এক্সপ্লোর

Nagrakata Incident: নাগরাকাটাকাণ্ডে গ্রেফতার আরও ১, এই নিয়ে হামলাকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৬

Khagen Murmu Attacked: উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। জলপাইগুড়ির নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়েছিলেন এই দুই বিজেপি নেতা।

জলপাইগুড়ি : নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলাকাণ্ডে আরও ১ জন গ্রেফতার। মান্নান সরকার নামে ১ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জলপাইগুড়ি আদালতে তোলা হবে ধৃতকে। এর ফলে হামলাকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৬। যদিও ধৃতদের কারও নামই FIR-এ নেই। যে ৮ জনের নামে FIR দায়ের হয়েছে, তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে, আজ শিলিগুড়ির হাসপাতালে ভর্তি খগেন মুর্মুর সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। নাগরাকাটা কাণ্ডের পর বিজেপি সাংসদ মনোজ টিগ্গার নেতৃত্বে নাগরাকাটা থানায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়।

উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। জলপাইগুড়ির নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়েছিলেন এই দুই বিজেপি নেতা। সেখানে তাঁদের উপর হামলা হয়। পিছন থেকে ধাক্কা মারা হয় শঙ্কর ঘোষকে। অন্যদিকে, মাথা ফেটে যায় খগেন মুর্মুর। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই ঘটনায় নাগরাকাটা থানায় অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু করে জলপাইগুড়ি জেলা পুলিশ। বৃষ্টি-বিধ্বস্ত উত্তরবঙ্গেরই জলপাইগুড়ি জেলার নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানেই হামলা হয় তাঁদের উপর। গুরুতর ভাবে জখম হন খগেন মুর্মু। মাথা ফেটে যায় তাঁর। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে বাংলার রাজ্য-রাজনীতিতে।                       

হাসপাতালের বেডে শুয়েই বিস্ফোরক অভিযোগ জানিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। নাগরাকাটার ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, 'আমরা ওখানে প্রথমে যাই ত্রাণ দিতে, তারপর আমাদের বাধা দেওয়া হয়। আমাদের বলা হয়, আপনারা এখান থেকে যান, না হলে খারাপ হবে। ধাক্কা মারতে মারতে আমাদের এলাকা থেকে সরানো হয়েছে। আমরা দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচেছি। গাড়ির দরজা খোলার চেষ্টা করে। জানালার কাচ ভেঙে দেয়, পাথর ছুড়ে মারে।' তিন জায়গায় ফ্র্যাকচার হয়েছে বলেও জানান বিজেপি সাংসদ। তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খগেন মুর্মুর চোটকে 'সামান্য' বলেন তিনি। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেছেন, 'উনি তো সবটাই ছোট সামান্য বলেন। ওনার চোখে কোনওটাই বড় ঘটনা নয়। এখানে জঙ্গলের রাজত্ব চলছে।'               

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget