এক্সপ্লোর

Jaynagar Violence : জয়নগরে জোড়া খুন, 'পোড়ানো হল'একের পর এক সিপিএম কর্মী-সমর্থকের বাড়ি

Jaynagar Murder Update : বেলা বাড়তেই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অগ্নিগর্ভ হয়ে ওঠে জয়নগর। তৃণমূল নেতাকে খুনের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।

সুকান্ত দাস, হিন্দোল  দে, দক্ষিণ ২৪ পরগনা:  জয়নগরে জোড়া খুনের ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। কাকভোরে নমাজ পড়তে যাওয়ার সময়, বাড়ির কাছেই গুলি করে খুন করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতিকে। মুহূর্তে ছড়িয়ে পড়ে উত্তেজনা। তাড়া করে এক দুষ্কৃতীকে ধরে বেধড়ক মারতে শুরু করে উত্তেজিত জনতা। তাতে মৃত্যু হয় ওই হামলাকারীর।  এরই  মধ্যে অপর এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তাতে জনতার রোষ প্রশমিত হয়নি। জোড়া খুনকে কেন্দ্র করে ভয়ঙ্কর উত্তেজনা ছড়ায় ।

বেলা বাড়তেই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অগ্নিগর্ভ হয়ে ওঠে জয়নগর। তৃণমূল নেতাকে খুনের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরপর বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। ফিরিয়ে দেওয়া হয় দমকলের গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে এখন এলাকা জুড়ে বিরাট পুলিশ বাহিনী। সঙ্গে রয়েছে ব়্যাফও। 

মৃত সইফুদ্দিন লস্কর তৃণমূলের বামনগাছি অঞ্চলের সভাপতি। তিনি ছিলেন সইফুদ্দিনের স্ত্রী বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। স্থানীয় সূত্রে খবর, আজ ভোর পৌনে ৫টা নাগাদ নমাজ পাঠের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তৃণমূল অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্কর। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৪-৫ জন দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল অঞ্চল সভাপতির। 

খুনের কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃত তৃণমূল নেতার বাবার দাবি, সিপিএম ও বিরোধীরাই খুনের জন্য দায়ী। একই দাবি করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাও। যদিও বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাস সর্দার দুষ্কৃতীদের দিকেই আঙুল তুলেছেন। খুনের কারণ খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ।  

রাজনৈতিক দড়ি টানাটানি

তৃণমূল কংগ্রেস বিধায়ক সওকত মোল্লা আঙুল তুলেছেন সিপিএম এবং বিজেপির দিকে। তাঁর দাবি 'সিপিএম এবং বিজেপি আশ্রিত সমাজবিরোধীরা সইফুদ্দিনকে খুব কাছ থেকে গুলি করে। এর মূল উদ্দেশ্য হল এটাই যে গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে বিরোধী রাজনৈতিক দলগুলি। কারণ দক্ষিণ ২৪ পরগনা জেলায়, তাদের পায়ের তলার মাটি নেই।'

তৃণমূল নেতা ভাদু শেখ খুনের পর জ্বালিয়ে দেওয়া হয়েছিল বীরভূমের বগটুই গ্রাম। আগুনে ঝলসে মৃত্যু হয় শিশু-মহিলা সহ ১০ জনের। ২০২২-এর ২১ মার্চ, বগটুইয়ের সেই ঘটনার সঙ্গে তুলনা করে তৃণমূলকে নিশানা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। 'অন্তর্দ্বন্দ্বে তৃণমূল নেতা খুন হওয়ায় দুষ্কৃতীদের বাঁচাতে সিপিএম কর্মী-সমর্থকদের নিশানা করেছে শাসক দল', অভিযোগ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। অন্যদিকে তৃণমূল সাংসদ শান্তনু সেনেরদাবি, তৃণমূল নেতা খুনের পর জনরোষেই এই হামলা। 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee:
"অভিষেকের উপরে ৪ বার হামলা..", নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সাংসদ, কী জানাল আদালত ?
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Cooch Behar: উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
Humayun Kabir: রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের আরও ৩ সহযোগী গ্রেফতার, ভোটের মুখে দলের দায়িত্ব সামলাচ্ছিলেন এই তিন জন
রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের আরও ৩ সহযোগী গ্রেফতার, ভোটের মুখে দলের দায়িত্ব সামলাচ্ছিলেন এই তিন জন

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget