এক্সপ্লোর

JU Professor Death Mystery: যাদবপুরের অধ্যাপকের রহস্যমৃত্যু ! উত্তরাখণ্ডের হোটেলের ঘর থেকে দেহ উদ্ধার

Jadavpur University Professor Dead Body Rescue in Uttarakhand: উত্তরাখণ্ডে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে আর ফেরা হল না, হোটেলের ঘর থেকে যাদবপুরের অধ্যাপকের রক্তাক্ত দেহ উদ্ধার..

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্যু। উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে ওই অধ্যাপকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  উত্তরাখণ্ডের হোটেলের বন্ধ ঘর থেকে অধ্যাপক মৈনাক পালের  রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে।হোটেলের ঘরের দরজা ভেঙে অধ্যাপকের দেহ উদ্ধার করেছে পুলিশ। 

জানা গিয়েছে, ২ বন্ধুদের সঙ্গে আলমোড়া গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক। গতকালই ফেরার কথা ছিল। ফেরার সময় হোটেলে মৃত্যু হয় তাঁর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য জানিয়েছেন,' খবর পেয়েছি, দুঃখজনক ঘটনা।' উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে, ফিরে না আসার বহু ঘটনাই ঘটেছে। কিন্তু সেগুলি অধিকাংশই দুর্ঘটনা। কখনও বাস পড়ে গিয়ে, কখনও ট্রেকিং করতে গিয়ে, মানুষ আর ফেরেনি। কিন্তু এক্ষেত্রে ঠিক কী কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপকের মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।

প্রসঙ্গত, কিছুই বিতর্ক পিছু ছাড়ছে না যাদবপুরকে। সদ্য যাদবপুর পড়ুয়ার মৃত্যু এখনও কেউ ভুলতে পারেনি। যে কোনও ঘটনার সঙ্গেই উঠে আসে সেই প্রসঙ্গ। নদিয়ার হাঁসখালির বাসিন্দা তথা যাদবপুরের ওই পড়ুয়ার নাম ছিল স্বপ্নদীপ। যার রহস্যমৃত্যুর পর, রাজ্যের সব হোস্টেলগুলিই নড়ে বসেছিল। তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে মৃত্যুর পর, যে যে ঘটনাগুলি পরে প্রকাশ্যে এসেছিল, তা জানলে আজও শিউরে উঠতে হয়। যদিও এই ঘটনাগুলির কোনওটার সঙ্গেই ওই অধ্যাপকের মৃত্যুর মিল পাওয়া যায়নি। প্রেক্ষাপট আলাদা হলেও তবুও, আরও একবার রহস্যমৃত্যুর মুখোমুখি হল দেশের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠান। 

আরও পড়ুন, শিয়ালদায় সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র-ভাণ্ডারের হদিশ ! উপনির্বাচনের আগে প্রশ্নের মুখে নিরাপত্তা

তবে এখনও অবধি জানা যায়নি , ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে। সবথেকে বড় প্রশ্ন, তার দেহ রক্তাক্ত কেন ছিল ? আর এই সবকিছুরই প্রকৃত কারণ ময়নাতদন্তের পর উঠে আসবে । ঠিক কী কারণের মৃত্যু হয়েছে, তা জানতে পারা যাবে। অধ্যাপকের মৃত্যুতে, এই মুহূর্তে শোকের ছায়া গোটা ক্যাম্পাসে। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget