এক্সপ্লোর

South Dinajpur: লক্ষ্য পুরসভা নির্বাচন, বালুরঘাটে জোরকদমে প্রস্তুতি শুরু তৃণমূলের

South Dinajpur: পুরভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসকদল। কারণ, বিধানসভা ভোটে দক্ষিণ দিনাজপুরের ৬টি আসনের অর্ধেকই তাদের খোয়াতে হয়েছে বিজেপির কাছে। যার মধ্যে রয়েছে বালুরঘাটও।

মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: এখন লক্ষ্য দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভা নিজেদের দখলে রাখা। সেই কারণে এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। সূত্রের খবর, ওয়ার্ড সভাপতিদের নিয়ে বৈঠকে ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ের নির্দেশ দিয়েছেন জেলা সভাপতি। এই নিয়েই শাসকদলকে কটাক্ষ করেছে পদ্মশিবির।

বিধানসভা নির্বাচনে জয়ের হ্যাটট্রিকের পর, উপনির্বাচনেও চার-শূন্যে বিরোধীদের উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যের বকেয়া পুরসভাগুলির ভোট নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। এই প্রেক্ষাপটে পুরভোটকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করে দিল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল। 

এখন লক্ষ্য বালুরঘাট পুরসভা। শনিবার ওয়ার্ড সভাপতিদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেন জেলা সভাপতি। সূত্রের খবর, বৈঠকে আসন্ন পুরভোটে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক দেন উজ্জ্বল বসাক। তিনি বলেন, 'কাজ করতে গিয়ে দলের মধ্যেই কোথাও বাধা পেলে, তা যেন সরাসরি জেলা নেতৃত্বকে জানানো হয়।' 

পুরভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু নিজেদের প্রস্তুতি আগে থেকেই শুরু করে দিয়েছে শাসকদল। কারণ, বিধানসভা ভোটে দক্ষিণ দিনাজপুরের ৬টি আসনের মধ্যে অর্ধেক আসনই তাদের খোয়াতে হয়েছে বিজেপির কাছে। যার মধ্যে রয়েছে বালুরঘাটও।

বিধানসভা ভোটের ফলের নিরিখে বালুরঘাট পুরসভার ২৫টি ওয়ার্ডের মধ্যে ২৩টিতেই এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। মাত্র ২টিতে এগিয়ে তৃণমূল। কিন্তু ২০১৩-র পুরভোটেও ২৫টির মধ্যে ১৪টিতে জিতে বালুরঘাটে বোর্ড গড়েছিল শাসকদল। তাই বালুরঘাট পুরসভা ধরে রাখতে মরিয়া তৃণমূল, এখন থেকেই আদাজল খেয়ে নেমে পড়েছে আসরে। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। 

আরও পড়ুন: West Burdwan News: ধান তোলার মুখে আচমকা বৃষ্টি, ক্ষতির আশঙ্কায় কৃষকরা

দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের জেলা সভাপতি উজ্জ্বল বসাকের কথায়, 'বালুরঘাটে তৃণমূলের পাশেই রয়েছেন মানুষ। আমরাই বোর্ড গড়ব।' অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকারের কথায়, 'সঠিক ভাবে ভোট হলে বিজেপির পক্ষেই রায় যাবে।'

এখন কার দাবি সত্যি হয়, তা বোঝা যাবে পুরভোটের ফলপ্রকাশের পরেই।

সেরা শিরোনাম

Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?

ভিডিও

Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget