এক্সপ্লোর

PMAY Controversy: 'আবাস যোজনার ঘর পেতে হলে তৃণমূল করতে হবে', মহুয়া গোপের মন্তব্য ভাইরাল

রাজ্য জুড়ে আবাস যোজনার দুর্নীতি ঘিরে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। আর এবার জলপাইগুড়ি তৃণমূলের জেলা সভানেত্রীর মন্তব্য ভাইরাল। কী বললেন মহুয়া গোপ ?

পাহাড়পুর,জলপাইগুড়ি: রাজ্য জুড়ে আবাস যোজনার দুর্নীতি (PMAY Scam) ঘিরে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। আর এবার জলপাইগুড়ি তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপের মন্তব্য ভাইরাল (Jalpaiguri TMC)। তিনি স্পষ্ট বলেন, ' বিজেপির ঘর পাইয়ে দেবার ক্ষমতা নেই। আবাস যোজনার ঘর পেতে হলে তৃণমূল করতে হবে'। তিনি সাফ বলেন, সকল সরকারি সুবিধার পাশাপাশি যদি ঘরটাও পেতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেস করতে হবে। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে। 

প্রসঙ্গত, আবাস যোজনায় বরাদ্দ বাড়ি ঘিরে বিতর্কে জড়িয়েছে শাসকদল। পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূলের বিরুদ্ধে বাড়ি দখল করে পার্টি অফিস চালানোর অভিযোগ উঠেছে। আবাস যোজনায় তৈরি উপভোক্তার বাড়ি, নাকি তৃণমূলের দলীয় কার্যালয়, ৩ বছর পরেও উত্তর  অধরা। ঘটনা ঘিরে তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপি তরজা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জামালপুরের বিডিও। উপভোক্তার নামে বরাদ্দ হয়েছিল সরকারি প্রকল্পে বাড়ি। অভিযোগ, সেই ঘর উপভোক্তাকে না দিয়ে পার্টি অফিস হিসেবে ব্যবহার করছিল তৃণমূল কংগ্রেস। ঘটনা প্রকাশ্যে আসার পর বছর দেড়েক আগে সেই বাড়ি ফিরিয়েও দেওয়া হয়েছিল উপভোক্তাকে। কিছুদিন সেই ঘরে ঠাঁই হলেও, অভিযোগ, সেখানে এখন ফের রমরমিয়ে চলছে তৃণমূল কার্যালয়।

প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে এমনই অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের জামালপুরে। বছরখানেক আগে মৃত্যু হয়েছে উপভোক্তা শঙ্কর মাঝির। অভিযোগ, তারপর থেকেই আবাস যোজনায় প্রাপ্ত ঘরের বদলে উপভোক্তার পরিবার বাস করছেন দামোদরের বাঁধের পাশে অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া একচিলতে ঘরে। অভিযোগকারী পরিবারের সদস্যের  পরিতোষ মালিকের কথায়, শঙ্কর মাঝির নামে সরকারি ঘর এলে সেই ঘর এখন তৃণমূলের পার্টি অফিস করা হয়েছে।বদলে বাঁধের ধারে একটি বাড়ি করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন, 'ঘর বিক্রি করল শাসকদল, বাড়ি পেল উপপ্রধানের মা', আবাস দুর্নীতি ঘিরে পড়ল পোস্টার

২০১৮-১৯ সালে বাড়ি তৈরির প্রকল্পে এক লক্ষ ২০ হাজার টাকা অনুদান পান জামালপুরের কাঠুরিয়া গ্রামের শঙ্কর মাঝি। ওই টাকায় বাড়ি তৈরির পরেই তৃণমূলের বিরুদ্ধে সেটি দখল করে দলীয় কার্যালয় বানানোর অভিযোগ ওঠে। কিন্তু আবাস প্রকল্পে বরাদ্দ বাড়ি কীভাবে পরিণত হতে পারে শাসকদলের কার্যালয়ে? অভিযোগ সামনে আসার পরেই পরস্পর বিরোধী মন্তব্য শোনা গেল তৃণমূলের অন্দরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget