এক্সপ্লোর

Jalpaiguri: সই জাল করে লাইসেন্স জালিয়াতি, গ্রেফতার ১

Jalpaiguri News: বাম আমলে নিয়োগ অভিযুক্তের, দাবি তৃণমূলের। দুর্নীতি নিয়ে পাল্টা তোপ বামেদের।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে (Jalpaiguri) হাটের ব্যবসায়ীদের লাইসেন্স-জালিয়াতি চক্রের পর্দাফাঁস। গ্রেফতার জেলা পরিষদের কর্মী। সচিবের সই জাল করে ভুয়ো লাইসেন্স বানিয়ে মোটা টাকায় বিক্রির অভিযোগ। বাম আমলে নিয়োগ অভিযুক্তের, দাবি তৃণমূলের। দুর্নীতি নিয়ে পাল্টা তোপ বামেদের।

কী অভিযোগ:
জেলা পরিষদের সচিবের সই জাল করে জেলা পরিষদ পরিচালিত হাটের ব্যবসায়ীদের জাল লাইসেন্স বিক্রির অভিযোগ উঠেছে জলপাইগুড়িতে। ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে জেলা পরিষদের এক গ্রুপ সি কর্মীকে। প্রশাসন সূত্রে খবর, জলপাইগুড়ি জেলায় ২২টি হাট পরিচালনা করে জেলা পরিষদ। সেই হাটে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের লাইসেন্স নিতে হয় জেলা পরিষদের কাছ থেকে। ডুয়ার্সের ওদলাবাড়ি, মালবাজার, মেটেলিতে হাটবাবু ছিলেন জেলা পরিষদের কর্মী শুভ্রসারথি ভৌমিক। হাটের লাইসেন্সের টাকা জেলা পরিষদে জমা দেওয়ার দায়িত্ব ছিল তাঁর। অভিযোগ, হাটে বসার জন্য ব্যবসায়ীদের জাল লাইসেন্স বানিয়ে দিতেন জেলা পরিষদের ওই কর্মী। সেই কাজেই জেলা পরিষদের সচিবের সই জাল করা হত বলে অভিযোগ। প্রশাসন সূত্রে খবর, বিভিন্ন ঘটনা দেখে সম্প্রতি সন্দেহ হয় জেলা পরিষদের সচিবের। তারপরেই চলতি বছরের মে মাসে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের হয়। তারপরে তদন্ত শুরু করে পুলিশ। সেই তদন্তেরই সূত্র ধরে বুধবার জলপাইগুড়ি জেলা পরিষদের ওই কর্মীকে গ্রেফতার করে পুলিশ। 

শুরু রাজনৈতিক তরজাও:
এই দুর্নীতির ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। ওই অভিযুক্তের নিয়োগ বাম আমলে হয়েছে বলে দাবি তুলেছে তৃণমূলের (TMC) একটি অংশ। পাল্টা তৃণমূল পরিচালিত জেলা পরিষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে বামেরা। এই নিয়ে মুখ খুলেছেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাপতি। জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাপতি দুলাল দেবনাথ বলেন, 'বাম আমলে ডাকাত পরিষদ ছিল। ভুরি ভুরি অভিযোগ ছিল। তৃণমূল আসার পরে হাটে উন্নয়ন স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে।'

বামেদের তোপ:
পাল্টা মুখ খুলেছেন বামেরাও। সিপিএমের (CPIM) জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য বলেন, 'জেলা পরিষদের জমি বিক্রি করছে শাসক-নেতারা। এটা জেলা পরিষদ জানে না নাকি। এই কাজ উনি একা করতে পারেন না। এর সঙ্গে দলবল যুক্ত রয়েছে।'

অভিযুক্ত জেলা পরিষদ কর্মীকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি জেলা আদালত।

আরও পড়ুন:  চাবি 'ছিল না', ৪০ মিনিট পর ঢুকল সিবিআই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget