এক্সপ্লোর

Santanu Sen : আর জি কর কাণ্ডে মুখ খোলার জের? শান্তনুর নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য

Santanu Sen : বৃহস্পতিবার থেকে তুলে নেওয়া হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মীকে

 

সন্দীপ সরকার, কলকাতা : আরজি কর কাণ্ডের সময় সিস্টেমের বিরুদ্ধে মুখ খুলেছিলেন শান্তনু সেন। সরব হয়েছিলেন আর জি কর মেডিক্যালসের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়েও। স্বাস্থ্য প্রশাসনের একাংশের বিরুদ্ধে খুব স্পষ্ট ছিল তার বিরোধিতা। তারপর থেকেই দলে কিছুটা এক পেশে হয়ে পড়েন শান্তনু। সম্প্রতি নাম না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শান্তনুর বিরুদ্ধে কড়া মন্তব্য করেন। এমনকী সিবিআই তদন্তও চেয়েছিলেন তিনি। এরপর শান্তনুর নিরাপত্তা সরানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। 

বৃহস্পতিবার থেকে তুলে নেওয়া হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মীকে। আর জি কর-কাণ্ডে প্রকাশ্যে মুখ খোলেন শান্তনু। এর আগে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে সরকারি প্রতিনিধি শান্তনু সেনকে সরাতে স্বাস্থ্যসচিবকে চিঠি দেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি তৃণমূলের বিধায়ক-চিকিৎসক সুদীপ্ত রায়। পাল্টা স্বাস্থ্যসচিবকে চিঠি লেখেন শান্তনু। সেই আবহেই এবার শান্তনু সেনের নিরাপত্তা ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই নিয়ে মন্তব্য করতে চাননি শান্তনু সেন। তবে রাজনৈতিক মহলের ধারণা , এই নিরাপত্তা প্রত্যাহারের পিছনে কারণ আরজি কর আবহে শান্তনুর অবস্থানই ।

গত মঙ্গলবারই নাম না করে, শান্তনু সেনের বিরুদ্ধে CBI তদন্তের দাবি তুলেছিলেন শ্রীরামপুরের সাংসদ। কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় , নাম না করেই প্রশ্ন তোলেন, 'কেউ কেউ পদে ছিল IMA-তে। তারাও তো আর জি করের মধ্য়ে আগে চার্জে ছিল। তাদের বিরুদ্ধেও কেন CBI তদন্ত হবে না?' আর তার পর ঠিক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই শান্তনুর নিরাপত্তা তুলে নিল রাজ্য ।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ করেছিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন।  মুখ খোলার পরই শান্তনু সেনকে দলীয় মুখপাত্র পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল।  কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা পদ থেকেও অপসারণ করা হয় তাঁকে। তারপর  রাজ্য মেডিক্যাল কাউন্সিলে তাঁর সদস্য পদ খারিজের জন্য স্বাস্থ্য ভবনকে চিঠি দেন সংস্থার সভাপতি ও শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। আর এসবের মধ্যেই এবার শান্তনুর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মীকে সরিয়ে নেওয়া হবে বৃহস্পতিবার থেকে, জানাল রাজ্য। 

আরও পড়ুন : চিন্ময় প্রভুর গ্রেফতারির পর হিন্দুদের প্রতিবাদে উত্তাল ঢাকা, চট্টগ্রাম, সেখানেও 'আক্রমণ অতর্কিতে'

                       

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget