এক্সপ্লোর

Dengue in Jalpaiguri: ধুপগুড়িতে সন্ধান মিলল ডেঙ্গি-আক্রান্তের, মশা মারার ওষুধ স্প্রেতে জোর প্রশাসনের

যেন ত্র্যহস্পর্শ চলছে উত্তরবঙ্গে...

রাজা চট্টোপাধ্যায়, ধুপগুড়ি: করোনা মহামারীর মধ্যে জ্বর-শ্বাসকষ্টের প্রকোপ। সঙ্গে মশাবাহিত রোগের ভ্রুকুটি। যেন ত্র্যহস্পর্শ চলছে উত্তরবঙ্গে। সেপ্টেম্বরের পর অক্টোবরের শুরুতেই ফের ডেঙ্গি আক্রান্তের হদিশ মিলল জলপাইগুড়িতে। 

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ধুপগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে আক্রান্ত এক তরুণীর সন্ধান মিলেছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে জলপাইগুড়ি সদর হাসপাতালে এক শিশুর শরীরে ডেঙ্গির সংক্রমণ ধরা পড়েছিল। 

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পারভিনা বেগম নামের তরুণী বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসায় তাঁর ডেঙ্গি ধরা পড়ে। শুক্রবার রাতেই ওই রোগিণীকে জলপাইগুড়ি সদর হাসপাতালে রেফার করা হয়। 

ধুপগুড়ি ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ ঘোষ বলেন, ডেঙ্গি বরাবরই স্বাস্থ্য দফতরের চিন্তার কারণ। যেহেতু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি, গত বছরের মতো এবারও প্রস্তুতি নেওয়া হয়েছে। ডেঙ্গি দমনে স্প্রে করা বাড়ি বাড়ি ভিজিট চলছে। এখনও পর্যন্ত এই ব্লকে একজনই ডেঙ্গি আক্রান্তের হদিশ মিলেছে। তাঁকে জলপাইগুড়ি রেফার করা হয়েছে। 

যদিও ধুপগুড়ি পুরকর্তৃপক্ষের দাবি, তাঁদের এলাকায় কোথাও ডেঙ্গির মশার লার্ভা মেলেনি। আক্রান্ত তরুণী অসমের বাসিন্দা এবং সেখান থেকেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এসেছেন।  

ধূপগুড়ি পুরসভা ভাইস চেয়ারম্যান রাজেশ সিংহ বলেন, যখনই আমাদের কাছে খবর এসেছে, তৎক্ষণাৎ এলাকায় ভিজিট করি। যাঁর ধরা পড়েছে তিনি ধূপগুড়ির বাসিন্দা নন। অসম থেকে এসেছেন আত্মীয়ের বাড়িতে গত দুমাস আগে। আমরা এলাকায় গিয়ে পুরোটা ভিজিট করেছি। কোথাও ডেঙ্গির মশার লার্ভা পাওয়া যায়নি। ওই এলাকায় কারোর জ্বর নেই। ডেঙ্গিও ধরা পড়েনি। এবিষয়ে জানতে রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে, তাঁদের কেউই কোনও মন্তব্য করতে চাননি। 

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জলপাইগুড়ি কোভিড হাসপাতালে বর্তমানে ১৫ জন ভর্তি রয়েছেন। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে চিকিৎসা চলছে ১৩০ জন শিশুর। ডেঙ্গি রোগীর সন্ধান মিলতেই নতুন উদ্যমে এলাকায় মশা মারার ওষুধ স্প্রে করা হচ্ছে। 

আরও পড়ুন: ৯টি ওয়ার্ডে বেড়েছে প্রকোপ, কলকাতায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গি

আরও পড়ুন: ডেঙ্গি-ম্যালেরিয়া নিয়ে উদ্বেগ, ৮ পুরসভাকে সতর্ক করল স্বাস্থ্য দফতর

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget