এক্সপ্লোর

Jadavpur University Death : কীভাবে মৃত্যু যাদবপুরের ছাত্রীর, কী বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, কী জানালেন বাবা-মা?

যাদবপুরের পড়ুয়া অনামিকা মণ্ডলের মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মৃত ছাত্রীর পরিবার।


সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা :
রাত ৯টার কিছু পরে মাকে ফোন করে বলেছিলেন, বাউল গানের অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠান শোনার পর দ্রুত বাড়িতে ফিরে আসবেন। কিন্তু তারপরেই এল সেই মৃত্যু সংবাদ।মৃত্যুর ঠিক আগেই মেয়ে ফোন করে বলেছিল, ' মা ছবিগুলো পাঠাচ্ছি। দেখছো? ছবিগুলে দেখো। আরও পাঠাচ্ছি আমি।' মা বলেছিলেন, 'আর পাঠাতে হবে না। তুই এবার চলে আয়। বেরিয়ে আয়।' মেয়ের আর ফেরা হল না। দেখা হল যখন, তখন আত্মজার শরীর স্পন্দনহীন ! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চর্চা তুঙ্গে। ঝিলের আশেপাশে সিসিটিভি নেই।  কারণ জানতে ভরসা ময়না তদন্তের রিপোর্ট। 

মৃতা ছাত্রীর বাবা জানিয়েছেন, সেদিন ওই সময় তাঁর স্ত্রীর কাছে একটি ফোন আসে। বলা হয়, মেয়ে জলে পড়ে গিয়েছে।  তাঁকে জল থেকে তোলা হয়েছে। তখন জানানো হয় , শ্বাসপ্রশ্বাস আছে। জানানো হয়,  সহপাঠীরাই তাঁকে অ্যাম্বুল্যান্সে করে কেপিসি হাসপাতালে নিয়ে যাচ্ছে। অনামিকার মা-বাবাকে সেখানে যেতে অনুরোধ করা হয়। হাসপাতালে পৌঁছে ডাক্তারের সঙ্গে কথা বলে বুঝতে পারেন, মেয়ে আর নেই। তাঁর পালস পাওয়া যাচ্ছে না । ইসিজি রিপোর্টও সরলরেখা।  

ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে দাবি, 'জলে ডুবেই মৃত্যু যাদবপুরের পড়ুয়া অনামিকা মণ্ডলের'। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে মৃত ছাত্রীর পরিবার। তাদের দাবি, যাদবপুরের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া নেশা করতেন না। অনামিকার সঙ্গে শেষবার কথা হয়েছিল বৃহস্পতিবার রাত ৯টা ৮ মিনিটে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিলেন মা। অনামিকা জানিয়েছিলেন, ক্যাম্পাসে বাউল গান হচ্ছে, শুনে ফিরবেন।  কিন্তু এর মাঝখানে কী এমন ঘটল যে অনামিকা ঝিলে পড়ে গেলেন! নাকি অন্যকিছু? 

এখন ছাত্রীর বাবার আক্ষেপ,  ক্যাম্পাসে CC ক্যামেরা থাকলে, মৃত্যুর কারণ বোঝা যেত । চিকিৎসকদের কাছে জানা যায়, হাসপাতালে আনার আগেই ওই ছাত্রীর মৃত্যু ঘটেছে। দুই কনুইয়ে পাওয়া গিয়েছে ছড়ে যাওয়ার দাগ।  মোবাইল ফোন সমেত ব্যাগ রাখা ছিল বন্ধুর কাছে। ময়নাতদন্তের রিপোর্ট ভালভাবে দেখে পরবর্তী পদক্ষেপ বলে জানিয়েছে মৃত ছাত্রীর পরিবার। 

এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রীদেরই দাবি, ক্যাম্পাসে সব জায়গায় সিসিটিভি থাকা দরকার। দরকার, আই-কার্ড দেখে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়ার। অনামিকার মা-বাবারও তেমনটাই দাবি। এখন পুরো ঘটনা স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্ট বিস্তারিত জানা গেলে।          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget