এক্সপ্লোর

Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে-বাইরে আন্দোলনের আঁচ, রাজনৈতিক দ্বন্দ্বে তপ্ত রাজ্য রাজনীতি

TMCP : হাতে ক্লোজ সার্কিট ক্যামেরা নিয়ে, রাজন্যা হালদাররা একে একে ঢুকে যান অরবিন্দ ভবনে ক্যাম্পাসে সিসিটিভি (CCTV Camera) বসানো-সহ একাধিক দাবি জানিয়ে ১০ মিনিট পরে তাঁরা বেরিয়ে আসেন।

সৌমিত্র রায়, শিবাশিস মৌলিক ও বিটন চক্রবর্তী, কলকাতা : ছাত্র মৃত্যুর প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ভিতরে-বাইরে আন্দোলনের আঁচ। ক্যাম্পাসে বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে টিএমসিপির (TMCP) স্লোগান যুদ্ধ। বাইরে বিজেপির যুব মোর্চার অবস্থান বিক্ষোভ। এভাবেই দিনভর তেতে রইল যাদবপুর। এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়েছেন বিভিন্ন দলের নেতা-নেত্রীরা।

ক্যাম্পাস উত্তাল। ক্যাম্পাসের বাইরেও শোরগোল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুকে ঘিরে এভাবেই ঘনাচ্ছে রাজনীতির মেঘ ! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদে শনিবার অরবিন্দ ভবনের (Arabinda Bhavan) সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন এসএফআই (SFI) ও আইসার (AISA) সমর্থকরা। বিকেলে কর্তৃপক্ষকে স্মারকলিপি দিতে পৌঁছয় তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। দু-পক্ষের মধ্যে কিছুটা ব্যবধান থাকলেও, ততক্ষণে টগবগ করে ফুটতে শুরু করে উত্তাপের পারদ।

গত বুধবার এখানেই টিএমসিপির সঙ্গে ডিএসও এবং এসএফআই-এর গোলমালে অশান্তি পেকেছিল। এদিন তেমন পরিস্থিতি তৈরি না হলেও, স্লোগান-শাউটিং বন্ধ হয়নি। তারই মধ্যে হাতে ক্লোজ সার্কিট ক্যামেরা নিয়ে, রাজন্যা হালদাররা একে একে ঢুকে যান অরবিন্দ ভবনে ক্যাম্পাসে সিসিটিভি (CCTV Camera) বসানো-সহ একাধিক দাবি জানিয়ে ১০ মিনিট পরে তাঁরা বেরিয়ে আসেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিএমসিপির নবনিযুক্ত ইউনিট সভানেত্রী রাজন্যা হালদারের খোঁচা, 'ওদের (এসএফআই) সহবত, সংবেদনশীলতা শেখাতে এসেছি।' পাল্টা এসএফআইয়ের (SFI) সমর্থকের পাল্টা, 'ওরা কী বলছে, ওদের লোকের চেয়ে বেশি ঝাণ্ডা রয়েছে।' 

বিশ্ববিদ্যালয়ের অন্দরে যখন এই ছবি, তখন বাইরে বিক্ষোভ-অবস্থান বসেছিল বিজেপির যুব মোর্চা (BJP Yuva Morcha)। বৃহস্পতিবারের গোলমালের পরে, শুক্রবার তাদের মঞ্চ খুলে দেয় পুলিশ। ফলে এদিন রাস্তায় বসেই বিক্ষোভ দেখান তাঁরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, 'কর্তৃপক্ষ কোনওদিন সচেতন হবে না। সচেতন হয়েছিলেন অভিজিৎ বাবু, তাঁকে ঘাড়ধাক্কা মেরে পার্থ তাড়িয়েছে। চোর পার্থ। আর মমতা ব্যানার্জি নিজে গিয়ে নেতৃত্ব দিয়েছিলেন অভিজিৎবাবুর উৎখাতে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যদি, তার কর্তৃপক্ষকে নিধিরাম সর্দার করে রাখতে চান, আর যিনি মহামান্য বিচারপতি মঞ্জুলা চেল্লুরের জাজমেন্ট ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলেন, তাঁকে গিয়ে ঘাড়ধাক্কা মেরে মুখ্যমন্ত্রী, তার চোর শিক্ষামন্ত্রীকে দিয়ে তাড়ান। সেক্ষেত্রে কর্তৃপক্ষ যেমন চাইছে, তেমন হবে।'

আরও পড়ুন- পড়ুয়ামৃত্যুর ৫ মিনিটের মধ্যে জিবি মিটিং ! 'শিখিয়ে' দেওয়া হয় বয়ান, যাদবপুরকাণ্ডে একাধিক চাঞ্চল্যকর তথ্য

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget