এক্সপ্লোর

Jalpaiguri News: অনুষ্ঠান বাড়িতে হানা, ঢুকে পড়ল বাড়িতেও, এবার মালবাজারে ভালুক-আতঙ্ক

Jalpaiguri Bear News:আজ সকালে বাটাইগোলা এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে ভালুক। বাড়ি থেকে বেরিয়ে পড়েন বাসিন্দারা। আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর। ঘটনাস্থলে যাচ্ছেন বন দফতরের কর্মীরা।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: এবার জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারে ( Malbazar) ভালুক-আতঙ্ক (bear-panic)। গতকাল মালবাজার পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে একটি অনুষ্ঠান বাড়িতে হানা দেয় ভালুক। ভালুক যখন হানা দেয়, তখন অতিথি-অভ্যাগতদের বিশেষ কেউ ছিলেন না।  অনুষ্ঠান বাড়ি ফাঁকা থাকলেও কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। 

এরই মধ্যে আজ সকালে বাটাইগোলা এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে ভালুক। বাড়ি থেকে বেরিয়ে পড়েন বাসিন্দারা। আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর। ঘটনাস্থলে যাচ্ছেন বন দফতরের কর্মীরা।

Sayantika Banerjee : পথ দুর্ঘটনার কবলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কেমন আছেন তিনি ?

এর আগেই জলপাইগুড়ি শহরে ভালুক আতঙ্ক ছড়িয়েছে। প্রাতর্ভ্রমণে জারি হয়েছে নিষেধাজ্ঞা। রাতে মাইকে প্রচার করেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান। ভালুক ধরতে শহরের ৮ নম্বর ওয়ার্ডের কিং সাহেবের ঘাট সংলগ্ন এলাকায় পাতা হয়েছে খাঁচা। প্রস্তুত রয়েছে ঐরাবত ভ্যান।

কোথাও মিলেছে পায়ের ছাপ, আবার কোথাও সশরীরে দেখা গিয়েছে তেনাকে। এমনটাই খবর জলপাইগুড়ি শহরে।আর তার জেরেই ভালুকের আতঙ্কে কাঁপছে জলপাইগুড়ি শহর।ভালুক ধরতে ঘুম ছুটেছে বনকর্তা থেকে কর্মীদের।ভালুকের খোঁজ পেতে রাতভর চলেছে তল্লাশি চলছে তিস্তা উদ্যান সংলগ্ন এলাকায়।দিনেও  খোঁজ চলছে শহরের একাধিক জায়গায়।কিন্তু কোথায় কী!যেন লুকোচুরি খেলছে ভালুক।বন দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সিসি ক্যামেরায় তিস্তা উদ্যানে ভালুকের মতো দেখতে একটি প্রাণী দেখা যায়। মেলে পায়ের ছাপ, রক্তের দাগ।তারপরই খবর আসে,  রাতে ভালুকের দেখা গিয়েছে শহরের ৮ নম্বর ওয়ার্ডের কিং সাহেবের ঘাট সংলগ্ন ক্লাব রোড এলাকায়।ভালুকটি রাতে তিস্তা পার করে জেলাশাসকের বাংলো হয়ে তিস্তা উদ্যানে যেতে পারে আশঙ্কায় রাতেই সেখানে পৌঁছন বনকর্তারা।

পাশাপাশি শহরের ৮ নম্বর ওয়ার্ডে কিং সাহেবের ঘাট সংলগ্ন এলাকায় পাতা হয় খাঁচা...মাইকে প্রচার চালিয়ে ঘর থেকে বের হতে বারণ করেন পুরসভার ভাইস চেয়ারম্যান। তার জেরেই গতকাল সকাল থেকে শুনশান ছিল শহরের রাস্তা। তবে বুধবার বিকেল পর্যন্ত ভালুকের দেখা মেলায় বাড়ছে আতঙ্ক। ইতিমধ্যে প্রস্তত রাখা হয়েছে সার্চ লাইট লাগানো ও ট্র্যাঙ্কুলাইজ করার ক্ষমতাসম্পন্ন ঐরাবত ভ্যান

জলপাইগুড়ি বন দফতর সূত্রে জানা গিয়েছে,সিসি ক্যামেরার ফুটেজ দেখার পর ভালুক ধরতে তল্লাশি চলছে। এখনও সন্ধান মেলেনি। বন দফতর সতর্ক রয়েছে। দ্রুত ধরা পড়ুক ভালুক, চাইছেন বাসিন্দারা।

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget