এক্সপ্লোর

Naushad Siddiqui: 'মাদ্রাসা-মসজিদের জায়গা কেড়ে নিচ্ছে কেন্দ্র, ধর্নামঞ্চে কাঁদতে চেয়েছিলাম, রাজ্য সরকার সেটাও দিল না', প্রতিক্রিয়া নৌশাদের

Naushad Siddiqui Bail: ISF বিধায়ক-সহ ৯৫ জনের জামিনের আবেদন জানান নৌশাদের আইনজীবী। পাল্টা জামিনের বিরোধিতায় জেল হেফাজতের আবেদন জানান সরকারি আইনজীবী

কলকাতা: ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার-সহ একাধিক দাবিতে ISF-এর কর্মসূচি ঘিরে ধর্মতলায় তুলকালাম হয় বুধবার। ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ ৯৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। বৃহস্পতিবার সেখানেই নৌশাদ সিদ্দিকি-সহ জামিন পেলেন ৯৫ জন ISF নেতা-কর্মী।                                                   

ISF বিধায়ক-সহ ৯৫ জনের জামিনের আবেদন জানান নৌশাদের আইনজীবী। পাল্টা জামিনের বিরোধিতায় জেল হেফাজতের আবেদন জানান সরকারি আইনজীবী। নায্য দাবিতে আন্দোলন, জামিন চেয়ে সওয়াল নৌশাদের আইনজীবীর। দু'পক্ষের সওয়াল-জবাব শেষে জামিনের আবেদন মঞ্জুর। হেয়ার স্ট্রিট থানায় নৌশাদ-সহ ৮৪ জনের বিরুদ্ধে মামলা হয়। ISF-এর ১১ জনের বিরুদ্ধে মামলা হয় বউবাজার থানায়। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। সবকটি মামলাতেই নৌশাদ-সহ ৯৫ জনের জামিন। ১০ নভেম্বর ব্যাঙ্কশাল কোর্টে মামলার পরবর্তী শুনানি। 

ধৃতদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট-সহ বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায়  মামলা রুজু হয়েছিল। জামিনে ছাড়া পেয়ে নৌশাদ সিদ্দিকি বলেন, 'আমাদের আন্দোলন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। তৃণমূল সরকার তাঁদের পুলিশ দিয়ে আমাদের আন্দোলনকে ভূলুন্ঠিত করার চেষ্টা করছে। কোর্ট যা জিজ্ঞেস করেছে কিছু জবাব দিতে পারেনি। আমাদের নিরস্ত্র অবস্থায় গ্রেফতার করেছে। আমার মাদ্রাসা, মসজিদের জায়গা কেড়ে নেওয়া হচ্ছে। আমরা সত্যিকারের এসটি, এসসি শ্রেণির। অথচ সেই সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। আমরা আতঙ্কিত যে আমাদের এসআইআর এর নামে ভোটার তালিকা থেকে বাদও দিতে পারে। ধর্নার মঞ্চে বসে কাঁদতে চাই। এই রাজ্য সরকার সেটাও করতে দেবে না। এর জবাব বাংলার মানুষ দেবে'।

এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, 'যেখানে আন্দোলন করার কথা ছিল, নিশ্চয়ই সেভাবে করেনি। রাস্তাঘাট আঁটকে যানজট করলে সাধারণ মানুষের তো অসুবিধা হবে। তাই পুলিশকে সেই মতো ব্যবস্থা নিতে হয়েছে।'                                    

ধৃতদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, 'অগণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক আন্দোলনকে থামাতে চেয়েছিল। নিঃশর্ত জামিন দিয়েছে আদালত। আদালতের রায়  থেকেই স্পষ্ট গ্রেফতারির প্রয়োজন ছিল না।'       

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh on Asish Banerjee: ‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
News Live: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget