এক্সপ্লোর

Jalpaiguri News : দলের বিরুদ্ধে মুখ খোলায় কড়া পদক্ষেপ বিজেপির, জলপাইগুড়িতে অপসারিত ৪ নেতা

TMC-BJP : গোটা বিষয়টিকে খোঁচা দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে 'এদের গোষ্ঠীকোন্দল মানুষ দেখছেন।'

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, জলপাইগুড়িতে বিজেপির ফাটল যেন ততই চওড়া হচ্ছে। এবার জেলার চার নেতাকে সাসপেন্ড করল দল। তাঁদের মধ্যে রয়েছেন, প্রাক্তন জেলা সহ সভাপতি অলোক চক্রবর্তী। ময়নাগুড়ির প্রাক্তন ব্লক সভাপতি অনুপ পাল। এছাড়াও সাসপেন্ড করা হয়েছে ধূপগুড়ির প্রাক্তন টাউন সহ সভাপতি তপন মোহন্ত এবং ধূপগুড়ির প্রাক্তন মণ্ডল সভাপতি গৌতম সরকারকে। কিন্তু কী কারণে সাসপেন্ড, তার কোনও উল্লেখ করা হয়নি প্রেস রিলিজে। আর এতেই ফের জেলা নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সাসপেন্ডেড নেতারা। 

সাসপেন্ড হয়ে সুর চড়ালেন

সাসপেন্ডেড বিজেপি নেতা ও প্রাক্তন সহ সভাপতি অলোক চক্রবর্তী বলেছেন, 'এই সাসপেন্ড হচ্ছে অনৈতিক সাসপেন্ড। এই ভাবে কাউকে সাসপেন্ড করা যায় না। তিন-চারজন মিলে দলটা চালাচ্ছেন। নোটিস রাজ্যের সিদ্ধান্তে ইস্যু হয়নি। জলপাইগুড়ি জেলার বুথ মণ্ডল, শক্তি মণ্ডল - সমস্ত কার্যকর্তাই জেলা সভাপতি বাপি গোস্বামী সাসপেন্ড করেছেন'। অপর সাসপেন্ডেড নেতা অনুপ পাল বলেছেন, 'সভাপতিকে চেয়ার থেকে নামিয়ে ছাড়ব। যথাস্থানে ওনার বিরুদ্ধে বলব। ময়নাগুড়ির পার্টি অফিসে সভাপতির লোকজন ভাঙচুর করেছিল। তারাই এখন বিভিন্ন পদাধিকারী।'

ঘটনার সূত্রপাত ঠিক কীভাবে

মাস দু’য়েক আগে জলপাইগুড়িতে বিজেপির নতুন কমিটি গঠন হয়। তখনই এই চার নেতাকে পদ থেকে সরানো হয়েছিল। তারপর থেকেই জেলা সভাপতি বাপি গোস্বামীর বিরুদ্ধে বারবার সরব হয়েছিলেন তাঁরা। এবার সেই চার নেতাকেই সাসপেন্ড করল দল। যদিও এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিজেপির জেলা সভাপতি। গোটা বিষয়টিকে খোঁচা দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে 'এদের গোষ্ঠীকোন্দল মানুষ দেখছেন।'

২১-এর বিধানসভা নির্বাচনে জলপাইগুড়িতে চমক দিলেও, চলতি বছরের পুরভোটে ওই জেলায় ভরাডুবি হয়েছে বিজেপির। পঞ্চায়েত ভোটের আগে কি দলের অন্দরের অসন্তোষ মিটিয়ে ঘুরে দাঁড়াতে পারবে গেরুয়া শিবির? উত্তর দেবে সময়। 

আরও পড়ুন- মদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু? বর্ধমানে কয়েক ঘণ্টার ব্যবধানে ৪ জনের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget