এক্সপ্লোর

Tapan Kandu Murder Case: তপন কান্দু খুনে সিবিআইয়ের হাতে গ্রেফতার নরেন কান্দু ঘনিষ্ঠ

Purulia News: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার। গ্রেফতার করা হয়েছে ধাবা ব্যবসায়ী সত্যবান প্রামাণিককে।

অরিত্রিক ভট্টাচার্য, পুরুলিয়া: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার। গ্রেফতার করা হয়েছে ধাবা ব্যবসায়ী সত্যবান প্রামাণিককে।

কে এই সত্যবান:
ধৃত সত্যবান নিহত কংগ্রেস কাউন্সিলরের দাদা নরেন কান্দুর ব্যবসার অংশীদার। ওই ব্যবসায়ীর ধাবায় বসেই খুনের পরিকল্পনা করা হয়েছিল বলে সিবিআইয়ের দাবি। সিটের তরফে সত্যবানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঝালদাতেই ধাবা রয়েছে সত্যবানের। তপন কান্দু খুনে ধৃত তাঁর দাদা নরেন কান্দুর অত্যন্ত ঘনিষ্ঠ এই ব্যবসায়ী। 

আরও খোঁজ:
এর আগে গতকাল কংগ্রেস কাউন্সিলর খুনে ধৃত আর এক ব্যবসায়ী আসিক খানের মেয়ের বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। ঝাড়গ্রামে মেয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, বাড়ি থেকে উদ্ধার হয় ৫২ হাজার টাকা। কংগ্রেস কাউন্সিলর খুনের সুপারি বাবদ যে টাকা লেনদেন হয়, আসিক তারই ভাগ পেয়েছিল বলে সিবিআইয়ের দাবি। তপন কান্দুর খুনে কোন কোন দিক রয়েছে, তার সব সূত্র জোড়া লাগানোর চেষ্টা চলছে বলে সিবিআই সূত্রে খবর। 

তদন্ত নিরঞ্জন বৈষ্ণব খুনেও:
কংগ্রেস কাউন্সিলর (Congress Councillor) তপন কান্দুর (Tapan Kandu) খুনের মামলায় অন্যতম সাক্ষী ছিলেন নিরঞ্জন বৈষ্ণব। কদিন আগে তিনি আত্মহত্যা করেন। সেই ঘটনাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের প্রধান সাক্ষী তথা প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের বাড়ি থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। ফের একবার চাঞ্চল্যকর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ১৩ মার্চ ঘুরতে বেরিয়ে খুন হন পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন বন্ধু নিরঞ্জন বৈঞ্চব। গত বুধবার রহস্যজনকভাবে বাড়ি থেকে তাঁরই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। উদ্ধার হয় সুইসাইড নোটও। স্থানীয়দের দাবি ছিল, মঙ্গলবার রাতে বন্ধুর বাড়িতে ছিলেন নিরঞ্জন বৈষ্ণব। বুধবার ভোরে বাড়ি ফেরেন। তারপর ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।

আরও পড়ুন: বেহালা চড়কতলার সংঘর্ষে পুলিশি তৎপরতা, ঘটনায় জড়িত সন্দেহে আটক ৪

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Buddhadeb Bhattacharjee: বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে নিরাপত্তারক্ষী ফেরাল বিজেপি সরকার, মীরা ভট্টাচার্য বলছেন, 'আমি গর্বিত যে...'
বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে নিরাপত্তারক্ষী ফেরাল বিজেপি সরকার, মীরা ভট্টাচার্য বলছেন, 'আমি গর্বিত যে...'
Sona Pappu News: ৩৭৭৬৭৪০০০ টাকা আত্মসাৎ! সোনা পাপ্পুর বিরুদ্ধে ১০০ পাতার চার্জশিট দিল ইডি
৩৭৭৬৭৪০০০ টাকা আত্মসাৎ! সোনা পাপ্পুর বিরুদ্ধে ১০০ পাতার চার্জশিট দিল ইডি
গ্রেফতার বিজেপি কর্মী, এক বৃদ্ধার ফ্ল্যাট দখল, পুলিশের সঙ্গে তীব্র কথা কাটাকাটি, এরপর...
গ্রেফতার বিজেপি কর্মী, এক বৃদ্ধার ফ্ল্যাট দখল, পুলিশের সঙ্গে তীব্র কথা কাটাকাটি, এরপর...
'বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নপূরণ করবেন শুভেন্দু অধিকারী', বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশংসায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য
'বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নপূরণ করবেন শুভেন্দু অধিকারী', বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশংসায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য

ভিডিও

TMC News: 'ঋতব্রত-তৃণমূল'-এর ২ নেতা হাজির NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে
Suvendu Adhikari: 'প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখানে আসতে বলবো',শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
56 Bhogs of Mahesh Rath Yatra: রথযাত্রায় ৫৬ ভোগে মুখর ৬৩০ বছরের প্রাচীন মাহেশ
Suvendu Adhikari: 'শ্রমিকদের আমার কুর্নিশ, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', আশ্বাস মুখ্যমন্ত্রীর
Rath Yatra 2026: ধূমধাম করে পালিত হল ২৫০ বছরের পুরনো কালনায় বিখ্যাত বর্ধমানের রাজপরিবারের রথযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget