এক্সপ্লোর

Vidyasagar: বিদেশে গিয়ে অর্থকষ্টে মাইকেল, বন্ধুর জন্য 'ঋণ' নিতে দুবার ভাবেননি 'বিদ্যাসাগর'

Vidyasagar Death Day: মধুসূধনের থেকে মাত্র ৪ বছরের বড় ছিলেন ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেশের এক পরিবর্তিত পরিস্থিতির মধ্যেই তাঁদের আলাপ-পরিচয়।

কলকাতা: একজন বিদেশে গিয়ে পড়েছেন বিপাকে। আর্থিক কষ্ট যখন মাথার উপর দিয়ে বইছে, তখন বাধ্য হয়ে দেশের একজনকে অর্থ সাহায্য চেয়ে চিঠি লিখে পাঠালেন তিনি। এদিকে যার উদ্দেশ্য়ে লেখা হয়েছে চিঠি, তিনি নিজেই ছোটবেলা থেকে আর্থিককষ্টে ভুগেছেন। কিন্তু তা বলে কি, বিদেশ বিভুঁয়ে পরমমিত্র বিপদে পড়েছে, এটাকি মেনে নেওয়া যায় ? চোখ ভিজে যায় অজান্তেই। ঋণ নিয়ে বিদেশে টাকা পাঠিয়ে মিত্রর পাশে দাঁড়ান দ্বিতীয়জন। পরম মিত্রর দুর্দিনে,পাশে দাঁড়াবার জন্য নিজের জীবনে আকণ্ঠ বিপদ ডেকে এনে নেওয়া, এই মানুষটিই হলেন ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর (Ishwar Chandra Vidyasagar)। প্রথমজনকে নিশ্চয়ই চিনতে পারছেন ? মাইকেল মধুসূধন দত্ত (Michael Madhusudan Dutt)। সাধে সাধে তিনি লেখেননি..

বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে।
করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে,
দীন যে, দীনের বন্ধু ! উজ্জ্বল জগতে
হেমাদ্রির হেম-ক্লান্তি অম্লান কিরণে।

'সিদ্ধান্ত'

সাল ১৮৫৬। সবে পরিচয় হয়েছে, বিদ্যাসাগরের সঙ্গে পরিচয় হয়েছে মধুসূধন দত্তের। তাঁর লেখা 'তিলোত্তমাসম্ভব' কাব্যের মাধ্যমেই 'বর্ণ পরিচয়'-র সৃষ্টিকর্তার ঘনিষ্ঠতা শুরু। বলাইবাহুল্য বিদ্যাসাগর যে মধুসূধনের মাঝে মেধার সমুদ্রের ঢেউ আছড়ে পড়তে দেখেছিলেন, তারপর আর সাহায্যর হাত সরাননি। তারই অন্যতম নিদর্শন ১৮৬০ সালের গোড়ার দিকে টের পাওয়া যায়। ১৮৬২ সালের জুন মাসে তল্পিতল্পা গুছিয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন মাইকেল। তখনও তিনি জানতেন না, একদিন 'মেধার' পাশাপাশি বড় প্রশ্ন তুলবে 'সিদ্ধান্ত।' এযনও অনেকটাই 'সময়'-র ঠিক পাশেই দাঁড়িয়ে ঠোঁটের কোণে হাসছে 'কাঁটা কম্পাস'। প্রশ্ন সেই, চিরাচরিত। যাবে কোন 'দিকে' ? বিদ্যাসাগরের সংস্পর্শের পর, তা ঠাহর করতে বেশি দেরি হয়নি মাইকেলের। তাই তো তিনি লিখে গেছেন...

সুখের লাগিয়ে এঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল,
অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ভেল।

'দয়ার সাগর'

তেষট্টির মাঝামাঝি কবি মাইকেল মধুসূধন যখন লন্ডন থেকে প্যারিস সফর করছেন, সেসময়ই চরম আর্থিক টানাপোড়েনের মধ্য়ে পড়েন তিনি। পকেট প্রায় শূন্য। ১৯৬৪ থেকে ৬৬ সালের মাঝে প্রায় ২১ চিঠি মাইকেলের থেকে পেয়েছিলেন বিদ্যাসাগর। পরমমিত্রর চিঠি পেয়ে সেদিন আর বসে থাকতে পারেননি। ঋণ নিয়ে মাইকেলকে টাকা পাঠিয়েছিলেন 'দয়ার সাগর।' এখানেই ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বড় উদাহরণ রেখে গিয়েছিলেন। নিজের আগে সমাজের জন্য ভাল করার এটাই হয়তো জ্বলজ্যান্ত প্রমাণ।

যাক অন্ধকার, যাক সেই তমঃ
আলেয়ার মতো বুদ্ধির বিভ্রম।

'বোধোদয়'

তবে এঅবধি পড়ে মনে হতেই পারে, কাকে নিয়ে হচ্ছে কথা ? কী বিষয়ে রচনা ? কে উঠল গাছে ? ডিটেলিংয়ে আলতো ছোঁয়ায় প্রশ্ন জাগতে পারে মনে, কে অর্জুন ? কে কৃষ্ণ ? তাই বিদ্যাসাগরকে দেখতে গেলে শুধু তাঁর লেখা পড়ে নয়, বরং তাঁর সান্নিধ্য়ে আসা মানুষগুলির জীবন পড়লেও, প্রতিফলন ঠাহর করা যায়। আসলে এযেনও এক ধানি জমির আলপথ। যার মাঝে জল হয়ে প্রবেশ করে আজীবনকাল শস্যদানা ফুঁটিয়ে গিয়েছেন তিনি। মুখে কিছু না বলেই দেশ ও মানবজাতির 'বোধোদয়' করে গিয়েছেন এই একা মানুষটিই।

আড়ালে আড়ালে দেশে কীভাবে ছড়ানো আছে বিভীষিকা আর স্বেচ্ছাচার
তাঁকে তো বোঝাতে হবে এ এমন সময় বাঁচার।

বিধবা বিবাহ আইন

মধুসূধনের থেকে মাত্র ৪ বছরেরই বড় ছিলেন ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি জন্মেছিলেন বিট্রিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বীরসিংহ গ্রামে। নিঃসন্দেহেই তাঁর কাছ থেকে সমাজ পেয়েছে, একটা বড় অভিজ্ঞতার গ্রাফ। তাঁর অন্যতম বড় অবদান নিয়ে আজও চর্চা করা হয়। তা হল নারী শিক্ষা এবং বিধবাবিবাহ আইন। ১৮৫৬ সালে সরকার বিধবা বিবাহ আইনসিদ্ধ ঘোষণা করেন। বিষয় কাকতালীয় হলেও ঠিক এই সময়ের আশেপাশেই মধুসূধন দত্তের সঙ্গে এই 'সমাজ সংস্কারকের' পরিচয়। দেখতে দেখতে আজ অনেকগুলি বছর পেরিয়ে গিয়েছে। শতাব্দীর পর শতাব্দী বিদায়ের পথে। তবে জুলাইয়ের শেষে  যতই তাঁর মৃত্যু বার্ষিকী আসুক না কেন, আজও কোটি কোটি মানুষের চেতনায় রয়ে গিয়েছেন তিনিই। 

তারপর যুগের পর যুগ ধরে
লগি ঠেলতে ঠেলতে আসছি তো আসছিই, আসছি তো আসছিই
তা আর শেষ হয় না-

প্রতীক্ষায় পথে পড়ে আছে সুপুরিগাছের ভাঙা ডাল, পানপাতা, ঝুমকো জবা
উবু হয়ে দাওয়ায় বসা ঠাকুমা
হাতে একটা বাঁকা লাঠি, চোখে ঘোলাকাচের চশমা-

আর লগি ঠেলে ঠেলে
আসছি তো আসছিই, আসছি আমি...

আরও পড়ুন, '..এই মৃত্যু উপত্যকা আমার দেশ না', শেষ জীবনে এখানে বারবার ফিরেছেন 'নবারুণ'

ঋণ: মাইকেল মধুসূধন দত্ত, স্বামী বিবেকানন্দ (জ্ঞানযোগ-সন্ন্যাসীর গীতি), শঙ্খ ঘোষ (শুনি শুধু নীরব চিৎকার), ডকুমেন্টারি (রাজ্যসভা টিভি)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: জোড়া নিম্নচাপে ফের দুর্যোগ সতর্কতা, একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় তোলপাড়ের আশঙ্কা
জোড়া নিম্নচাপে ফের দুর্যোগ সতর্কতা, একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় তোলপাড়ের আশঙ্কা
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Blood Bank Scam: দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
West Bengal News LIVE: অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর

ভিডিও

Kakdwip News: এবার কাকদ্বীপে চলল বুলডোজার, স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদে জোর অভিযান
Chok Bhanga 6ta: আমতলায় অভিষেকের অফিস গুঁড়িয়ে দিল বুলডোজার, রাজারহাটে বিস্ফোরণ
TMC-ED News: তৃণমূলের মূল ব্যাঙ্ক অ্যাকাউন্টও চলে এল ED-র স্ক্যানারে
Rajarhat News: বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর, বিকট শব্দে কাঁপল গোটা এলাকা
CM Suvendu Adhikari News: 'বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নপূরণ করবেন শুভেন্দু', বললেন মীরা ভট্টাচার্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget