এক্সপ্লোর

Jay Prakash Majumdar: কায়দা করে নন্দীগ্রামে জিতেছেন শুভেন্দু, তৃণমূলে এসেই বিস্ফোরক জয়প্রকাশ, প্রশ্ন তুললেন রাজীবও

Jay Prakash Majumdar: দীর্ঘ বিদ্রোহপর্ব কাটিয়ে চলতি সপ্তাহেই তৃণমূলে যোগদান করেন জয়প্রকাশ। সেই নিয়ে বিজেপি-র তরফে যখন চাঁচাছোলা আক্রমণ দেয়ে আসছে, সেই সময়ই এমন বিস্ফোরক দাবি করলেন জয়প্রকাশ।

কলকাতা: বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েই বিস্ফোরণ ঘটালেন জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar)। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাঠি করেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জয়ী হয়েছেন বলে দাবি করলেন তিনি। তা নিয়ে নতুন করে রাজ্য রাজনীতি তেতে উঠতে পারে বলে আশঙ্কা। কারণ তৃণমূলের তরফে বরাবরই দাবি করা হয়েছে যে, নন্দীগ্রামে সোজাপথে জয়লাভ করেননি শুভেন্দু। মমতা নিজেও এ নিয়ে তদন্তের দাবি তুলেছিলেন।

দীর্ঘ বিদ্রোহপর্ব কাটিয়ে চলতি সপ্তাহেই তৃণমূলে যোগদান করেন জয়প্রকাশ। সেই নিয়ে বিজেপি-র তরফে যখন চাঁচাছোলা আক্রমণ দেয়ে আসছে, সেই সময়ই এমন বিস্ফোরক দাবি করলেন জয়প্রকাশ। তবে তিনি একা নন, তৃণমূল থেকে বিজেপি হয়ে ফের তৃণমূলে এসে ওঠা রাজ্যএর প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও (Rajib Banerjee) একই দাবি করেছেন।

তৃণমূলে যোগ দিয়েই রাজ্যে দলের সহ-সভাপতির পদ পেয়ে গিয়েছেন জয়প্রকাশ। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই শনিবার সংবাদমাধ্যমে একেবারে নন্দীগ্রাম মুখ খোলেন। বলেন, “বিজেপির রাজ্য দফতর থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয় যে, মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন। কিন্তু তার পর জানা গেল শুভেন্দু অধিকারীর জয়ের খবর। কী করে এটা সম্ভব হল জানতে চাইলে শুভেন্দু নিজে বলেছিলেন, ‘অনেক কায়দা করতে হয়েছে’।”

আরও পড়ুন: Paschim Bardhaman News: রাজ্য বাজেটে বঞ্চিত আসানসোল, ক্ষোভ জিতেন্দ্র তিওয়ারির

জয়প্রকাশের দাবিতে সিলমোহর দিয়েছেন রাজীবও। তাঁর বক্তব্য, “ নন্দীগ্রামে ভোট প্রক্রিয়া স্বচ্ছ হয়নি। ফল ঘোষণার পর শুভেন্দু নিজে আমাকে বলেছিলেন যে উনি হেরে গেছেন। তাহলে কোন মন্ত্রবলে উনি জিতলেন?”

কিন্তু জয়প্রকাশ এবং রাজীবের দাবি উড়িয়ে দিয়েছেন বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য। দু'জন ভিত্তিহীন দাবি করছেন বলে অভিযোগ করেন তিনি। মমতার সুনজরে পড়তেই জয়প্রকাশ এমন দাবি করছেন বলে মন্তব্য করেন তিনি। অন্য দিকে, রাজীব ত্রিপুরা থেকে বাংলায় ফিরতে নন্দীগ্রাম নিয়ে ভিত্তিহীন দাবি করছে বলে মন্তব্য করেন। 

গত বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল ভাবে জয়ী হলেও নন্দীগ্রামে শুভেন্দুর কাছে সামান্য ভোটে পিছিয়ে পরাজিত হন মমতা। কিন্তু শুরু থেকে গণনায় এগিয়ে থেকেও অধিকারী গড়ে চক্রান্তের শিকার হয়ে শেষ মুহূর্তে তাঁর ভোট কমে যায় বলে দাবি করেন নেত্রী। এ নিয়ে কলকাতা হাই কোর্টে মামলাও চলছে। তবে ইতিমধ্যেই ফের ভবানীপুর থেকে উপনির্বাচনে জয়ী হয়েছেন মমতা। 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget