এক্সপ্লোর

Job Seekers: চাকরি চেয়ে হাজতে শৌচাগারের পাশে তিন রাত, জামিনের পরও চোখেমুখে আতঙ্কের ছাপ

Job Seekers Protest:পরিবারের মুখে ভাত তুলে দিতে, দরকার একটা চাকরি। কিন্তু, সেই চাকরির জন্য় রাস্তায় নেমে, জুটেছে জেলের ভাত।গরাদের পিছনে কাটানো তিনটে রাত, এখনও বিভীষিকার মতো তাড়া করছে শিক্ষিত যুবকদের।

কলকাতা: লকআপে তিনরাত শৌচালয়ের পাশে ঠাঁই হয়েছিল ফিজিক্সে ফার্স্ট ক্লাস দেবব্রত সহ ৪ জনের (Job Seekers Protest)। নাওয়া-খাওয়াও প্রায় হয়নি। জামিন পেয়ে চোখের জল যেন বাধ মানছে না তাঁদের। কীভাবে কী ঘটে গেল, কিছুই বুঝে উঠতে পারছে না তাঁদের পরিবারও।

জামিনের পরও চোখেমুখে আতঙ্কের ছাপ: পরিবারের মুখে ভাত তুলে দিতে, দরকার একটা চাকরি। কিন্তু, সেই চাকরির জন্য় রাস্তায় নেমে, জুটেছে জেলের ভাত।চাকরির দাবিতে, মুখ্য়মন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখানোয়, জামিন অযোগ্য় ধারা দিয়েছিল পুলিশ। তারপর গরাদের পিছনে কাটানো তিনটে রাত, এখনও বিভীষিকার মতো তাড়া করছে এই শিক্ষিত যুবকদের। জামিনপ্রাপ্ত চাকরিপ্রার্থী দেবব্রত সিংহ মহাপাত্রের অভিযোগ, “আমাদের বাথরুমের পাশে একটা শতরঞ্চি পেতে ঘুমোতে দেওয়া হয়েছিল। গন্ধ বেরোচ্ছিল। যে না গিয়েছে সে বুঝবে না কী নরক!’’

সোমবার জামিনে মুক্তি পাওয়ার পর, তাঁদের দিকে যখন পুষ্পবৃষ্টি করা হচ্ছে, তখনও এই চাকরিপ্রার্থীদের চোখেমুখে শুধুই আতঙ্ক আর ক্লান্তির ছাপ। পদার্থবিদ্য়ায় ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতকোত্তর দেবব্রত সিংহ মহাপাত্র। কিছুতেই ভুলতে পারছেন না হাজতবাসের যন্ত্রণা। দেবব্রতর কথায়, “আমি ফিজিক্সে মাস্টার ডিগ্রি করেছি। আমার ফার্স্ট ক্লাস আছে। সবসময় সৎপথে চলি এবং সবাইকে বলি সৎপথে চলতে। সবার ভাল চাই। তারপরে আমার সঙ্গে কেন এরকম করল ভগবান না কে কী করল আমি জানি না।’’

কেউ হতদরিদ্র ঘরের, কেউ মধ্যবিত্ত পরিবারের। জেল থেকে মুক্তি মিলেছে। কিন্তু বেকারত্বের এই জ্বালা থেকে মুক্তি মিলবে কবে? সেই দিকেই তাকিয়ে চাকরিপ্রার্থীরা।সদ্য জামিনপ্রাপ্তদের মধ্যে দেবব্রতর বাড়ি বেলঘরিয়ায়। বাবা ছিলেন কলকাতা পুলিশের ASI, এবছরই অবসর নিয়েছেন। ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে পারছেন না তিনি। জামিনপ্রাপ্ত চাকরিপ্রার্থীর বাবা অমলেন্দু সিংহ মহাপাত্র বলেন, “পুলিশের বাড়ির ছেলে হয়ে আমার ছেলে পুলিশকে মারতে পারে না।’’ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বাড়ি চন্দন দে-র। ছেলের গ্রেফতারির খবর পাওয়ার পর থেকে বাড়িতে হাঁড়ি চড়েনি।জামিনপ্রাপ্ত চাকরিপ্রার্থীর বাবা প্রহ্লাদ দে বলেন,”চাকরির পরীক্ষা দিয়েছে। পাস করেছে। এখন সে তো শুধু টিউশন করে।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Rajbhawan: 'কোন ক্ষমতাবলে যাদবপুরে সমাবর্তন?' ফের রাজ্যের সঙ্গে সংঘাতে রাজভবন

সেরা শিরোনাম

West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget