এক্সপ্লোর

Jhargram News: 'ডাইনি' সন্দেহে বৃদ্ধাকে 'খুন' ! অভিযুক্তের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা আদালতের

Court on Jhargram Murder Case: ডাইনি সন্দেহে বৃদ্ধা মহিলাকে গলা কেটে খুনের ঘটনায় এক ব্যক্তির মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল ঝাড়গ্রাম জেলা আদালত।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ডাইনি সন্দেহে বৃদ্ধা মহিলাকে গলা কেটে খুনের (Murder case) ঘটনায় এক ব্যক্তির মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল ঝাড়গ্রাম জেলা আদালত (Jhargram District Court)। মূলত, ডিজিট্যালের যুগেও যে, কুসংস্কার আর অন্ধত্ব যে কত মানুষের প্রাণ পর্যন্ত কেড়ে নিতে পারে, তার জ্বলন্ত উদাহরণ ঝাড়গ্রামের (Jhargram) এই ঘটনা। যদিও শেষঅবধি 'বিচার' পেল নিহতের পরিবার।

সচেতনার আলো তখনও পৌঁছায়নি গ্রামে। সালটা ২০১৭ সাল। ওই বছর ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের  নয়াগাতে রাধাকান্ত বেরা নামে এক ব্যক্তি ডাইনি সন্দেহে পাশের বাড়ির তরুবালা বেরাকে জোর করে টানতে টানতে গ্রামের শিবমন্দিরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে দেহ থেকে গলা আলাদা করে দিয়েছিলেন বলে অভিযোগ।

এরপরে মৃতার মেয়ে আরতি বেরার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ।উদ্ধার করা হয় অস্ত্র। রাধাকান্ত-সহ মোট ৪ জনের বিরুদ্ধে খুনের মামলার কেস রুজু করা হয়।প্রায় ৬ বছর ধরে বিচার চলে। মোট ১৯ জন স্বাক্ষী দেয়। সাঁকরাইল থানার পুলিশ খুব দ্রুততার সঙ্গে তদন্ত করে।

এদিকে, ২০১৭ সালের ২৬ এপ্রিল অর্থাৎ ঘটনার ২ মাসের মাথায় উপযুক্ত প্রমাণ না পাওয়ার ফলে অভিযুক্ত ৪ জনের মধ্যে ৩ জনকে নির্দোষ ঘোষণা করা হয়। কিন্তু মূল অভিযুক্ত রাধাকান্ত বেরার মৃত্যুদন্ডের আদেশ দেন ঝাড়গ্রাম আদালতের ফার্স্ট কোর্টের বিচারক। তবে শুধুই ২০১৭ সাল নয়, ২০২৩ সালেও এমন ঘটনা প্রকাশ্যে এসেছে বীরভূম জেলাতেও।

এক-আধ দিন নয়, দীর্ঘ তিন বছর গ্রামছাড়া। পড়াশোনা লাটে উঠেছে সন্তানদের, রাস্তায় ভবঘুরেদের মতো দিন কাটাতে হচ্ছে। এই পরিস্থিতিতে এবার থালা-বাসন নিয়ে বোলপুর (Bolpur) মহকুমা শাসকের ঘরের বাইরে ধর্নায় বসলেন 'ডাইনি' (Witch) অপবাদে গ্রামছাড়া পরিবারের সদস্যরা। তিন বছর ধরে তিনটি পরিবারের ১২ জন সদস্য গ্রামছাড়া। 

আরও পড়ুন, প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন

আরও পড়ুন, সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?


বোলপুর থানার সিয়ান-মুলুক গ্রাম পঞ্চায়েতের মণিকুণ্ডু পাড়া আদিবাসী অধ্যুষিত গ্রাম। ২০২০ সালে ওই গ্রামে কুকুরের কামড়ে মৃত্যু হয়েছিল এক যুবকের ৷ আক্রান্ত হয়েছিলেন আরও কয়েকজন ৷ এরপরেই গ্রামের তিনটি পরিবারের উপর সন্দেহ যায় বাকিদের ৷ বসেছিল সালিশি সভা ৷ সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তিনটি পরিবারকে গ্রামছাড়া করা হবে। অভিযোগ, এরপরই ডাইনি অপবাদ দিয়ে ওই তিনটি পরিবারকে মারধর করে গ্রামছাড়া করা হয়। 

 

সেরা শিরোনাম

Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
News Live Update :বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget