এক্সপ্লোর

Mal River Disaster: এতগুলো প্রাণহানির দায় কার? আদৌ কি সতর্ক ছিল প্রশাসন? উঠছে প্রশ্ন

'দুর্ভাগ্যজনক যে, মুখ্যমন্ত্রী ও তাঁর দফতর এই ইসুতে এখনও নিদ্রায়।' ট্যুইট করেন শুভেন্দু ।

রাজা চট্টোপাধ্যায়, রাজীব চৌধুরী, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, জলপাইগুড়ি : দশমীর রাতে দুর্যোগ! বিসর্জনে বিভীষিকা। প্রতিমার সঙ্গে প্রাণের বিসর্জন! প্রাণ কাড়ল হড়পা বান! চোখের নিমেষে, আনন্দ বদলে গেল হাহাকারে। বিসর্জন দেখতে এসে, জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বানে ভেসে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় এক শিশু-সহ ৮ জনের। একসঙ্গে এতগুলো প্রাণহানির দায় কার? আদৌ কি সতর্ক ছিল প্রশাসন? মর্মান্তিক ঘটনার পর বিভিন্ন মহলে জোরাল হচ্ছে এই প্রশ্নগুলো। বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে দাবি, দুর্ঘটনার মোকাবিলায়, বিসর্জনের সময় ঘাটে পর্যাপ্ত সংখ্যক কর্মী প্রস্তুত রাখতে হয়।

তাছাড়াও রাখতে হয় নৌকা, লাইফ জ্যাকেট। জোয়ার-ভাটার সময় অনবরত ঘোষণা করতে হয়। মাইকে প্রচার করতে হয়  । নির্দিষ্ট গাইডলাইন জানিয়ে ব্যানার টাঙাতে হয়। কিন্তু, বুধবার মাল নদীতে বিসর্জনের সময় কি এইসব সতর্কতা নেওয়া হয়েছিল? তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন সিভিল ডিফেন্সের কর্মী ও আধিকারিকরা। 

বিপর্যয় মোকাবিলা দফতরের এক কর্মী জানান, 'আমাদের কর্মী কম ছিল, যেহেতু সব জায়গায় বিসর্জন হচ্ছে, তাই ভাগ করে দেওয়া হয়েছিল এবং এখানে কর্মীর অভাব।' 

এখানেই প্রশ্ন উঠছে, 

  • কয়েক হাজার মানুষের ভিড় সামাল দিতে মাত্র ৮ জন সিভিল ডিফেন্স কর্মী কেন?
  • নৌকা, সরঞ্জাম না রেখে সিভিল ডিফেন্স কর্মীদের হাতে শুধু দড়ি কেন?
  • আগেকার হড়পা বানের কথা মাথায় রেখে প্রশাসন সতর্ক হয়নি কেন?
  • উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস সত্ত্বেও কেন নেওয়া হয়নি পর্যাপ্ত প্রস্তুতি?
  • নদীখাতে কেন রাখা হয়নি পর্যাপ্ত আলোর ব্যবস্থা?

পুলিশ সুপার ( জলপাইগুড়ি ) দেবর্ষি দত্তের দাবি, 'আমাদের যথাযথ ব্যবস্থা ছিল। পুলিশ ও সিভিল ছিল, এসডিও ছিলেন, পুরসভার কর্মী ৫০-এর বেশি ছিলেন। মেডিক্যাল টিম ছিল। ভাসান শুরুর সময় হাঁটুর নীচে জল ছিল। রাত সাড়ে ৮টা নাগাদ হঠাৎ বান আসে। কিছু লোক ভেসে যান। সেই সময় ঘাটে অন্তত ১ হাজার লোক ছিলেন। যারা ভেসে যান, স্পটেই ২০-২৫-জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।' 
তিনি আরও বলেন, ' বহুবছর ধরে বিসর্জন, শেষ ২০ বছরে এরকম ঘটনা ঘটেনি। ভাসান শুরুর সময় হাঁটুর নীচে জল ছিল। রাত সাড়ে ৮টা নাগাদ হঠাৎ বান আসে। কিছু লোক ভেসে যান। সেই সময় ঘাটে অন্তত ১ হাজার লোক ছিলেন। যারা ভেসে যান, স্পটেই ২০-২৫-জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ১৩ জন ভর্তি, বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। ৮ জন মারা গেছে, মৃতদেহ উদ্ধার হয়েছে।'

জলপাইগুড়িকাণ্ডে ট্যুইটে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ট্যুইটে লেখেন, জলপাইগুড়িকাণ্ডের পর ১২ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। দুর্ভাগ্যজনক যে, মুখ্যমন্ত্রী ও তাঁর দফতর এই ইসুতে এখনও নিদ্রায়। কতজন নিখোঁজ, তা এখনও পরিষ্কার নয়। মুখ্যমন্ত্রীকে অনুরোধ, তিনি জলপাইগুড়ি জেলা প্রশাসনকে নির্দেশ দিন যাতে, নিখোঁজদের বিষয়ে তথ্য প্রকাশ করা হয়।  

চাপানউতোর চলছে। কিন্তু, আটটা প্রাণ যে বেঘোরে চলে গেল, তার দায় কে নেবে? সেই উত্তর নেই কারও কাছে। 

রাজ্য সরকারের তরফে দু’টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

  • 03561230780
  • এবং 9073936815

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede Incident: গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget