এক্সপ্লোর

Jalpaiguri: মায়ের চাকরিতে প্রক্সি দেওয়া ছেলে! 'স্কুলে এসে পড়ায় না, বাচ্চাদের হাসাতে আসে', দাবি

Jalpaiguri Job Controversy: মায়ের দাবি, ছেলে স্কুলে এসে পড়ায় না, বাচ্চাদের হাসাতে আসে। গতকাল ছেলে স্বীকার করেছিলেন, মায়ের অসুস্থতার জন্য এসআইয়ের অনুমতি নিয়ে তিনিই পড়াতে আসেন।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ডুয়ার্সের (Duars) গয়েরকাটায় চাকরি-বিতর্কে (Teacher Recruitment Scam) নতুন দাবি করলেন স্কুলের পার্শ্ব শিক্ষিকা। ওড়ালেন তাঁর হয়ে ছেলের চাকরি করার কথা। মায়ের দাবি, ছেলে স্কুলে এসে পড়ায় না, বাচ্চাদের হাসাতে আসে। গতকাল ছেলে স্বীকার করেছিলেন, মায়ের অসুস্থতার জন্য এসআইয়ের অনুমতি নিয়ে তিনিই পড়াতে আসেন। একই স্কুলে দাদার চাকরি করছেন বোন। এদিন দাদা বা বোন কেউই স্কুলে আসেননি।                                                  

উল্লেখ্য, মায়ের চাকরিতে প্রক্সি দেওয়া ছেলে প্রীতম বসু বলেন, "আমি এখানে ৬-৭ মাস। আমার মা এখানে প্যারা টিচার (Para Teacher)। ওঁর অসুস্থতার কারণে আমি এখানে ক্লাস করাই।" পূর্ব গয়েরকাটা অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা মণি পাল বসু বলেন, "ক্লাস মানে কী, ওই হাসায়-টাসায় এইগুলো করে।"                                        

মাঝে মাত্র একদিনের ব্যবধান। জলপাইগুড়ির বানারহাট ব্লকের পূর্ব গয়েরকাটা অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ে চাকরি-বিতর্কে নতুন মোড়। স্কুলে তাঁর হয়ে ছেলের পড়ানোর কথা নস্যাৎ করলেন মা। অভিযোগ ওঠে, স্কুলের পার্শ্ব শিক্ষিকা মণি পাল বসুর পরিবর্তে চাকরি করছেন তাঁর ছেলে প্রীতম বসু। একই স্কুলে স্থায়ী শিক্ষক দাদা সুদীপ্তকুমার দে-র বদলে পড়াচ্ছেন তাঁর বোন রূপা দে।                

আরও পড়ুন, 'আস্তে আস্তে ট্র্যাকে ফিরছেন রাজ্যপাল, ভাল লক্ষণ', দাবি শুভেন্দুর

এই বিতর্কেই এবার ছেলের পড়ানোর কথা অস্বীকার করলেন পার্শ্ব শিক্ষিকা মা। সাংবাদিককে মা জানান যে, ক্লাস করে না ও। ও কী বলে, না বলে, ওর কথা ছাড়ুন। অথচ, চাকরি-বিতর্কে রবিবার চাঞ্চল্যকর স্বীকারোক্তি করেন পার্শ্ব শিক্ষিকার ছেলে। দাবি করেন, মায়ের অসুস্থতার কারণে স্কুল ইন্সপেক্টরের অনুমতিতেই তিনি স্কুলে পড়াচ্ছেন।              

বিতর্ক মাথাচাড়া দিতেই সোমবার স্কুলে হাজির হন পার্শ্ব শিক্ষিকা। একই স্কুলে দাদার বদলে পড়ান বোন। এদিন দাদা বা বোন কেউই স্কুলে আসেননি। শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতিকাণ্ডে নতুন মাত্রা যোগ করেছে ডুয়ার্সের স্কুলের প্রক্সি শিক্ষক বিতর্ক। স্থানীয় বাসিন্দারা কাঠগড়ায় তুলেছেন প্রশাসনকেই। সোমবার জেলাশাসকের দফতরে যান জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়। তবে প্রক্সি শিক্ষকের চাকরি বিতর্কে তিনি মুখ খুলতে চাননি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget