এক্সপ্লোর

Jadavpur University : যাদবপুরে যুব মোর্চা কর্মীদের জুতো প্রদর্শন, বিজেপির অন্দরেই সমালোচনার সুর, তোলপাড় রাজ্য রাজনীতি

BJP : শুক্রবারের অশান্তিতে গ্রেফতার হওয়া এবিভিপির ৬৩ জন নেতা ও কর্মীকে এদিন আলিপুর আদালতে পেশ করা হয়। প্রত্যেকের জামিন মঞ্জুর করেন বিচারক।

সুদীপ্ত আচার্য, অনির্বাণ বিশ্বাস ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়কে (Jadavpur University) লক্ষ্য করে বিজেপির যুব মোর্চা কর্মীদের জুতো প্রদর্শন ! এবিভিপির (ABVP) জমায়েতে গোলি মারো স্লোগান ! এই দুই ঘটনা ঘিরে রাজ্য-রাজনীতি সরগরম ! বিষয়টি নিয়ে গেরুয়া ব্রিগেডের কড়া সমালোচনা করছে বিরোধীরা। জুতো প্রদর্শনের বিষয়টি নিয়ে বিজেপির অন্দর থেকেই উঠে এসেছে সমালোচনার সুর।

যাদবপুর বিশ্ববিদ্যালয় বাঁচানোর ডাক দিয়ে কর্মসূচি ! তা নিয়েই প্রবল বিতর্কের রেশ ! একদিকে, এবিভিপির কর্মসূচি থেকে ওঠে গোলি মারো স্লোগান ! অন্যদিকে, বিজেপির যুব মোর্চার মিছিল থেকে বিশ্ববিদ্যালয় লক্ষ্য করে দেখানো হয় জুতো ! এই দুটি ঘটনাকেই কেন্দ্র করে তেতে উঠেছে রাজ্য-রাজনীতি। কড়া সমালোচনায় সরব হয়েছে তৃণমূল (TMC)। তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, 'এই তো কালচার ওদের।'

শুক্রবার বিকেলে গোলপার্ক থেকে যাদবপুর এইট বি পর্যন্ত মিছিল করে বিজেপির যুব মোর্চা। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অগ্নিমিত্রা পাল-সহ বিজেপি নেতা-নেত্রীরা তাতে পা মেলান। মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে পৌঁছতেই তেতে ওঠে পরিস্থিতি। বিজেপির যুব মোর্চার কর্মীরা ক্যাম্পাস লক্ষ্য করে জুতো দেখান। এমনকি, জলের বোতল পর্যন্ত ছোড়ার অভিযোগ ওঠে।

এই নিয়ে প্রবল বিতর্কের আবহে আত্মসমালোচনার সুর উঠে এসেছে রাজ্য বিজেপির অন্দর থেকেই। রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) বলেছেন, 'ইউনিভার্সিটিকে কেউ জুতো দেখাবেন, এটা কোনও সুস্থ স্বাভাবিক, কোনও রাজনৈতিক দল, আমরা হোক আর যারাই হোক, এটা সমর্থন করবে না। বিচ্ছিন্নভাবে কে কোথায় জুতো দেখিয়েছে সেটা আমার জানা নেই। তবে এ ধরনের কোনও এজেন্ডা, এ ধরনের কোনও রাজনৈতিক অবস্থান কিম্বা এ ধরনের কোনও মনস্তত্ত্ব আমাদের দলে নেই। অবশ্যই ব্যবস্থা নেব। ভবিষ্যতে তারা আমাদের মিছিলে আসবে না।'

এদিকে, শুক্রবার অনুমতি না থাকার যুক্তিতে পুলিশ, আরএসএস (RSS)-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে মিছিল করতে দেয়নি। তা নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় গোলপার্ক এবং যাদবপুর থানা চত্বরে। এরই মধ্যে এবিভিপির জমায়েতে শোনা যায় গোলি মারো স্লোগান। স্বাভাবিকভাবেই এই নিয়ে তীব্র বিতর্ক দানা বেধেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, 'পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংস্কৃতিকে বিষাক্ত করে তুলে, যে কথা একদিন ভারতবর্ষের মন্ত্রী বলেছিল, গোলি মারো...সেই ডায়লগ চলে আসছে পশ্চিমবঙ্গে, বিজেপির হাত ধরে, কলকাতার বুকে। তাহলে আগামী দিনে বিজেপি সম্পর্কে এখানকার মানুষের সাবধান হওয়া কেন জরুরি, আপনারা বুঝতে পারছেন'।

এদিকে, শুক্রবারের অশান্তিতে গ্রেফতার হওয়া এবিভিপির (ABVP) ৬৩ জন নেতা ও কর্মীকে এদিন আলিপুর আদালতে পেশ করা হয়। প্রত্যেকের জামিন মঞ্জুর করেন বিচারক।

আরও পড়ুন- মোবাইল-ইন্টারনেট আসক্তি ? চিকিৎসায় নতুন ক্লিনিক ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সেসে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

 

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Partition Of India:
"মৃণাল সেন সিনেমায় দেশভাগ দেখিয়েছেন, কিন্তু কারণ দেখাননি, কেন?" সিলেবাস পুনর্মূল্যায়নের কথা বললেন মন্ত্রী
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Anant Maharaj On Netaji:“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget