এক্সপ্লোর

West Bengal News: দুর্নীতি, বেনিয়মের অভিযোগ, প্রাক্তন উপাচার্য সাধন চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

Kazi Nazrul University: দুর্নীতি, বেনিয়ম সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ রাজ্যপালের।

কলকাতা: আরও এক প্রাক্তন উপাচার্যর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের (Kazi Nazrul University) প্রাক্তন উপাচার্য সাধন চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ। দুর্নীতি, বেনিয়ম সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ রাজ্যপালের। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) প্রাক্তন অন্তর্বর্তী উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্তেরও নির্দেশ দেন রাজ্যপাল।

মে মাসে হঠাৎ অপসারিত করা হয় আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। উপাচার্য সাধন চক্রবর্তীকে সরিয়ে দেন আচার্য সিভি আনন্দ বোস। ফেব্রুয়ারির শেষে ৩ মাসের জন্য অস্থায়ী উপাচার্য হিসেবে নিযুক্ত করেছিলেন রাজ্যপাল। রাজভবনের কথা জানিয়ে রেজিস্ট্রার মেল করে জানান উপাচার্যকে। উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ আগেই উঠেছিল। তারপরই পদক্ষেপ। এব্যাপারে এখনও পর্যন্ত উপাচার্যের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

দীর্ঘদিন ধরেই এই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে। উপাচার্যের বিরুদ্ধে জমা পড়েছে একাধিক অভিযোগও। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। আচমকাই আচার্য সি ভি আনন্দ বোস উপাচার্য পদ থেকে সরিয়ে দিলেন সাধন চক্রবর্তী। গত ২৮ ফেব্রুয়ারি ৩ মাসের জন্য সাধন চক্রবর্তীকে উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়য বিশ্ববিদ্যালয়ের টাকা নয় ছয় থেকে দুর্নীতি, একাধিকবার সাধন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ এসেছে। সেই অভিযোগ আসে রাজ্যপালের কাছে। মে মাসে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল। সেখানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে যাঁরা আন্দোলন করছেন তাঁদের এবং উপাচার্যকে ডেকে পাঠানো হয়েছিল। জানা গিয়েছে, আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন আসেন সেদিন, কিন্তু উপাচার্য আসেননি। এরপর ওই ঘটনার দিন রাতেই অপসারিত করা হয় সাধন চক্রবর্তীকে। আর এবার তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য সি ভি আনন্দ বোস। 

অন্যদিকে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অন্তর্বর্তী উপাচার্য ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। রাজভবনের তরফে বিবৃতি প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে। শিক্ষা দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার হওয়ার পর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হন। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি, নৈতিক অধঃপতন, বেনিয়ম, অশোভন আচরণ-সহ একাধিক অভিযোগের তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তদন্ত করবেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান অন্তর্বর্তী উপাচার্য। বিবৃতি প্রকাশ করে জানাল রাজভবন। দিনকয়েক আগে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Pet Care in Monsoon: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget