এক্সপ্লোর

Jalpaiguri News : ভালুক আতঙ্ক, ড্রোন উড়িয়ে খোঁজ জলপাইগুড়ির চা বাগানে

Bear Fear : গত বৃহস্পতিবার জলপাইগুড়ির মালবাজারের হুলস্থূল পড়েছিল। সকালে দরজা খুলেই গৃহস্থের চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছিল। বারান্দায় চুপটি করে বসেছিল এক ভালুক শাবক।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : জলপাইগুড়ির (Jalpaiguri) ডেঙ্গুয়াঝাড় চা বাগানে ভালুক আতঙ্ক (Bear Fear)। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে বাগানের চৌকিদার ভালুক দেখতে পান। সকালে ড্রোন (Drone) উড়িয়ে ভালুক খোঁজার কাজ শুরু করেন বন কর্মীরা। আতঙ্কে মঙ্গলবার চা বাগান বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। 

গত বৃহস্পতিবার জলপাইগুড়ির মালবাজারের হুলস্থূল পড়েছিল। সকালে দরজা খুলেই গৃহস্থের চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছিল। বারান্দায় চুপটি করে বসেছিল এক ভালুক শাবক। তার রেশ কাটতে না কাটতেই এবার জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে ছড়াল ভালুক-আতঙ্ক। ভালুক খুঁজতে আকাশে উড়ল ড্রোন। বন দফতর সূত্রে খবর, সোমবার সন্ধ্যে ৭টা নাগাদ, ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ২০ নম্বর সেকশনের চৌকিদার ও শ্রমিকরা ভালুকের মতো একটি জন্তু দেখতে পান। রাতেই ঘটনাস্থলে এসে খোঁজাখুজি শুরু করেন বন দফতরের কর্মীরা। যদিও, ভালুকের দেখা মেলেনি। 

জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ম্যানেজার জীবন পাণ্ডে বলেছেন, 'শ্রমিকরা দেখেছিল ভালুকের মতো জানোয়ার। বন দফতরকে জানাই। ড্রোন নিয়ে এসে চেষ্টা চলছে। শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে।' মঙ্গলবার সকাল হতেই ড্রোন উড়িয়ে ভালুকের খোঁজ শুরু হয়। জলপাইগুড়ির লাটাগুড়ির বিট অফিসার স্বাধীন চক্রবর্তী বলেছেন, 'গতকাল রাতে খবর পাই। রাতেই আসি, কিছু খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে আবার ড্রোনের সাহায্যে খোঁজার চেষ্টা। বাগানের ২০ নম্বর সেকশনে দেখা গেছে। আবার দেখা গেলে আবার আসব।' বন দফতর সূত্রে খবর, এখনও কিছু না পাওয়া যায়নি। তবে নজরদারি চলবে। দেখুন- জলপাইগুড়ির চা বাগানে ভালুক আতঙ্ক, ড্রোন উড়িয়ে শুরু তল্লাশি

এর আগেই জলপাইগুড়ি শহরে ভালুক আতঙ্ক ছড়িয়েছে। প্রাতর্ভ্রমণে জারি হয়েছে নিষেধাজ্ঞা। রাতে মাইকে প্রচার করেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান। ভালুক ধরতে শহরের ৮ নম্বর ওয়ার্ডের কিং সাহেবের ঘাট সংলগ্ন এলাকায় পাতা হয়েছে খাঁচা। প্রস্তুত রয়েছে ঐরাবত ভ্যান।

আরও পড়ুন- অনুষ্ঠান বাড়িতে হানা, ঢুকে পড়ল বাড়িতেও, এবার মালবাজারে ভালুক-আতঙ্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
West Bengal News Live : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget