এক্সপ্লোর

Jhargram News: প্রোমোটার দৌরাত্ম, মহিলাকে মারধর করে বাড়ি ভাঙচুরের অভিযোগ

সোমবার ঝাড়গ্রাম পৌরসভার রঘুনাথপুর এলাকার সাততলা আবাসন এলাকায় বসবাসকারী এক মহিলাকে মারধর করে তার বাড়ি থেকে তাকে উচ্ছেদের চেষ্টা করে দুই প্রোমোটার বলে অভিযোগ।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: এলাকায় প্রোমোটারদের দৌরাত্ম্যের অভিযোগ। জমির দখল (Land Mafia) নিতে এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে দুই প্রোমোটারের (Promoter) বিরুদ্ধে। এমনকি মহিলার বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। পাশাপাশি এই একই দিনে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে ঝাড়গ্রাম (Jhargram) শহরের ১২ নং ওয়ার্ড নৃপেনপল্লীতে। পরপর দুই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  

স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই চলছে এই দৌরাত্ম, আর তাতেই নাজেহাল সকলে। এদিন পরপর দুটি ঘটনায় ঝাড়গ্রাম থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও স্থানীয়দের অভিযোগ, কখনও সরকারি জমি, কখনও খাসজমি কখনও রায়ত জমি থেকে উচ্ছেদ করে দখলের চেষ্টা চলছে।

সোমবার ঝাড়গ্রাম পৌরসভার রঘুনাথপুর এলাকার সাততলা আবাসন এলাকায় বসবাসকারী এক মহিলাকে মারধর করে তার বাড়ি থেকে তাঁকে উচ্ছেদের চেষ্টা করে দুই প্রোমোটা। এমনকি তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় ওই প্রমোটারদের লোকজন বলে তিনি অভিযোগ করেন। জানা গিয়েছে, ঝাড়গ্রাম পৌরসভার রঘুনাথপুর এলাকার বাসিন্দা জিকে রত্না নামে ওই মহিলা দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছেন।

গত রবিবার দেবাশিস গঙ্গোপাধ্যায় ও আশীষ ঘোষ নামে দুই প্রমোটার তাঁদের লোকজন নিয়ে মহিলার ওপর চড়াও হয়। তাঁর বাড়ি ভাঙচুর করে তাঁকে মারধর করে বলে তিনি অভিযোগ করেন। আতঙ্কিত অবস্থায় সারাদিন তিনি বাড়িছাড়া ছিলেন। ওই দিন রাতেই ঝাড়গ্রাম থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর ঝাড়গ্রাম থানার পুলিশ দুই অভিযুক্ত প্রমোটারকে গ্রেফতার করে। মঙ্গলবার তাদের ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। 

অপরদিকে সাতসকালে ঝাড়গ্রাম শহরের ১২ নং ওয়ার্ডের নৃপেনপল্লী এলাকায়, কংসাবতী ক্যানেলের পাশের সরকারি জমি দখলের চেষ্টা করে এলাকার কিছু মানুষ জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে ঝাড়গ্রাম থানার পুলিশ এসে সরকারি জমি দখল মুক্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Suvendu Adhikari: নবমীর সন্ধ্যায় মল্লিকবাড়িতে মুখ্যমন্ত্রী, 'রঞ্জিত মল্লিকের আমন্ত্রণে এসেছি, নাড়ু খেলাম, এরপর বললেন...
নবমীর সন্ধ্যায় মল্লিকবাড়িতে মুখ্যমন্ত্রী, 'রঞ্জিত মল্লিকের আমন্ত্রণে এসেছি, নাড়ু খেলাম, এরপর বললেন...
CM Suvendu Adhikari: 'রাজ্যের হাসপাতালগুলোত, ব্যর্থতা নয়, কমজোরি আছে', চোরবাগান নিয়ে 'বিতর্ক', কী বললেন মুখ্যমন্ত্রী
'রাজ্যের হাসপাতালগুলোত, ব্যর্থতা নয়, কমজোরি আছে', চোরবাগান নিয়ে 'বিতর্ক', কী বললেন মুখ্যমন্ত্রী
Cyclone Forecast: বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? কবে? কলকাতা-জেলায় কতটা প্রভাব?
বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? কবে? কলকাতা-জেলায় কতটা প্রভাব?

ভিডিও

College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget