এক্সপ্লোর

Nadda Convoy Attack : ৬ বছর আগে ডায়মন্ডহারবারে জে পি নাড্ডার কনভয়ে হামলা, এবার পুলিশের জালে ২ তৃণমূল নেতা

J P Nadda Convoy Attacked : তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলা হয়। ওই হামলার সঙ্গে এই ২ নেতার যোগসাজশের যোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

গৌতম মণ্ডল , কলকাতা : জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হল মগরাহাট পশ্চিমের ২ তৃণমূল নেতাকে। ২০২০ সালে ডায়মন্ড হারবার যাওয়ার পথে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলা হয়। ওই হামলার সঙ্গে এই ২ নেতার যোগসাজশের যোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ধৃতদের নাম রিপন শেখ ও সঞ্জীব মণ্ডল। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে এলাকায় বাইক বাহিনী নিয়ে সন্ত্রাস চালানোর অভিযোগও রয়েছে। নাড্ডার কনভয় হামলার ঘটনায় তাঁদের ঠিক কী ভূমিকা ছিল, অস্ত্রগুলি কোথা থেকে এল এবং অন্য কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

ছয় বছর আগের কথা। সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে ছিল বিজেপির সভাপতি জেপি নাড্ডার কর্মিসভা। হাইভোল্টেজ এই সভা ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছিল আগেই। কিন্তু সেই সভায় পৌঁছনোর পথেই নজিরবিহীন ঘটনা ঘটে। ডায়মন্ড হারবারের হামলা হয় জে পি নাড্ডার কনভয়ে। নাড্ডার সভার  তার ২০ কিলোমিটার আগে শিরাকোল মোড়ে তৎকালীন দক্ষিণ ২৪ পরগনা জেলা যুব তৃণমূল সভাপতি শওকত মোল্লা ও মগরাহাট পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লার নেতৃত্বে পথসভা ছিল তৎকালীন শাসকদলের। বিষ্ণুপুর থানার আমতলা মোড় পৌঁছতেই যানজটে আটকে যায় নাড্ডার কনভয়। তারপর নাড্ডার গাড়ি লক্ষ্য করে উড়ে আসে লাঠি, পতাকা লাগানোর ডান্ডা। নাড্ডার গাড়ির পিছনের গাড়িগুলির ওপরে শুরু হয় ইটবৃষ্টি।  এরইমধ্যে চলন্ত বাইক নিয়ে পড়ে যান কনভয়ের মধ্যে থাকা এক বিজেপি কর্মী । তৎকালীন বিজেপি সভাপতির নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনওক্রমে তাঁর গাড়িকে সেখান থেকে বের করে আনেন।  দিলীপ ঘোষ, মুকুল রায়ের মতো বিজেপি নেতাদের গাড়ি ভাঙচুর করা হয়।  সেই ঘটনাতে  প্রশ্নের মুখে পড়েছিল পুলিশের ভূমিকা। ইটের আঘাতে আহত হন কৈলাস বিজয়বর্গীয়। বিজেপি সভাপতি-সহ কনভয়ে থাকা কেন্দ্র ও রাজ্য স্তরের একাধিক নেতার গাড়ি লক্ষ্য করে দফায় দফায় চলে হামলা। তারপর তিন IPS অফিসারকে নিয়ে কেন্দ্র এবং রাজ্য় সরকারের মধ্য়ে বিস্তর চাপানউতোর চলে। কিন্তু, শেষ অবধি তাঁদের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়া হয়নি। 

এখন এই ধৃতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটাই দেখার।                     

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Sharadwat Mukherjee: 'রাজ্যে এবার চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ', কবে থেকে প্রক্রিয়া শুরু ? যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী..
'রাজ্যে এবার চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ', কবে থেকে প্রক্রিয়া শুরু ? যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী..
West Bengal News Live : চণ্ডীপুরে তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
চণ্ডীপুরে তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Abhishek Banerjee: 'কোন কোন বিচারক বিজেপির, কোন কোন বিচারক তৃণমূলের?' অভিষেকের কাছে তালিকা চাইল কলকাতা হাইকোর্ট
'কোন কোন বিচারক বিজেপির, কোন কোন বিচারক তৃণমূলের?' অভিষেকের কাছে তালিকা চাইল কলকাতা হাইকোর্ট
Advertisement

ভিডিও

Dengue News | ডেঙ্গি নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের প্রশংসায় কেন্দ্র, জাতীয় বৈঠকে স্বীকৃতি রাজ্যের
Suvendu Adhikari:
Abhishek Banerjee News | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার
Jammu & Kashmir News | জম্মু-কাশ্মীরের কিশতোয়ারে নিখোঁজ ২ SPO-র গুলিতে ঝাঁঝরা দেহ উদ্ধার
Abhishek Banerjee Case Update | হাইকোর্টে অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলার রায়দান স্থগিত
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget