এক্সপ্লোর

JU Student Death : যাদবপুরের যাবতীয় আন্দোলনের নিয়ন্ত্রণ হয় বাইরে থেকে, দাবি হোক কলরব আন্দোলন করা ত্রিপর্ণার

Triparna De Sarkar : ত্রিপর্ণার দাবি, যাদবপুরের যাবতীয় আন্দোলনের নিয়ন্ত্রণ হয় বাইরে থেকে।

শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়, অরিন্দম সেন, কলকাতা : ত্রিপর্ণা দে সরকার। একসময় তিনি ছিলেন হোক কলরব আন্দোলনের অন্যতম মুখ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ( Jadavpur University ) ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তৈরি হওয়া,  দেশ কাঁপানো 'হোক কলরব' ( Hok Kolorab ) আন্দোলনের প্রথম সারিতে ছিলেন তিনি। পথে নেমেছেন ক্যাম্পাসে শ্লীলতাহানি, র‍্যাগিংয়ের মতো ঘটনার প্রতিবাদে। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠা এবং তাকে ঘিরে জমাট বাঁধতে শুরু হওয়া আন্দোলন নিয়ে বিস্ফোরক, সেই ত্রিপর্ণা দে সরকারই। কার্যত বোধোদয়ের সুরে, তাঁর এখন নতুন উপলব্ধি! 

যাদবপুরের আন্দোলনের নিয়ন্ত্রণ থাকে বাইরে থেকেই : ত্রিপর্ণা

তিনি শুক্রবার জানালেন, যাদবপুরের যাবতীয় আন্দোলনের নিয়ন্ত্রণ হয় বাইরে থেকে। ত্রিপর্ণার ( Triparna De Sarkar ) বিস্ফোরক দাবি, 'হোক কলরব থেকে হোক চুম্বন, যাদবপুরের আন্দোলনের নিয়ন্ত্রণ থাকে বাইরে থেকেই। দীর্ঘদিন থেকে যাঁরা র‍্যাগিংয়ে অভিযুক্ত এরকম অনেকেই এখন সরকারি নিরাপত্তা নিয়ে সরকারি পদে বসে।' 

তিনি আরও বলেন, 'যাদবপুরের আন্দোলন আসলে কোন উত্তরপাড়া থেকে, কোন বেলঘরিয়া থেকে, কোন পার্টি অফিস থেকে নিয়ন্ত্রিত হয়, সেটাই জানার দরকার আর কী। যাঁরা তথাকথিত স্বাধীন বলে নিজেদেরকে দাবি করেছেন, তাঁরাই সবথেকে অর্গানাইজডভাবে ক্রাইমটা করে গেছেন যাদবপুর ক্যাম্পাসে। সেটা ক্যাম্পাসের মধ্যে হোক, হস্টেলের মধ্যে হোক। যখনই আমরা এখানে কালেক্টিভভাবে, যখনই আমরা সব ছাত্রছাত্রীরা মিলে আন্দোলন করতে এসেছি, তখনও তাঁদেরই ডমিনেশন দেখা গেছে আমাদের ওপর।'  

প্রসঙ্গত উল্লেখ্য, হোক কলরব আন্দোলনের সময় AISA-র সঙ্গে যুক্ত ছিলেন ত্রিপর্ণা। বর্তমানে বিজেপির যুব মোর্চার সঙ্গে যুক্ত। তাই এসএফআই নেতার তীর্যক মন্তব্য, 'বারবার যে দলবদল করে তার কথার কী মূল্য আছে। আমরা ছাত্রদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতাম। আর আজ এসব কথা বলে কী লাভ?'   

আরো পড়ুন :

সাতসকালে প্ল্যাটফর্মে ঢুকতেই ট্রেনে আগুন ! গলগল করে ধোঁয়া AC কামরা থেকে

এদিকে শনিবার, যাদবপুরকাণ্ডে বিস্ফোরক তথ্য এসছে পুলিশের হাতে। তদন্তে পুলিশ নিশ্চিত, গাফিলতির দায় এড়াতে পারেন না ডিন অফ স্টুডেন্টস রজত রায় ও হস্টেল সুপার। সূত্রের খবর, ঘটনার দিন ডিনকে ফোন করার পর লেখানো হয় চিঠি। এরপর নদিয়া থেকে আসা পড়ুয়ার ওপর শুরু হয় অত্যাচার। ফোন পেয়েও কেন আসেননি কেউ? কী করছিল কর্তৃপক্ষ? উঠছে প্রশ্ন। সূত্রের খবর, পুলিশের কাছে হস্টেল সুপার দাবি করেন, যে ছাত্র ডিনকে ফোন করেছিল, সেই সত্যব্রত রায় দুর্ব্যবহার করত, ডিনের কাছে তার নাম শুনেই আর ওপরে ওঠেননি। তিন ও চারতলায় ঘটনা ঘটলেও, ডিনের ফোন পেয়ে একতলা থেকেই ঘুরে চলে যান বলে পুলিশের কাছে দাবি করেছেন হস্টেল সুপার। ওইদিন ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে ডিন বা হস্টেল সুপার সক্রিয় হলে ছাত্রের এমন মর্মান্তিক পরিণতি আটকানো যেত বলে মনে করছে পুুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget