এক্সপ্লোর

Jhalda Murder Update: ৯ দিন পরেও অধরা অভিযুক্ত, কংগ্রেস কাউন্সিলর খুনে ভাইপোকে জিজ্ঞাসাবাদ সিটের

Jhalda Murder Update: সোমবার নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো মিঠুন কান্দুকে জিজ্ঞাসাবাদ করে SIT। এদিন, মফস্বল থানার গেস্টহাউসে নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপোকে প্রায় ১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: ঝালদার (Jhalda) কংগ্রেস কাউন্সিলর খুনে (Congress Councilor Murder) ভাইপোকে জিজ্ঞাসাবাদ। পুরুলিয়া (Purulia) মফস্বল থানায় নিয়ে এসে মিঠুন কান্দুকে জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদ করেন বিশেষ তদন্তকারী দলের আধিকারিকরা। গতকাল রাতে জেলা পুলিশের তরফে নোটিশ দেওয়া হয় মিঠুন কান্দুকে।

সোমবার নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো মিঠুন কান্দুকে জিজ্ঞাসাবাদ করে SIT। এদিন, মফস্বল থানার গেস্টহাউসে নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপোকে প্রায় ১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো মিঠুন কান্দু এপ্রসঙ্গে বলেন, “আমাকে এমনি কিছু প্রশ্ন করেছে। আইসি’র বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেছি, সিটের তরফে বিষয়টি দেখা হচ্ছে বলে বলা হয়েছে।‘’

ঝালদার (Jhalda) কংগ্রেস কাউন্সিলর খুনের পর ৯ দিন পার হলেও, এখনও দুষ্কৃতীরা ধরা পড়েনি। এই অবস্থায়, তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। কংগ্রেস কাউন্সিলর খুনে দুষ্কৃতীরা এখনও গ্রেফতার না হওয়ায় বাড়ছে চাপানউতোর। এদিকে কংগ্রেস কাউন্সিলর খুনে ঝালদা থানার IC সঞ্জীব ঘোষে’র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠলেও,  এখনও, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবস্থায়, কর্তব্যে গাফিলতির অভিযোগে ঝালদা থানার ৫ জন পুলিশ কর্মীকে ক্লোজ করা হল।

নিহত কংগ্রেস কাউন্সিলরের (Congress Councilor Murder)  পরিবারের অভিযোগ ছিল, ঘটনার দিন কাছেই নাকা তল্লাশি (Naka Checking) করছিলেন কয়েকজন পুলিশ কর্মী।কংগ্রেস কাউন্সিলরের গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েও, তাঁরা ঘটনাস্থলে যাননি। ঘটনার ন’দিন পর, এবার ওই পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল। তবে, ঝালদা থানার IC’র বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা না নেওয়ায়, ফের একবার CBI তদন্তের দাবি তুলেছেন নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী। নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু বলেন, “আমাদের এই তদন্তের উপর ভরসা নেই, এদের ক্লোজ করেছে ঠিক আছে, কিন্ত আইসির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা CBI তদন্ত চাই।‘’

আরও পড়ুন: Howrah News: গঙ্গায় তলিয়ে গেল রাস্তা, প্লাবনের আশঙ্কা উলুবেড়িয়ায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget