এক্সপ্লোর

Jadavpur University : পড়ুয়ামৃত্যুর ৫ মিনিটের মধ্যে জিবি মিটিং ! 'শিখিয়ে' দেওয়া হয় বয়ান, যাদবপুরকাণ্ডে একাধিক চাঞ্চল্যকর তথ্য

Police : এদিকে, যাদবপুরকাণ্ডে আরও গ্রেফতার, এবার জালে আরেক প্রাক্তনী ! পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার জয়দীপ ঘোষ। যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগের প্রাক্তনী।

পার্থপ্রতিম ঘোষ, শিবাসিস মৌলিক, কলকাতা : যত সময় এগোচ্ছে যাদবপুরকাণ্ডে (Jadavpur University Student Murder) ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।  ধৃত সৌরভ চৌধুরী সহ ৩ জনকে লালবাজারে জেরা করেন খোদ সিপি-র। পরে জানা যায়, 'নদিয়ার ছাত্র পড়ে যাওয়ার ৫ মিনিটের মধ্যে জেনারেল বডি-র মিটিং ডাকে সৌরভ, হস্টেল ক্যাম্পাসের মধ্যেই খোয়ার মাঠে প্রথম জিবি হয় সৌরভ চৌধুরীর ডাকে '। 'কোনও প্রশ্ন নয়, যা বলছি শুনতে হবে, জুনিয়রদের ধমক দিয়ে বলে সৌরভ। পুলিশকে কী বলতে হবে, ছাত্রদের বয়ান ঠিক করে দেয় সৌরভ। ধৃত নাসিম আখতারকে হাসপাতালের পরিস্থিতি জানতে পাঠায় সৌরভ চৌধুরী'। সৌরভের শেখানো বুলি পুলিশের জেরায় বলছে ধৃতরা, বলেই খবর সূত্রের। গত ৯ অগাস্ট রাত ১১.৪৫-এ পড়ে যায় ছাত্রটি।

আপাতত পুলিশের  স্ক্যানারে মৃত পড়ুয়া ও ধৃতদের মোবাইল ফোন। মৃত্যুর আগে র‍্যাগিংয়ের কথা কি কাউকে মেসেজ বা হোয়াটসঅ্যাপে জানিয়েছিলেন ওই পড়ুয়া ? করে থাকলে সেই মেসেজ বা হোয়াটসঅ্যাপ চ্যাট (WhatsApp Chat) কি ডিলিট করে দেয় অভিযুক্তরা ? ঘটনার পর নিজেদের মধ্যে কী কোনও তথ্য আদানপ্রদান করে অভিযুক্তরা ? জানতে মৃত পড়ুয়া ও ধৃতদের মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষা করছে পুলিশ। সহযোগিতা নেওয়া হয়েছে কলকাতা পুলিশের ফরেন্সিক টিমের, দাবি সূত্রর।

পুলিশ সূত্রে দাবি, ছাত্র-মৃত্য়ুর তদন্তেও ষড়যন্ত্রের (Conspiracy) যে চাঞ্চল্য়কর তথ্য় উঠে এসেছে, তাতে গোটা বিষয়টা পড়ুয়া নয়, অপরাধীদের কাজ বলে মনে হতে বাধ্য়। পুলিশ সূত্রে দাবি, শুরুতে মনে হচ্ছিল, ষড়যন্ত্র হয়েছে কেবল পড়ুয়া-মৃত্য়ুর পরে। গোটা ঘটনা চাপা দিতে। কিন্তু, তদন্ত এগোতেই স্পষ্ট হয়ে যায়। এক দফায় নয়, ষড়যন্ত্র হয়েছিল দু'দফায় ! পড়ুয়ার মৃত্যুর আগে ও পরে।

আর সেই ষড়যন্ত্রের চিত্রনাট্যের ছিল তিনটি অঙ্ক। দখলদারি, ভয় ও র‍্যাগিং। পুলিশ (Police) সূত্রে দাবি, গত বুধবার ওই ছাত্রের মৃত্য়ুর আগে থেকেই অন্য় ষড়যন্ত্র শুরু করেছিল সিনিয়র পড়ুয়াদের একাংশ। যার উদ্দেশ্য় ছিল, মৃত পড়ুয়ার বিভাগে অন্য একটি ছাত্র সংগঠনের আধিপত্য খর্ব করা। সংশ্লিষ্ট বিভাগে অধিকার কায়েমের জন্য তারা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছিল। আর সেই ভয়ের পরিবেশ তৈরির অস্ত্রই ছিল র‍্যাগিং।

এদিকে, যাদবপুরকাণ্ডে আরও গ্রেফতার, এবার জালে আরেক প্রাক্তনী ! পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার জয়দীপ ঘোষ
যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগের প্রাক্তনী জয়দীপ। গেট বন্ধ করে হস্টেলে পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার মামলায় গ্রেফতার । কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়ায় জামিন অযোগ্য ধারায় মামলা। ৯ অগাস্টের রাতে ৩তলা থেকে ছাত্রের পড়ে যাওয়ার খবর পেয়ে যায় পুলিশ। বিশ্ববিদ্যালয়ের হস্টেলের মেন গেট বন্ধ থাকায় ভিতরে ঢুকতেই পারেনি পুলিশ ! হস্টেলে ঢুকতে বাধা, পরে ট্যাক্সি অনুসরণ করে হাসপাতালে পৌঁছয় পুলিশ। 

আরও পড়ুন- পুলিশ ভ্যান থেকে অশালীন ইঙ্গিত যাদবপুরকাণ্ডে ধৃতের ! কী প্রতিক্রিয়া মনোবিদদের ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশেক জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশেক জালে সঞ্জীব
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি

ভিডিও

Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget