এক্সপ্লোর

Jadavpur Death: স্বপ্নদীপের মৃত্যুতে রাজ্যপালকে চিঠি রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের

Jadavpur University Death Case: স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় আচার্য ও রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে যথাযথ ব্যবস্থা নিয়ে, সেই সংক্রান্ত রিপোর্ট পাঠানোর অনুরোধ জানিয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন।

অরিত্রিক ভট্টাচার্য, সমীরণ পাল এবং শিবাশিস মৌলিক, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পড়ুয়া স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় আচার্য ও রাজ্যপালের (Governor) রিপোর্ট চাইল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন (State Child Rights Protection Commission)। এই ঘটনায় কলকাতার (Kolkata) পুলিশ কমিশনারকেও (Police Commissioner) চিঠি দিয়েছে তারা। এদিকে, স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় চলছে রাজনৈতিক চাপানউতোর। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে পথে নেমেছে বিভিন্ন দলের ছাত্র ও যুব সংগঠন। 

সন্তান বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে, ভাল কেরিয়ার গড়বে, তারপর সংসারের হাল ধরবে। স্বপ্নদীপকে নিয়ে এই স্বপ্নই তো বুনেছিলেন তাঁরা। কিন্তু, ১৮ বছর ধরে লালিত-পালিত সেই স্বপ্নই হঠাৎ শেষ। কিন্তু এত বড় বিপর্যয়ের দায় কার? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি তার ভূমিকা এড়াতে পারে?

এই সমস্ত প্রশ্ন ঘিরেই সরগরম হয়ে উঠেছে রাজ্য-রাজনীতিও। শনিবার স্বপ্নদীপের মৃত্যুর প্রতিবাদে এবং দোষীদের শাস্তি দেওয়া দাবিতে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখান ছাত্র পরিষদ কর্মীরা। এরপর মিছিল করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে গিয়ে পথ সভা করেন ছাত্র পরিষদের নেতা ও কর্মীরা।  

বিকেলে যাদবপুরে মিছিল করে বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা যুব মোর্চা। ক্যাম্পাস ছেড়ে মিছিল পৌঁছয় যাদবপুর থানায়। ডেপুটেশন দেওয়া হয়। এরপর থানার সামনে পথ অবরোধ চলে প্রায় আধঘণ্টা ধরে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুভাষ সরকার বলেন, 'রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটলে, তা বন্ধের দায় নিতে হবে রাজ্য সরকারকেই। উপাচার্য থাকাকালীনও সমস্যা ছিল। আচার্যকে জড়িয়ে বিষয়টা রাজনৈতিক করে লাভ হবে না।' 

আরও পড়ুন, যাদবপুর ক্যাম্পাসে সিংহভাগ জায়গাতেই নেই CCTV! UGC-র নির্দেশিকার পরও কেন এই অবস্থা?

রাজ্য সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ' পুলিশ-প্রশাসন কড়া ভাবে দেখছেন। মাননীয়া মুখ্যমন্ত্রী তিনি গোটা ঘটনায় মর্মাহত এবং অত্যন্ত ক্রুদ্ধ, কেন এই ঘটনা ঘটবে। এই মৃত্যু এভাবে কেন হবে। যারা এই মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত, যারা এই মৃত্যুকে কভারআপ করার চেষ্টা করেছে, বা কাউকে কাউকে আড়াল করার চেষ্টা করছে, তাদের সবাইকে শাস্তি দিতে হবে।' 

এদিকে, স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় আচার্য ও রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে যথাযথ ব্যবস্থা নিয়ে, সেই সংক্রান্ত রিপোর্ট পাঠানোর অনুরোধ জানিয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। চিঠি পৌঁছেছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছেও। বেআইনিভাবে যাদবপুরের হস্টেলে কতজন রয়েছেন, তা জানতে চাওয়া হয়েছে লালবাজারের কাছে। হস্টেলের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ জমা দিতে বলা হয়েছে সেই চিঠিতে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget