এক্সপ্লোর

Jadavpur University: যাদবপুরে আসছে টিম - ISRO, ব়্যাগিং রুখতে মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রযুক্তি?

ISRO At Jadavpur: ব়্যাগিং রুখতে প্রযুক্তির সহায়তা চেয়ে ইসরোর চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলেন রাজ্যপাল। এবার যাদবপুরে আসছে টিম-ইসরো ।

রুমা পাল, কলকাতা : চাঁদের দক্ষিণ মেরুর কাছে ল্যান্ডার বিক্রমের (Vikram Lander) সফল সফট ল্যান্ডিংয়ের পরই ইসরো চেয়ারম্যানকে ফোন করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যাদবপুর-সহ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে র‍্যাগিং রুখতে ইসরোর প্রযুক্তির সহায়তা চান তিনি । (ISRO) 

চন্দ্রযানের সফল অবতরণের পরের দিন  মালদা যাচ্ছিলেন রাজ্যপাল। যাওয়ার পথে ট্রেনেই ইসরোর চেয়ারম্যান ও যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। পরে ইসরোর চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি কথা বললেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য। সাহায্যের ব্যাপারে ইসরোও নাকি আশ্বাস দেয়। তারপরই আজ, বুধবার জানাগেল, যাদবপুরে আসছে ইসরোর প্রতিনিধ দল। (Jadavpur University) 

আগামী দু’দিনের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছবে ইসরো-র টিম। ইসরো-র তরফে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে সে-কথা।  রাজভবন সূত্রে খবর, র‍্যাগিং রুখতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। যাদবপুরের পর অন্য বিশ্ববিদ্যালয়েও যাবে ইসরো-র টিম, খবর পাওয়া গিয়েছে রাজভবন সূত্রে।  

চন্দ্রযান ল্যান্ডিং-এর দিনেই ইসরো-র চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার ক্যাম্পাসে র‍্যাগিং ও বহিরাগতদের রুখতে সেই ইসরোর-ই কি কোনও উন্নত প্রযুক্তি পাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? 

অন্যদিকে,  ছাত্র মৃত্যুর পর থেকে, যাদবপুরে CCTV ক্যামেরা বসানোর জোরদার দাবি উঠেছে, কিন্তু তা এখনও বাস্তবায়িত হয়নি। তা নিয়ে সম্প্রতি আরও চড়েছে রাজনীতির পারদ। সম্প্রতি ক্যাম্পাসে ক্যামেরা বসানো নিয়ে, সরাসরি সিপিএমকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা কটাক্ষ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ওঁর যাদবপুরে ঢোকার যোগ্যতা নেই।

রাজনীতির পারদ তো চড়ছে, কিন্তু ছাত্র-সুরক্ষার কী হবে ? কবে বসবে সিসিটিভি ? ISRO কি সত্যিই কোনও প্রযুক্তিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে ব়্যাগিং রুখতে পারবে ? এই উত্তর পাওয়া যেতে পারে সংস্থার প্রতিনিধি দল ঘুরে গেলে।   

সিসিটিভির পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার ভার এবার প্রাক্তন সেনা কর্মীদের হাতে তুলে দিতে চায় কর্তৃপক্ষ। এর জন্য প্রতিরক্ষা মন্ত্রককেও চিঠি দেওয়া হয়েছে বলে জানা যায়। ছাত্র মৃত্যুর পর তৎপর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্তর্বর্তী উপাচার্য জানিয়েছেন, অ্যান্টি-র‍্যাগিং স্কোয়াডে সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে ১০টি পয়েন্টে এবার থেকে চেকিং হবে।  বিশেষ নজরদারি থাকবে আন্ডার গ্র্যাজুয়েট ওয়ানে। এর পাশাপাশি, যাদবপুর ক্যাম্পাসে মদ ও মাদক সেবন রুখতে নারকোটিক্স কন্ট্রোলের বিশেষ ডিটেক্টর লাগানোরও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আরও পড়ুন :

সামনেই প্রধানমন্ত্রী মোদির জন্মদিন, দেশজুড়ে বিরাট প্ল্যান বিজেপির

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget