এক্সপ্লোর

PMAY Scam: 'ঘর বিক্রি করল শাসকদল, বাড়ি পেল উপপ্রধানের মা', আবাস দুর্নীতি ঘিরে পড়ল পোস্টার

West Midnapore PMAY Scam: আবাস যোজনার বাড়ি নিয়ে চরম দুর্নীতি ! বাড়ি পাওয়ার যোগ্যদের নাম তালিকায় নেই। অথচ আবাস যোজনার তালিকায় নাম রয়েছে উপপ্রধানের মায়ের।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: আবাস যোজনার বাড়ি নিয়ে চরম দুর্নীতি (PMAY Scam) ! বাড়ি পাওয়ার যোগ্যদের নাম তালিকায় নেই। অথচ আবাস যোজনার তালিকায় নাম রয়েছে উপপ্রধানের মায়ের।'ঘর বিক্রি করল শাসকদল, বাড়ি পেল উপপ্রধানের মা' এমনই দাবি করে তালিকা সহ পোস্টার পড়ল গ্রাম পঞ্চায়েত কার্য্যালয় সহ গোটা এলাকা জুড়ে।আর এই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য চন্দ্রকোনার মনোহরপুর ২ নং গ্রাম পঞ্চায়েত জুড়ে।

মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় অধিকারীর মা অঞ্জলি আধিকারীর নাম রয়েছে আবাস যোজনা তালিকায়। যা ঘিরে শোরগোল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নং ব্লকের মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। শনিবার সকালে মনোহরপুর বাজার,মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েত কার্যালয় সহ বিভিন্ন এলাকায় একাধিক পোস্টারে পোস্টারে ছয়লাপ।সাতসকালে এমন পোস্টার পড়ায় তা দেখতে উৎসুক মানুষের ভিড় এলাকায়।পোস্টারে উল্লেখ রয়েছে,"চন্দ্রকোনা-১ ব্লকের মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার ঘর বিক্রি করল শাসক দল,বাড়ি পেল উপপ্রধান সঞ্জয় অধিকারীর মা,প্রতিবাদে-বাড়ি না পাওয়া বিক্ষুব্ধ জনতা।"

যদিও এই পোস্টারে সহমত প্রকাশ করেছে এলাকার মানুষজন।এলাকাবাসীর দাবি,শুধু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মা নয়,আবাস যোজনা বাড়ি বন্টনের ক্ষেত্রে চরম দুর্নীতি হয়েছে,যারা বাড়ি পাওয়ার যোগ্য নয় তারাও পেয়েছে বাড়ি,উপযুক্ত যোগ্য ব্যক্তিরা পাচ্ছে না।ভাঙাচোরা মাটির বাড়ি,ত্রিপল টাঙিয়ে বসবাস করা দিনমজুর ব্যক্তির নাম তালিকা থেকে বাদ,আবার কারও তালিকায় নামও ঠাঁই পাইনি বলে দাবি।বাড়ি পাওয়ার জন্য একাএকাধিক বার প্রশাসনের কাছে দাবি জানিয়েও এইসমস্ত অসহায় মানুষগুলোর জন্য সরকারি বাড়ি বরাদ্দ হয়নি।

আর আবাস যোজনা তালিকা নিয়ে এমনিতেই জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভ এমমকি শাসকদলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ভুরিভুরি অভিযোগ সামনে আসছে।তারই মাঝে উপপ্রধানের মায়ের নাম তালিকায় রয়েছে রীতিমতো তালিকা প্রকাশ করে এহেন পোস্টারিংকে ঘিরে শোরগোল পড়েছে চন্দ্রকোনার মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েত জুড়ে।তালিকায় মায়ের নাম রয়েছে অথচ তা জানা নেই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় অধিকারীর এমনই জানান তিনি।

আরও পড়ুন, 'আবাস যোজনার ঘর পেতে হলে তৃণমূল করতে হবে', মহুয়া গোপের মন্তব্য ভাইরাল

এমনকি উপপ্রধান সঞ্জয় অধিকারীর বলেন,যদি তালিকায় নাম থেকে থাকে বিডিও সাহেবকে বলবো নামটি কেটে দেওয়ার জন্য,যে নামের তালিকা হয়েছে সেইখানে তার মায়ের নামের সাথে বাবার নাম ভুল উল্লেখ রয়েছে সেটিও জানান তিনি।এই পোস্টারকে চক্রান্ত বলে দাবি করেন তিনি।এবিষয়ে বিজেপির মন্ডল সভাপতি সবুজ মজুমদারের দাবি,এই পোস্টার আসলে তৃণমূলেরই গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget