এক্সপ্লোর

ED On IPAC Case: "মুখ্যমন্ত্রী যাওয়ার আগে বা পরে ঠিক কী ঘটেছিল ?" I-PAC কাণ্ডে কলকাতায় জরুরি বৈঠকে ED-র ডিরেক্টর

ED On IPAC Raid Case: কলকাতায় অফিসারদের সঙ্গে বৈঠকে কী কী জানতে চাইলেন ED ডিরেক্টর ?

প্রকাশ সিন্হা ও রঞ্জিত সাউ, কলকাতা: ভোটের মুখে I-PAC কাণ্ড ঘিরে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। এই আবহে গতকাল কলকাতায় ED-র ডিরেক্টর রাহুল নবীন। সকালে CGO কমপ্লেক্সে আসেন ED অধিকর্তা। ED অফিসারদের সঙ্গে বৈঠক করেন ED-র ডিরেক্টর। সূত্রে মারফত খবর, ওই বৈঠকে তাঁর বার্তা, 'মামলা, FIR নিয়ে ভাববেন না, তদন্ত তদন্তের মত চলবে। যথাযথভাবে কয়লা পাচার মামলার তদন্ত যেভাবে চলা উচিত, সেভাবেই চালিয়ে যেতে হবে। ঘটনার দিন মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে বা পরে ঠিক কী ঘটেছিল, এদিন বৈঠকে জানতে চান  ED ডিরেক্টর। 

আরও পড়ুন, "কেন এত নরম লাইন নিচ্ছে কমিশন? অ্য়াকশন নিক", SIR ইস্যুতে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বললেন শুভেন্দু 

ভোটের মুখে I-PAC কাণ্ড ঘিরে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। এই আবহে শুক্রবার কলকাতায় তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেনED-র ডিরেক্টর রাহুল নবীন। সূত্রের খবর, ঘটনার দিন সম্পর্কে বিস্তারিত জানতে চান তিনি। আধিকারিকদের নির্দেশ দেন, তদন্ত সঠিকভাবে চালিয়ে যাওয়ার। I-PAC-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিলে ED-র হানা।ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী এলেন, দেখলেন, নথি-ল্যাপটপ নিয়ে বেরিয়ে গেলেন!কয়লাকাণ্ডে ED-র অভিযান-তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিকা নিয়ে রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে শোরগোল। এই প্রেক্ষিতে, শুক্রবার সকালে CGO কমপ্লেক্সে ED অফিসারদের সঙ্গে বৈঠক করলেন ED ডিরেক্টর রাহুল নবীন। এদিন সকালে সল্টলেকের ইনকাম ট্যাক্স কলোনিতে সরস্বতী পুজোয় যোগ দেন তিনি। তারপর সকাল ১০টা নাগাদ CGO কমপ্লেক্সে ED-র দফতরে ঢোকেন।
 
৮ জানুয়ারি সল্টলেকের সেক্টর ফাইভে I-PAC-এর অফিস ও লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির সময় কয়েকজন দিল্লির ED অফিসার ছিলেন। সূত্রের খবর, তাঁদের সঙ্গে আগেই আলাদা করে কথা বলেছেন ED ডিরেক্টর। ওই অভিযানে কলকাতার যে ED আধিকারিকরা ছিলেন, এদিন তাঁদের সঙ্গে কথা বলেন রাহুল নবীন। ঘটনার পর, মুখ্য়মন্ত্রী নথি চুরি করেছেন বলে চাঞ্চল্য়কর অভিযোগ করেছে ED.পাল্টা ED-র বিরুদ্ধে তথ্য় চুরির অভিযোগ করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। SIR নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যেই ED-র অভিযান ঘিরে বিতর্কের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত!দায়ের হয়েছে একাধিক FIR.
 
সূত্রের খবর ED ডিরেক্টর জানতে চান, ঘটনার দিন মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে বা পরে ঠিক কী ঘটেছিল? রাহুল নবীন ED আধিকারিকদের বলেন, মামলা নিয়ে কাউকে কিছু ভাবতে হবে না, তদন্ত ঠিকভাবে চালিয়ে যান। যথাযথভাবে কয়লা পাচার মামলার তদন্ত যেভাবে চলা উচিত, সেভাবেই চালিয়ে যেতে হবে।এ রাজ্যের অন্য যে সব মামলা হাতে রয়েছে, সেগুলির অগ্রগতি নিয়েও খোঁজখবর নেন রাহুল নবীন। পাশাপাশি, ঠিক করে দেন সেই মামলাগুলির তদন্ত কোন পথে এগোবে।

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget