এক্সপ্লোর

Jalpaiguri: অজগরের সঙ্গে সেলফি! ব্যস, এরপরই ঘটে গেল অঘটন

Jalpaiguri News: চা বাগানের শ্রমিক বস্তিতে ঢুকে পড়েছিল একটি অজগর সাপ। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে একটি অজগর সাপ চা বাগানের বড়া লাইনের প্রাথমিক স্কুলের সামনে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: সাপের সঙ্গে সেলফি! এও আবার হয়ে না কি। কিন্তু এবার এমনই কাণ্ড ঘটাতে গিয়ে বিপদ ডেকে আনলেন এক চা বাগান শ্রমিক। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের (Dooars) বানারহাট (Banarhar) ব্লকের লক্ষ্মীপাড়া (Laxmipara) চা বাগানে। 

ঠিক কী হয়েছিল?

গতকাল রাতে চা বাগানের শ্রমিক বস্তিতে ঢুকে পড়েছিল একটি অজগর সাপ। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে একটি অজগর সাপ চা বাগানের বড়া লাইনের প্রাথমিক স্কুলের সামনে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর কোনওরকম প্রশিক্ষণ ছাড়াই সেই সাপটিকে উদ্ধার করতে যান চা বাগানের বীরসা ওঁরাও নামে এক শ্রমিক। জানা যায়, অনেকেই সেই সাপটির সঙ্গে সেলফিও তোলার চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই ঘটে যায় অঘটন।

এরপরই না কি অজগরটি কামড় বসিয়ে দেয় বীরসা ওরাওঁকে। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে, এরপর লক্ষ্মীপাড়া চা বাগানের সাতরাম ওরাওঁ নামে এক শ্রমিক অজগরটিকে বস্তাবন্দী করেন, খবর পেয়ে বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে এলে সাপটিকে বনকর্মীদের হাতে তুলে দেন চা শ্রমিকরা। জানা গিয়েছে, অজগরটির লম্বায় ছিল ১৩ ফুট।

এদিকে সাপ ধরে সাপকে উত্ত্যক্ত করার চেষ্টা এবং সেলফি তোলার ধুম নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ প্রেমীরা, সর্পরোগ বিশেষজ্ঞ মিন্টু চৌধুরী বলেন, ''মানুষকে বন্যপ্রাণী সম্পর্কে সচেতন হতে হবে, না হলে যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, আমরা অনেক সময় দেখি সাপ, হাতিকেও মানুষ উত্তক্ত করার চেষ্টা করে। এটা ঠিক নয়, এ ব্যাপারে বন দফতর ও জঙ্গল লাগোয়া এলাকায় আরও বেশি করে সচেতনতামূলক কর্মসূচি নিতে হবে।''

এদিকে, আজই বিশ্ব সর্প দিবস। আর এই দিনেই বানারহাটে সাপের সঙ্গে সেলফি তোলা, সাপকে উত্যক্ত করার ছবি উঠে এল। যা নিয়ে বেশ অসন্তুষ্ট পরিবেশ  প্রেমীরা। 

আরও পড়ুন: আজ কেমন থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের আবহাওয়া?

সেরা শিরোনাম

Nandigram : দল প্রার্থী করায় খুশি ! নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা? আজই মনোনয়ন
দল প্রার্থী করায় খুশি ! নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা? আজই মনোনয়ন
Fake Doctor: ক্যান্সারের ডাক্তার 'সেজে' চিকিৎসা করছিলেন, ৮টি চেম্বার, এবার পুলিশের জালে এই চিকিৎসক
Fake Doctor: ক্যান্সারের ডাক্তার 'সেজে' চিকিৎসা করছিলেন, ৮টি চেম্বার, এবার পুলিশের জালে এই চিকিৎসক
West Bengal News LIVE: পুজোর আগেই বিজেপিতে যোগ, বিদ্রোহী তৃণমূল সাংসদ, বড় আপডেট
পুজোর আগেই বিজেপিতে যোগ, বিদ্রোহী তৃণমূল সাংসদ, বড় আপডেট
Weather Updates: দুর্যোগের ভ্রুকুটি! ৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা পশ্চিমবঙ্গে, বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা
দুর্যোগের ভ্রুকুটি! ৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা পশ্চিমবঙ্গে, বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা

ভিডিও

Madan Mitra News : 'জোড়াফুল মানে মমতা আর অভিষেক ছিল, সেটা আমরা জানতাম না', বললেন মদন মিত্র | ABP
NCPI News : 'আমরা ১৭ জন বিজেপিতে যোগ দেব', পুরভোটের আগে জল্পনা বাড়ালেন জগদীশ | ABP Ananda | BJP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৯.২৬)পর্ব ২: ফিরল TMC আমলের সিন্ডিকেট-ত্রাস,তাণ্ডবের জেরে বন্ধ সার কারখানা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৯.২৬) পর্ব ১: NCPI-তে নিয়ে গেছেন BJP নেতারা : বসুনিয়া, ওটা মঙ্গলগ্রহের BJP : শমীক
BJP News: সাম্প্রতিক একের পর এক তোলাবাজির ঘটনা, অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget