এক্সপ্লোর

Jalpaiguri School News : 'মিড ডে মিলের টাকা লুঠ , আর স্কুলের পোশাক পরিবর্তন', স্কুলের ইউনিফর্ম নীল-সাদা করার প্রতিবাদ প্রাক্তনীদের

' স্কুলের পরিচিতি হচ্ছে ইউনিফর্ম। সেটা পাল্টে দিলে ঐহিত্য নষ্ট হয়ে যায়। ইউনিফর্ম পাল্টে দিলে আবেগ আঘাত আসবে।'

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলের ইউনিফর্ম নীল-সাদা করার সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন প্রাক্তনীরা। জলপাইগুড়ি শহরে হল মিছিল। যা নিয়ে ফের তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলের ইউনিফর্ম হবে নীল-সাদ’! রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে এবার জলপাইগুড়ি শহরের সমস্ত সরকারি স্কুলের সামনে পড়ল ফ্লেক্স। প্রাক্তনী সম্মিলনী মঞ্চের তরফে দেওয়া ফ্লেক্সে লেখা- রং আমার আবেগ, আমায় রং দিয়ে যায় চেনা। 

এছাড়াও এই ইস্যুতে গত শনিবার মিছিল করেন জলপাইগুড়ি শহরের একাধিক স্কুলের প্রাক্তনীরা।  মিছিলের পর এবার স্কুলের সামনে ফ্লেক্স টাঙিয়ে দেন প্রাক্তনীরা।  

প্রাক্তনী সম্মেলনী মঞ্চের সদস্য গৌতম পাল জানালেন, ' স্কুলের পরিচিতি হচ্ছে ইউনিফর্ম। সেটা পাল্টে দিলে ঐহিত্য নষ্ট হয়ে যায়। ইউনিফর্ম পাল্টে দিলে আবেগ আঘাত আসবে। বাংলাজুড়ে আন্দোলন ছড়িয়ে দিতে চাইছি' 

স্কুলের ইউনিফর্ম নীল-সাদা, সিদ্ধান্ত রাজ্যের। ফের তুঙ্গে বিজেপি-তৃণমূল তরজা। বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী জানালেন, ' শিক্ষার মান উন্নত করবেন না। স্কুলে শিক্ষক নিয়োগ শূন্য। মিড ডে মিলের অবস্থা খুব খারাপ। কেন্দ্রের মিড ডে মিলের টাকা লুঠ হচ্ছে। আর স্কুলের পোশাক পরিবর্তন করছে রাজ্য। ' 

তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা মুখপাত্র দুলাল দেবনাথ জানালেন, ' বিরোধিতা কতজন করছেন, তাঁদের পিছনে কারা আছেন, তাঁরা কী চান, সেই বিষয়ে খোঁজ নেব। এটা শিক্ষা দফতরের সিদ্ধান্ত। মানুষের আবেগ থাকতেই পারে। ব্যক্তিগত সিদ্ধান্ত থাকতেই পারে। ' 

সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পোশাক নীল-সাদা করার জন্য বুধবার জলপাইগুড়ির সমস্ত পুরসভার চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক। তিনি জানিয়েছেন, স্কুলের ইউনিফর্ম বদল পুরোপুরি সরকারি সিদ্ধান্ত। এই বিষয়ে তাঁর কাছে বা ডিআইয়ের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। আগামী সপ্তাহেই স্কুলের পোশাকের জন্য ১ লক্ষ মিটার কাপড় আসবে।

সেরা শিরোনাম

News Live Blog : 'এই ধরনের অসভ্যতামি বরদাস্ত করা যায় না', বামেদের বুক স্টলে হামলায় প্রতিবাদ রাজ্যের অর্থমন্ত্রীর
'এই ধরনের অসভ্যতামি বরদাস্ত করা যায় না', বামেদের বুক স্টলে হামলায় প্রতিবাদ রাজ্যের অর্থমন্ত্রীর
West Bengal Live Blog: বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
CPM Book Stall: 'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
Durga Puja 2026: অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget