এক্সপ্লোর

Recruitment Corruption: জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ জীবনকৃষ্ণ সাহা

এর আগেও একাধিকবার জামিনের আর্জি খারিজ হয়ে যায় জীবনকৃষ্ণর।

কলকাতা: এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) মামলায় ধৃত জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha)। সর্বোচ্চ আদালতে জামিনের আবেদন জানিয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক। নিয়োগ দুর্নীতি মামলায় চলতি বছরের এপ্রিল মাসে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। ৬ মাস ধরে জেলে রয়েছেন জীবনকৃষ্ণ, সুপ্রিম কোর্টে সওয়াল তৃণমূল বিধায়কের আইনজীবীর। এর প্রেক্ষিতে সিবিআইয়ের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। তিন সপ্তাহ পর মামলার শুনানি।                            

গত এপ্রিলে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।  তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে। গ্রেফতারির পর একাধিকবার জামিনের আর্জি খারিজ হয়ে যায় জীবনকৃষ্ণর। পার্থ চট্টোপাধ্যায়সহ নিয়োগ দুর্নীতিতে ১০জনের জামিনের আর্জি খারিজ করে আদালত। গ্রেফতারির পর প্রায় দেড়বছর পেরিয়ে গিয়েছে। সিবিআই শুধু বলছে তথ্য সংগ্রহ করা হচ্ছে, আদালতে সওয়াল করেন পার্থর আইনজীবী। 

পাশাপাশি নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) পুকুরে উদ্ধার হওয়া জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) মোবাইল ফোন থেকে একের পর এক বিস্ফোরক তথ্য মিলেছিল। সিবিআই সূত্রে (CBI) দাবি করা হয়, 'টাকা দিয়েও হয়নি কাজ, ফেরত চাওয়ায় চাকরিপ্রার্থীকে হুমকি জীবনকৃষ্ণ সাহার', । জানা যায়, টাকা ফেরত চাইলে পুলিশ দিয়ে গ্রেফতার করানোর হুমকি দেন বড়ঞার বিধায়ক। ২০২২ সালের অক্টোবরে হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার চাকরিপ্রার্থীর। টাকা ফেরত পেতে অনুরোধ জানালেই চাকরিপ্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে।

'টাকা ফেরত চাওয়ায় চাকরিপ্রার্থীকে হুমকি'

নিয়োগ দুর্নীতিতে এক চাঞ্চল্য়কর কথপোকথন সামনে আসে। সিবিআই সূত্রে পাওয়া এই তথ্য় অনুযায়ী, আরও বেশি করে জালে জড়িয়ে পড়েন ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সিবিআই সূত্রে পাওয়া এই হোয়াটস অ্য়াপ চ্য়ান অনুযায়ী, চাকরিপ্রার্থী বলছেন,  স্য়র, আমার টাকার দরকার। চারদিক থেকে খুব চাপ আসছে।  উত্তরে জীবনকৃষ্ণ সাহা, বলছেন, আমি অর্ধেক টাকা দিয়েছি। বাকি টাকার জন্য় ধৈর্য ধরতে হবে। বারবার ফোন করলে কিন্তু গ্রেফতার হতে হবে। চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিলেন, কিন্তু তার পরও চাকরি দিতে পারেননি। আর চাকরিপ্রার্থী টাকা ফেরত চাইতেই, FIR দায়ের করে গ্রেফতার করিয়ে দেওয়ার হুমকির অভিযোগ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget