এক্সপ্লোর

Jalpaiguri News: কালো মতো কী ঢুকে পড়ল ঝোপে! বানারহাট এলাকায় খোঁজ মিলল ভালুকের

Jalpaiguri bear News: জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চানাডিপা আলশিয়ার মোড় এলাকায় রবিবার ঘটনাটি ঘটে। জানা যায় এদিন স্থানীয়রাই কালো একটি ছোট জন্তুকে জঙ্গলের দিকে ঢুকে পড়তে দেখে।

 রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : অবশেষে  বানারহাট (Jalpaiguri -Banarhat)এলাকায় ভালুকের (Bear) খোঁজ মিলল।একের পর ভালুক উদ্ধার এবং ভালুক-আতঙ্কের পর এবার আতঙ্ক ছড়ায় দূরামারী এলাকায়। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চানাডিপা আলশিয়ার মোড় এলাকায় রবিবার ঘটনাটি ঘটে। জানা যায় এদিন স্থানীয়রাই কালো একটি ছোট জন্তুকে জঙ্গলের দিকে ঢুকে পড়তে দেখে।তৎক্ষনাৎ স্থানীয়রাই বাঁশ ঝোপের ভেতরে থাকা ওই জন্তকে ঘিরে ফেলে। স্থানীয়দের দাবি, ওই জন্তুটি ভালুকের বাচ্চা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমতে শুরু করে।কিছু যুবক ওই এলাকাটিকে ঘিরে ফেলেন। যাতে  জন্তুটিকে কেউ উত্যক্ত করতে না পারে, সেজন্যই এই উদ্যোগ।এদিকে ঘটনার খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জানিয়ে দেন জন্তুটি ভালুক।  প্রাথমিক চিকিৎসার পর লাভার জঙ্গলে ভালুকটিকে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে খবর।

কয়েকদিন আগে ভালুকের ভয়ে বন্ধ হয়ে যায় জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা-বাগানের ২০ নম্বর সেকশনের কাজ। রোজই তল্লাশি চালাচ্ছিলেন বনকর্মীরা। রাতে ডাক শোনা গেলেও  খোঁজ পাওয়া যায়নি ভালুকের।  ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।  কয়েকদিন আগে সন্ধেয় দেখা গিয়েছিল ভালুকের মতো একটা কিছু।ভালুক খুঁজতে পরের দিন ওড়ানো হয়েছিল ড্রোন। কিন্তু ভালুকের খোঁজ মেলেনি।চা বাগানের শ্রমিকদের একাংশ দাবি করেন,  রাতেও শোনা গিয়েছে তার ডাক!সব মিলিয়ে এলাকায় জাঁকিয়ে বসে আতঙ্ক। বন্ধ হয়ে যায় জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা-বাগানের ২০ নম্বর সেকশনের কাজ।

এর আগে জলপাইগুড়ির মালবাজারে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে ঢুকে পড়েছিল ভালুক শাবক। আশেপাশেই মা ভালুক লুকিয়ে আছে, এই ভেবে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। এবার ভালুকের আতঙ্ক ছড়ায় ডেঙ্গুয়াঝাড় চা-বাগান এলাকায়। 

বন দফতর  সূত্রে জানানো হয়, এলাকায় নজরদারি চালানো হচ্ছে। বনকর্মীরা পরিস্থিতির ওপর নজর রাখছেন। 

এরও আগে ফের ডুয়ার্সের চা-বাগানে ভালুকের হানার ঘটনা ঘটে। ভগতপুর চা-বাগানে ভালুকের দেখা মিলতেই আতঙ্ক ছড়ায়। শেষ পর্যন্ত ভালুকটি ঘুমপাড়ানি গুলি ছুড়ে বেহুঁশ করে জালবন্দি করা হয়। বন দফতর সূত্রে সেটিকে নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কে ছা়ড়ার কথা জানানো হয়।

সেরা শিরোনাম

GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Nadia BJP: তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের
তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget