এক্সপ্লোর

Dev On Politics: রাজনীতি কেমন হওয়া উচিত? কী বার্তা দিলেন দেব?

Actor Dev: "নিজেকে বড় করতে গেলে অন্যকে ছোট করার দরকার হয় না। জিততে গেলে কুকথা বলতে হয় সেটারও কোনও মানে নেই।'' সাফ জানিয়ে দিলেন দেব।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: দেবের (Dev) মুখে সৌজন্য-বার্তা। স্পষ্ট জানিয়ে দিলেন, রাজনীতির (Politics) সঙ্গে অভিনয়ের কোনও যোগ নেই। কুকথা নয়, কাউকে ছোট করে নয়, বরং রাজনীতি হওয়া উচিত সৌজন্যের। ব্যক্তিগত আক্রমণ না করে রাজনীতির বার্তা দিলেন তৃণমূল সাংসদ (TMC MP) তথা অভিনেতা দেব।

দেবের মুখে সৌজন্য-বার্তা: এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এদিন দেব বলেন, “আমার আগের ছবিতেও যিনি আমার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন, তিনিও বিজেপির সক্রিয় কর্মী। প্রথম দিন থেকেই আমার কাছে খুব পরিষ্কার, সিনেমা এবং রাজনীতি আলাদা। আমার ছবির জন্য ভাল অভিনেতা প্রয়োজন। তিনি রাজনীতিতে যুক্ত কি না, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। যেমন প্রজাপতি-তে মিঠুনদা অভিনয় করেছেন।’’ সৌজন্যের রাজনীতি কেমন হওয়া উচিত, তারও বার্তা দিলেন অভিনেতা। তৃণমূল সাংসদের কথায়, “২০১৪ সালে প্রার্থী হওয়ার পর সিপিএম প্রার্থীর কাছে আশীর্বাদ চেয়েছি। এমন কোনও পর্যায় কথা বলি না, যেখানে বিরোধী দল বা প্রার্থীকে ছোট করিনা। নিজেকে বড় করতে গেলে অন্যক ছোট করতে হয় না। জিততে গেলে কুকথা বলতে হবে এমন কোনও মানে নেই। কাউকে ছোট না করে, কাউকে ব্যক্তিগত আক্রমণ না করে রাজনীতি করা উচিত। কারোর যদি শরীর খারাপ হয়, তাহলে দেখতে যাওয়া যাবে না! ব্যক্তিগত আক্রমণ এমন পর্যায় না নিয়ে যাওয়াই উচিত।’’ গঙ্গারতি প্রসঙ্গে অভিনেতা বলেন, “বারণসী, কলকাতা দুটোই দেশের অঙ্গ। বিরোধী দলের সরকার রয়েছে, সেখান থেকে যদি ভাল কিছু শেখা যায়, তাহলে সমালোচনা না করে, সাধুবাদ জানানো উচিত।’’                                                                  

প্রসঙ্গত, গত বছরের শেষের দিক থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েই চলেছেন টলিউড অভিনেতা দেব। ইতিমধ্যেই শেষ হয়েছে দেব (Dev) ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত 'প্রজাপতি'-র (Projapoti) শ্যুটিং। কলকাতা ও বারাণসী জুড়ে এই ছবির শ্যুটিং হয়েছে। রাজনৈতিকভাবে দুটি বিরোধী দলের প্রতিনিধিত্ব করেন দেব ও মিঠুন । কিন্তু শ্যুটিং ফ্লোরে সবটাই রঙহীন। কেবলমাত্র বিনোদনের জন্য একসঙ্গে পর্দায় আসছেন দেব ও মিঠুন । এর আগেও দেব একাধিকবার জানিয়েছেন, শ্যুটিং ফ্লোরে কখনও রাজনীতি নিয়ে কথা হয় না সহ শিল্পীদের সঙ্গে। সেখানে সবাই কেবল শিল্পী।

আরও পড়ুন: Calcutta High Court: পৌষ মেলার জন্য মাঠ দিতে নারাজ বিশ্বভারতী, হলফনামা পেশের নির্দেশ আদালতের

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget