এক্সপ্লোর

Jhargram : ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, মৃত্যু যুবকেরও !

Brothers Died : একজন এবারের মাধ্যমিক পরীক্ষার্থী, অন্য জন প্রথম বর্ষের ছাত্র

অমিতাভ রথ, সাঁকরাইল : ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু যুবকেরও। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম (Jhargram) জেলার সাঁকরাইল (Sankrail) ব্লকের জকুয়া গ্রামে। সৌমিত্র জানা (১৭) ও সুব্রত জানা (২০)। একজন এবারের মাধ্যমিক পরীক্ষার্থী, অন্য জন প্রথম বর্ষের ছাত্র। সম্পর্কে এরা দু ভাই। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১২টা নাগাদ দুর্গাহুড়ি পার্কে ঘুরতে যায় জকুয়া গ্রামের একই পরিবারের তিন জন। সেখানে গিয়ে পুকুরে স্নান করতে নামে কিশোর তথা মাধ্যমিক পরীক্ষার্থী সৌমিত্র। জলে নেমে তলিয়ে যেতে থাকে সে। সেই সময় সাহায্যের জন্য চিৎকার করে। ভাইকে বাঁচাতে জলে ঝাঁপ মারেন প্রথম বর্ষের ছাত্র সুব্রত। তৃতীয় জন তখন পার্কের অন্যত্র।

চিৎকার শুনে সে গ্রামে ছুটে এসে দেখে দু'জনে তলিয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ সে গ্রামে খবর দেয় ।  এলাকার লোকজন ছুটে এসে তল্লাশি শুরু করে। খবর যায় সাঁকরাইল থানায়। তড়িঘড়ি ব্লক বিপর্যয় মোকাবিলা টিমকে খবর দেওয়া হয়। তিন জন ডুবুরি এবং গ্রামের লোকের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে পরিবারে শোকের ছায়া।

গত বছর অক্টোবর মাসে একইরকম জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে। নৌকা চড়ে ঘুরতে গিয়েছিলেন দিঘিতে। কিন্তু ফেরা আর হয়নি। নৌকাবিহারে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় এক যুবকের (Youth Death)। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) আউশগ্রাম থানা এলাকার ঘটনা।

নৌকা করে  দিঘিতে ঘুরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় যুবকের। দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজির পর অবশেষে মেল যুবকের মৃতদেহ। মৃতের নাম বরকত আলি মল্লিক। বয়স ৩২।

মর্মান্তিক ঘটনাটি ঘটে আউশগ্রাম থানার আলেফ নগর এলাকায়। বরকত আলি মল্লিক কাজের সূত্রে বাইরে থাকতেন। ছুটিতে বাড়িতে এসেছিলেন। এখানে এসে বাবার সঙ্গে জমিতে ঘাস কাটতে যান। সেখানে দিঘিতে মাছের খাবার দেওয়ার যে নৌকা বাঁধা ছিল তা নিয়েই মাঝখানে ঘুরতে যান বরকত। আর তখনই ঘটে যায় এই বিপত্তি। স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত বরকত আলি মল্লিক সাঁতার জানতেন না। দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুজির পর অবশেষে মৃতদেহ উদ্ধার হয় দিঘি থেকে।

আরও পড়ুন ; নৌকা করে দীঘিতে ঘুরতে গিয়ে বিপত্তি, জলে ডুবে মৃত্যু হল যুবকের

সেরা শিরোনাম

Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
CPM News: বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget