এক্সপ্লোর

Puja Carnival: তৃণমূল নেতা ছাড়া অন্য দলের সাংসদ-বিধায়করা আমন্ত্রণ পাননি কার্নিভালে, অভিযোগ ঘিরে চাপানউতোর

Puja Carnival Controversy: পুজোর কার্নিভালে তৃণমূল নেতারা আমন্ত্রিত হলেও ডাক পাননি অন্য দলের সাংসদ, বিধায়করা। অভিযোগ তুলে শাসকদলের বিরুদ্ধে সরব হলেন বিরোধীরা।

শুভেন্দু ভট্টাচার্য ও রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: পুজোর (durga puja) কার্নিভালে (carnival) তৃণমূল (TMC) নেতারা আমন্ত্রিত (invite) হলেও ডাক পাননি অন্য দলের সাংসদ (MP), বিধায়করা (MLA)। অভিযোগ তুলে শাসকদলের (TMC) বিরুদ্ধে সরব হলেন বিরোধীরা (opposition)। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। 

কী নিয়ে বিতর্ক?
শুক্রবার রাজ্য সরকারের তরফে জেলায় জেলায় পুজোর কার্নিভালের আয়োজন করা হয়। সেই কার্নিভালেই আমন্ত্রণ নিয়ে বিতর্ক ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যেমন, কোচবিহারের বিশ্বসিংহ রোডে কার্নিভালে অংশ নেয় ৩০টি ক্লাব। উপস্থিত ছিলেন বিধায়ক জগদীশ বাসুনিয়া, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ-সহ তৃণমূল নেতারা। কিন্তু বিজেপির কোনও নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি, এই অভিযোগে ক্ষোভ উগরে দেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। বলেছেন, 'তৃণমূলের রাজনৈতিক সৌজন্য নেই। কোনও সরকারি অনুষ্ঠানে আমাদের ডাকা হয় না। আমরা ক্ষমতায় এলে কথা দিচ্ছি, তৃণমূল নেতাদের চিঠি দিয়ে আমন্ত্রণ জানাব।' অভিযোগ মানতে চায়নি জোড়াফুল শিবির। দলের রাজ্য সহ সভাপতি, এবং কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের দাবি, কার্নিভালের কথা মাইকে অ্যানাউন্স হয়েছে। সকলে আমন্ত্রিত ছিলেন। ওদের কি বাড়ি গিয়ে চিঠি দিতে হবে নাকি? পাল্টা প্রশ্ন তাঁর। শনিবার মুর্শিদাবাদের বহরমপুরে YMA মাঠের কার্নিভালেও বিরোধী কোনও দলের সাংসদ, বিধায়ককে দেখা যায়নি। রাজনৈতিক তরজা শুরু হয়েছে সেই নিয়েও। 

মুর্শিদাবাদে কী ছবি?
গেরুয়া শিবিরের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের বক্তব্য, 'মুখ্যমন্ত্রী মুখে বলেন সর্বদল সর্বধর্ম সমন্বয়ের কথা। কিন্তু বিজেপির কোনও বিধায়ককে ডাকেনি। গোটা রাজ্যেই বিরোধীদের ডাকেননি। সরকারি খরচে তৃণমূলের প্রচার চালাচ্ছেন।' কটাক্ষ এসেছে মুর্শিদাবাদের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর কাছ থেকেও। তাঁর কথায়, 'এখানে কার্নিভাল একটা রাজনৈতিক কর্মকাণ্ড। কার্নিভাল কী সেটা বোধহয় তৃণমূল নেত্রী জানেন না।' এখানেও বিরোধী শিবিরের অভিযোগ মানতে চাননি তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি ও সাংসদ খলিলুর রহমান। তাঁর যুক্তি, বিরোধিতা করা কাজ বলেই এঁরা তা করছেন। বাংলার মানুষ কার্নিভালে অংশগ্রহণ করে সাধুবাদ জানিয়েছেন। সব মিলিয়ে পুজো কার্নিভালে আমন্ত্রণ বিতর্ক ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। উল্লেখ্য, এদিন রায়গঞ্জে পুজো কার্নিভাল চলাকালীন গরুর গাড়ি ফেলে ছুটল বলদ। উন্মত্ত বলদের গুঁতোয় মৃত্যু হল ১ জনের।

আরও পড়ুন:'খুনের ব্লু-প্রিন্ট বান্ধবীর মায়ের, দেহ লোপাটের ছক বাবার'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget