এক্সপ্লোর

Jadavpur University Death : অনামিকার জলে পড়ে যাওয়ার খবর প্রথম দেয় 'অপরিচিত মেয়ে', কে সে? জল্পনা বাড়াল JU-এর নিরাপত্তারক্ষীর দাবি

প্রশ্ন উঠছে, কে সেই মেয়ে? যিনি অনামিকাকে পড়ে যেতে দেখেন। তিনি কি অনামিকার সঙ্গেই ছিলেন? উঠছে প্রশ্ন।  

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা :  যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনায় সোমবারই খুনের অভিযোগ দায়ের করেছিল মৃত অনামিকা মণ্ডলের পরিবার।  সেই তদন্তের নিরিখে মঙ্গলবার যাদবপুরের ক্যাম্পাসে আসে লালবাজারের গোয়েন্দা বিভাগ। ঘটনাস্থলে পরিদর্শন করেন খোদ কলকাতা পুলিশের অপরাধ বিভাগের যুগ্ম কমিশনার রূপেশ কুমার। এদিকে জল্পনা বাড়াল বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তারক্ষীর বক্তব্য। যাদবপুরের ক্যাম্পাসে বহিরাগতদের যাতায়াত নিয়ে তরজা ছিলই, এবার সেই আগুনে ঘি ঢালল নিরাপত্তারক্ষীর দাবি। তিনি বলেন,  বৃহস্পতিবার রাতে একটি মেয়ে ছাত্রদের অনামিকার জলে পড়ে যাওয়ার খবর দিতে আসে, যাকে তিনি কোনওদিনই দেখেননি। নিরাপত্তারক্ষীর দাবি, অনামিকার জলে পড়ে যাওয়ার খবর পেয়ে তারা যখন ঘটনাস্থলে যান, তখন দেখেন, সেখানে আর অন্য কেউ ছিলেন না। এখানেই প্রশ্ন উঠছে, কে সেই মেয়ে? যিনি অনামিকাকে পড়ে যেতে দেখেন। তিনি কি অনামিকার সঙ্গেই ছিলেন? উঠছে প্রশ্ন।  

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনামিকা মণ্ডলের মৃত্যুর পর কেটে গেছে পাঁচ দিন। এখনও ধোঁয়াশা কাটেনি কীভাবে মৃত্যু হল বছর একুশের মেয়েটার? এই প্রেক্ষাপটেই জল্পনা বাড়াল বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তারক্ষী অর্জুন দের বক্তব্য। ১১ বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত। কম-বেশি সব পড়ুয়ারই মুখ চেনা। তাঁর দাবি, বৃহস্পতিবার রাতে একটি মেয়ে ছাত্রদের খবর দিতে আসে। যাকে তিনি চিনতেন না। তিনি জানান, ওই 'অপরিচিত' মেয়েটিই ছেলেদের খবর দিতে আসে। তারপর অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। 

এখানেই প্রশ্ন উঠছে, কে সেই মেয়ে?  যিনি অনামিকাকে ঝিলে পড়ে যেতে দেখেন, বাকিদের খবর দেন, কীভাবেই বা তিনি জানলেন অনামিকা পড়ে গেছেন?  তাহলে কি তিনি অনামিকার সঙ্গেই ছিলেন? তিনি কি আদৌ বিশ্ববিদ্য়ালয়ের কেউ? নাকি বাইরের?
  
এদিকে, পুলিশ সূত্রে খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার সময় হেঁটে ঝিলের কাছে শৌচালয়ের দিকে যান তরুণী।  তার ১০ থেকে ১২ মিনিটের মধ্যে আরও ৩ জনকে দেখা গেছে সেদিকে যেতে। ছাত্রীর দেহ জলাশয় থেকে তোলা হয়েছে আনুমানিক রাত ১০টা২০ থেকে ১০টা২৫ এর মধ‍্যে।

নিরাপত্তারক্ষী অর্জুন দে-র দাবি, অনামিকার জলে পড়ে যাওয়ার খবর পেয়ে তারা যখন ঘটনাস্থলে যান, তখন দেখেন, সেখানে আর অন্য কেউ ছিলেন না।  উদ্ধারের পর প্রথমে ১০ মিনিট ধরে চলে শুশ্রূষা। অটো ডাকা হয়। আসে অ্য়াম্বুল্য়ান্স।
আশ্চর্যের বিষয় হল, যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেখানে কোনও সিসিটিভি কভারেজ নেই। নেই পর্যাপ্ত আলোও। ৩টি CCTV ক্য়ামেরার ২টি রয়েছে ৪ নম্বর গেটে। যেখান থেকে কারা ঢুকছে কারা বেরোচ্ছে দেখা সম্ভব। আর একটি রয়েছে UG আটর্স বিল্ডিং-এ। সেখান থেকে ৪ নম্বর গেটে কারা ঢুকছে বেরোচ্ছে দেখা যায়।

এদিন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের সহ উপাচার্যও স্বীকার করে নিয়েছেন যে, ঘটনাস্থলের কোনও সিসিটিভি ফুটেজ নেই কর্তৃপক্ষের কাছে। বৃহস্পতিবার রাতের ঘটনাক্রম জানতে সোমবার ফের অনামিকা মণ্ডলের ৩ বন্ধুকে
তলব করে পুলিশ।

 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget