এক্সপ্লোর

Dhupguri : পৃথক মহকুমার দাবিতে ধূপগুড়িজুড়ে পোস্টার

Demand of Separate Sub-Division : বুধবারই জলপাইগুড়িতে সভা করেছেন মুখ্যমন্ত্রী। পরদিনই, পৃথক মহকুমার দাবিতে ধূপগুড়িতে পড়ল পোস্টার

ধূপগুড়ি, রাজা চট্টোপাধ্যায় : ধূপগুড়ি ব্লককে (Dhupguri Block) মহকুমা করার দাবিতে শহরে জুড়ে পড়ল পোস্টার (Poster)। ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের নামে পোস্টার পড়েছে। উত্তরবঙ্গ বরাবরই বঞ্চিত, বলে কটাক্ষ করেছে বিজেপি (North Bengal is always deprived, alleges BJP)। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল (TMC)।

বুধবারই জলপাইগুড়িতে (Jalpaiguri) সভা করেছেন মুখ্যমন্ত্রী। পরদিনই, পৃথক মহকুমার দাবিতে ধূপগুড়িতে পড়ল পোস্টার। ধূপগুড়ির একাধিক জায়গায় ও জলপাইগুড়ি শহরে লাগানো হয় এমনই সব পোস্টার। পোস্টারের নিচে নাম রয়েছে ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের।

আরও পড়ুন ; হাসিমারায় আদিবাসীদের নাচের ছন্দে পা, ধামসা-মাদলের তালে মাতলেন মমতা

কী দাবি জানানো হয়েছে পোস্টারে ?

ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সদস্য অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন, আন্দোলনটা বৃহত্তর। সাধারণ মানুষের দাবি। আশা করছি, মুখ্যমন্ত্রী সাড়া দেবেন। একুশের ভোটের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। ২৭টি টি গার্ডেন। ৬০টি গণবস্তি। বিস্তীর্ণ কৃষিজমি। সামান্য কারণে জলপাইগুড়িতে যেতে হয়। সারাটা দিন নষ্ট। আমরা আশাবাদী, এবার এটা বাস্তবায়িত হবে। টাঙানো হয়েছে, যাতে মমতার নজরে আসে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধূপগুড়ি ব্লকের চামরচি, বানারহাটের মতো জায়গা থেকে কোনও প্রশাসনিক কাজের জন্য ছুটতে হয় ৫০ কিলোমিটারের বেশি দূরে জলপাইগুড়ি শহরে। ফলে প্রবল ভোগান্তি পোহাতে হয়। তাই ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার দাবি দীর্ঘদিনের। একুশের বিধানসভা ভোটের আগে, প্রচারে গিয়ে, ধূপগুড়িকে পৃথক মহকুমা করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। দ্রুত তা বাস্তবায়িত হোক, দাবি তুলেছে ধূপগুড়ির বাসিন্দারা। 

ধূপগুড়ির বাসিন্দা পলাশ সরকার বলেন, মহকুমা চাই । কারণ, প্রশাসনিক পরিকাঠামোর সব দিক দিয়েই উন্নতি চাই। মহকুমা হলে, হাসপাতালের পরিকাঠামো বাড়বে।

এই ইস্যুতে জলপাইগুড়ি বিজেপির সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, উত্তরবঙ্গ বরাবরই বঞ্চিত। বিধানসভার আগে মিথ্যে প্রতিশ্রুতি। উনি এলেন ঘুরে চলে গেলেন। মানুষের ক্ষোভ আছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget