এক্সপ্লোর

Jadavpur University: ছাত্রমৃত্যুর প্রতিবাদে শুভেন্দুর সভার পর ফের রণক্ষেত্র যাদবপুর

বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ অতিবামপন্থী সংগঠনের। আমরা নয়, এসএফআইয়ের ছেলেরা মেরেছে, দাবি করে বিজেপি। 

কলকাতা: মৃত ছাত্রের বাবার আবেদনই সার, যাদবপুর আছে যাদবপুরেই। ছাত্রমৃত্যুর প্রতিবাদে শুভেন্দুর (Suvendu Adhikari) সভার পর ফের রণক্ষেত্র যাদবপুর। সভা থেকে বাম-অতিবামকে নিশানা শুভেন্দুর, প্রতিবাদে দেখানো হয় কালো পতাকাও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সামনেই সংঘর্ষ-রক্তারক্তি। ক্যাম্পাসের বাইরে বিজেপি (BJP)- আরএসএফ (RSF) সংঘর্ষে মুখ ফাটল এক আন্দোলনকারীর। যাদবপুরে প্রতিবাদ সভার পর যাওয়ার সময়ে পুলিশের সঙ্গে বচসা বাঁধে শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে অতিবাম সংগঠনের বিরুদ্ধে।

বিজেপি ও অতিবামপন্থী সংগঠনের সংঘর্ষ: গতকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আজ শুভেন্দু অধিকারীর সভার আগে এবং পরেও একই ছবি দেখা গেল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনেই বিজেপি ও অতিবামপন্থী সংগঠনের সংঘর্ষ বেধে যায় এ দিন। দফায় দফায় উত্তেজনা ছড়ায়। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে অতিবামপন্থী সংগঠন। আমরা নয়, এসএফআইয়ের ছেলেরা মেরেছে, দাবি করে বিজেপি। 

গাড়ি লক্ষ্য করে কালো পতাকা: বৃহস্পতিবার বিকেলে প্রথমে বিজেপির যুব মোর্চার সভার সভা থেকে হুঙ্কার দেন শুভেন্দু অধিকারী। এর পরই যাদবপুরের এইটবি বাসস্ট্যান্ডের দিকে এগোচ্ছিলেন বিরোধী দলনেতা। সেখানে পুলিশের সঙ্গে তাঁর বচসা বাধে। এর পর যখন শুভেন্দু অধিকারী গাড়ি ঘুরিয়ে যাদবপুর থানার দিকে এগোচ্ছেন, সেই সময় ৪ নম্বর গেটের সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখান কয়েকজন। সঙ্গে সঙ্গে শুভেন্দু-র কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা নেমে এসে তাঁদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। 

কী বললেন বিরোধী দলনেতা: এ দিন সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, 'সৌরভ চৌধুরীরা বাংলা পক্ষের লোক। এরা মমতা ব্যানার্জির পে রোলে আছেন। যে পার্টি কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে ফেলে দিয়েছে, উপড়ে ফেলে দিয়েছে..আমরাও এখান থেকে এই তথাকথিত টুকরে টকরে গ্যাং, দেশবিরোধী শক্তি, ইনকিলাবি নাড়া, চিন যাদের বাপ আর মা, মমতা ব্যানার্জি যার গার্ডিয়ান তাঁদেরকে তুলে ফেলব। এ দায়িত্ব আমাদের'।

এ দিন শুভেন্দুর সভা শেষ হতেই ফের ধুন্ধুমার বেধে যায়: এই অশান্তি-র আবহেই হঠাৎ এই যুবকের সঙ্গে কয়েকজনের মারামারি বাধে! বিজেপি এবং যুব মোর্চার সদস্যদের লাথি, ঘুষিতে মাটিতে পড়ে যান ওই যুবক। তাঁর নাক-মুখ ফেটে গলগল করে রক্ত পড়তে শুরু করে । 

আরও পড়ুন: Jadavpur University Student Death:হস্টেলে আইনের শাসন নেই, মানলেন ডিন অফ স্টুডেন্টস, দাবি পুলিশ সূত্রে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget