এক্সপ্লোর

Indian Railways: বেসরকারি হাতে যাচ্ছে রেলের হাসপাতাল?

Railway Hospitals: ভারতীয় রেলের বেসরকারিকরণ নিয়ে কয়েক বছর ধরেই জল্পনা চলছে। এরই মধ্যে রেলের হাসপাতাল বেসরকারি হাতে তুলে দেওয়া নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। হাসপাতালে পিপিপি মডেল চালু হতে পারে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: এবার রেলের হাসপাতালও (Railway Hospitals) কি বেসরকারি (Private companies) হাতে যাবে? সূত্রের খবর, হাসপাতালে পিপিপি মডেল (PPP Model) চালু করা যায় কি না, তা খতিয়ে দেখছে রেলমন্ত্রক (Ministry of Railways)। এর জন্য কমিটি তৈরি করেছে রেলবোর্ড (Railway Board)। সমস্ত প্রিন্সিপাল চিফ মেডিক্যাল ডিরেক্টরদের পরিকাঠামো নিয়ে রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর। 

রেল বাজেটে একগুচ্ছ ঘোষণা

২০২২-২৩ অর্থবর্ষের জন্য বাজেটে রেলের বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ‘২,০০০ কিলোমিটার রেল নেটওয়ার্ককে আনা হবে বিশ্বমানের দেশীয় প্রযুক্তি কবচের আওতায়। ৩ বছরে ৪০০ নতুন বন্দে ভারত ট্রেন চালু হবে। ১০০ গতি শক্তি কার্গো টার্মিনাল তৈরি হবে। ২০২২-২৩ সালে জাতীয় সড়কের নেটওয়ার্ক ২৫ হাজার কিলোমিটার প্রসারিত করা হবে। ২০২২-২৩ সালে প্রধানমন্ত্রী গতি শক্তি মাস্টার প্ল্যান ফর এক্সপ্রেসওয়ে প্রণয়ন করা হবে, যাতে মানুষ ও পণ্যের দ্রুত চলাচল সম্ভব হয়। ২০২২-২৩ সালে জাতীয় মহাসড়কের নেটওয়ার্ক ২৫ হাজার কিলোমিটার প্রসারিত করা হবে। জনসাধারণের সম্পদের পরিপূরক হিসাবে ২০ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। সমস্ত মোড অপারেটরদের মধ্যে ডেটা বিনিময় ইউনিফাইড লজিস্টিক ইন্টারফেস প্ল্যাটফর্মে আনা হবে, যা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের জন্য ডিজাইন করা হয়েছে।’

রেলের বেসরকারিকরণ নিয়ে জল্পনা

গত বছর তৎকালীন রেলমন্ত্রী পীযূষ গয়াল সংসদে জানিয়েছিলেন রেলের বেসরকারিকরণ করা হবে না। তিনি বলেন, ‘সরকারি ও বেসরকারি ক্ষেত্র যদি হাতে হাত মিলিয়ে চলতে শুরু করে, তাহলে দেশে বৃদ্ধির গ্রাফ ঊর্ধ্বমুখী হবে। একইসঙ্গে আরও বেশি কর্মসংস্থান হবে। রেলের বেসরকারিকরণ করা হবে না। রেল প্রত্যেক ভারতীয়র সম্পত্তি। আর তেমনটাই থাকবে। রেল সবসময় কেন্দ্রীয় সরকারের হাতেই থাকবে।’

কিন্তু বিরোধী দলগুলির অভিযোগ, কেন্দ্রীয় সরকার রেলের বেসরকারিকরণের প্রক্রিয়া শুরু করেছে। রেলের সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রেলের হাসপাতাল বেসরকারি হাতে যাওয়ার জল্পনা শুরু হওয়ায় ফের সরব বিরোধীরা।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget