এক্সপ্লোর

Jhargram News: জঙ্গল থেকে উদ্ধার শিশুর পচা গলা দেহ, চাঞ্চল্য ঝাড়গ্রামে জামবনি ব্লকে

Jhargram Child Death: খুন না কি অন্য কোনও কারণে মৃত্যু? তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার বাসিন্দারা মৃত শিশুটিকে শনাক্ত করতে পারেনি।  ওই শিশুর পরিচয় জানার চেষ্টাও শুরু করেছে পুলিশ।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: জঙ্গলে শিশুর (Child Death) পচা গলা দেহ উদ্ধার। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম জেলার (Jhargram) জামবনি ব্লক এর চিল্কিগড় এলাকায়। গতকাল, রবিবার, চিল্কিগড় থেকে গিধনি যাওয়ার মাঝে খাটগেড়িয়ার জঙ্গলে (Forest) এক শিশুর পচা গলা মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

এই ঘটনা সামনে আসতেই স্থানীয় বাসিন্দারা ফোন করে বিষয়টি জামবনি থানার পুলিশকে জানায় (Jambani Police Station)। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামবনি থানার পুলিশ । ঘটনাস্থলে গিয়ে পুলিশ শিশুর পচাগলা মৃতদেহ উদ্ধার করে। গতকালই ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের (Jhargram Super Speciality Hospital) মর্গে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, শিশুর মৃতদেহের পাশ থেকে বই উদ্ধার করা হয়েছে। ওই শিশুকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ইতিমধ্যেই গোটা বিষয়টার তদন্ত শুরু করেছে পুলিশ। খুন না কি অন্য কোনও কারণে মৃত্যু? তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার বাসিন্দারা মৃত শিশুটিকে শনাক্ত করতে পারেনি।  ওই শিশুর পরিচয় জানার চেষ্টাও শুরু করেছে পুলিশ। স্থানীয়দের অনুমান ঘটনাটি কয়েকদিন আগের। 

এদিকে জমি নিয়ে বিবাদের জেরে এক ভাইকে খুনের অভিযোগ উঠল অপর ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur) ৮১ নম্বর জাতীয় সড়কের (NH-81) পাশে। এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। ইতিমধ্যেই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে চাঁচোল থানায় (Chanchol Police Station। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ (Malda Medical College) হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মৃত যুবকের নাম সেলিম খান। তাঁর বয়স ৩০। ওই ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি চাঁচল থানার হাজাৎপুর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। পরিবারের সদস্য মহবুল হক জানান, দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। ইতিমধ্যে সকলেই সেই বিবাদের মীমাংসার জন্য গ্রামে আলোচনার কথা জানায়। প্রতিদিনের মত শনিবার সকালে কাজে বের হন সেলিম খান। কিন্তু সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে আসেননি। এরপর হরিশ্চন্দ্রপুর থানার ৮১ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: South Dinajpur: লক্ষ্য পুরসভা নির্বাচন, বালুরঘাটে জোরকদমে প্রস্তুতি শুরু তৃণমূলের

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget