এক্সপ্লোর

Suvendu Adhikari: 'আস্তে আস্তে ট্র্যাকে ফিরছেন রাজ্যপাল, ভাল লক্ষণ', দাবি শুভেন্দুর

Suvendu Adhikari on Governor: এবার বিস্ফোরক মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি এদিন বলেন, আস্তে আস্তে ট্র্যাকে ফিরছেন রাজ্যপাল, ভাল লক্ষণ

কলকাতা: নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) অব্যাহতি দিল রাজভবন (Raj Bhavan)। সূত্রের খবর, রাজ্যপাল (Governor) সি ভি আনন্দ বোসের ইচ্ছায় সরানো হল তাঁর প্রধান সচিবকে। তাঁর জায়গায়, নতুন কাউকে আনা হবে বলে সূত্রের খবর। ফের কি সংঘাতের পথে রাজভবন-রাজ্য সরকার? বাড়ছে জল্পনা রাজ্যপালের ইচ্ছেয় প্রধান সচিব পদে নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি, খবর সূত্রের। রাজভবনের তরফে নবান্নকে বার্তা দিলেও এখনও জারি হয়নি নির্দেশিকা।

আর এই বিষয়েই এবার বিস্ফোরক মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি এদিন বলেন, আস্তে আস্তে ট্র্যাকে ফিরছেন রাজ্যপাল, ভাল লক্ষণ, এদিন এমনটাই দাবি শুভেন্দুর। তিনি এও বলেন, আশাকরি ধনকড়দের দেখানো পথেই চলবেন। 

সি ভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের সম্পর্ক নতুন খাতে বইতে শুরু করে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যপালের বাংলায় হাতেখড়ি থেকে রাজ্যপালের মুখ্যমন্ত্রীর প্রশংসা করা এনিয়ে বারবারই সরব হয়েছে বিজেপি। রাজ্যপালের হাতেখড়ির দিন, শুভেন্দু অধিকারী ট্যুইট করে বলেন, রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী, যিনি রাজ্য সরকারের বিশেষ দূত হিসেবে কাজ করছেন, তিনি কৌশলে রাজ্যপালের দফতরকে কাজে লাগিয়ে, মুখ্যমন্ত্রীর গোপন উদ্দেশ্য বাস্তবায়িত করতে, তৎপর হয়েছেন।'               

আরও পড়ুন, হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃতের অভিযোগ মমতার বিরুদ্ধে, পথে মতুয়ারা

এরপর রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কের রসায়ন নিয়ে অসন্তোষের আবহ তৈরি হয় বঙ্গ বিজেপির অন্দরে।

এরই মধ্যে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। স্কুলে নিয়োগ দুর্নীতি, লোকায়ুক্ত নিয়োগ-সহ একাধিক বিষয়ে অভিযোগ জানান তিনি। প্রায় ২ ঘণ্টা বৈঠক হয় তাঁদের মধ্যে। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে সুকান্ত মজুমদার জানিয়েছেন, রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়ে, রাজ্যপালের কাছে স্মারকলিপি দিয়েছেন তিনি। যেখানে মূলত নিয়োগ দুর্নীতির দিকে নজর দেওয়ার আর্জি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। 

রাজ্য বিজেপির সভাপতি জানান, রাজ্যপাল বলেছেন সংবিধান মেনেই যাবতীয় বিষয় দেখবেন বলেছেন। বেশ কয়েকটি জায়গায় রাজনৈতিক হিংসার কথা দেখবেন, দুর্নীতিতে জিরো টলারেন্স নেবেন। রাজনৈতিক হিংসাকে রাজ্যপাল অনভিপ্রেত বলেছেন। অস্থায়ী রাজ্যপাল লা গনেশন লোকায়ুক্ত গঠন করেছেন, সংবিধান না মেনে, সেটা দেখবেন। যেহেতু উনি সবটা মিডিয়ায় আসতে চান না, তাই উনি সবটা আড়ালেই করছেন।

 

 

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget