এক্সপ্লোর

Rajbhawan: 'কোন ক্ষমতাবলে যাদবপুরে সমাবর্তন?' ফের রাজ্যের সঙ্গে সংঘাতে রাজভবন

Jadavpur University: রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ। সমাবর্তনে পাওয়া ডিগ্রির বৈধতা নিয়েও প্রশ্ন রাজভবনের।

কলকাতা: ফের যাদবপুর (Jadavpur Convocation) সমাবর্তন নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতে রাজভবন। সমাবর্তনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এবার আদালতের যাওয়ার ভাবনা রাজভবনের। 'কোন ক্ষমতাবলে যাদবপুরে সমাবর্তন? সমাবর্তনে পড়ুয়াদের কোন ক্ষমতাবলে ডিগ্রি দিলেন সহ উপাচার্য?' সূত্রের খবর, এই সব প্রশ্ন তুলে এবার হাইকোর্টে যাওয়ার ভাবনা রাজভবনের। রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ। সমাবর্তনে পাওয়া ডিগ্রির বৈধতা নিয়েও প্রশ্ন রাজভবনের।

বেশ কিছুদিন থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। একদিকে  সমাবর্তনের অনুমতি মেলেনি রাজভবনের তরফে। অন্যদিকে, রাজ্য সরকারের উচ্চশিক্ষা দফতর বলছিল অনুমতি আছে। গোটা ঘটনা ক্লাইম্যাক্সে পৌঁছয় শনিবার।নিজেরই নিযুক্ত করা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে আপসারিত করেন রাজ্যপাল-আচার্য সিভি আনন্দ বোস। তড়িঘড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করে উচ্চশিক্ষা দফতরও। তাতে বলা হয়েছিল, ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে, নিয়ম মেনেই নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারবেন বর্তমান অন্তর্বর্তী উপাচার্য।

বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন উপাচার্য নিয়োগ মামলা। অক্টোবর মাসে সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, এই মামলা চলাকালীন আর কোনও অস্থায়ী বা অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করতে পারবেন না আচার্য-রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উচ্চশিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে সেই নির্দেশের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষাপটে রবিবার সমাবর্তনের মঞ্চে উঠে পড়েন সদ্য অপসারিত অন্তর্বর্তী উপাচার্য। অন্যদিকে, শুরু হয় কোর্ট বৈঠক। সেখানে হাজির ছিলেন বুদ্ধদেব সাউ। কোর্ট বৈঠকে তাঁকেই সমাবর্তনের দায়িত্ব পালনের জন্য আবেদন করা হয়। সমাবর্তন মঞ্চে দেখা যায়, বসার আসনে উপাচার্য হিসেবেই পরিচয় দেওয়া হয়েছে বুদ্ধদেব সাউকে। তাঁর বা-দিকের দুটি চেয়ারের প্রথমটিতে আচার্য-রাজ্যপালের জন্য এবং দ্বিতীয়টি UGC-র চেয়ারম্যান এম জগদীশ কুমারের জন্য বরাদ্দ ছিল। কিন্তু কলকাতায় থাকলেও, তাঁরা কেউই সমাবর্তনে আসেননি।

অন্যদিকে রাজভবন সূত্রে দাবি করা হয়েছিল, আইনশৃঙ্খলা ভঙ্গ ও সমৃদ্ধি নষ্ট করার জন্য অন্তর্বর্তী উপাচার্যকে অপসারণ করেছেন আচার্য। পড়ুয়াদের অনুরোধকে মর্যাদা দিয়ে সমাবর্তন অনুষ্ঠান তিনি বাতিল করেননি। এর জন্য আইনি পরামর্শও নেন আচার্য। এরপরইপ্রশ্ন ওঠে, যে অন্তর্বর্তী উপাচার্যকে তাঁরই নিয়োগকর্তা আচার্য বরখাস্ত করেছেন, তাঁর হাত দিয়ে ডিগ্রি দেওয়া কতটা আইন সম্মত?  এই অবস্থায় শিক্ষকদের একাংশের তরফে দাবি ওঠে, সহ উপাচার্য, যার নিয়োগ নিয়ে কোনও প্রশ্ন নেই, সেই অমিতাভ দত্তকে দিয়ে ডিগ্রি দেওয়ানো হোক। রবিবার বিশ্ববিদ্যালয়ের কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী, ৪ হাজার ৫৪২ জন ছাত্রছাত্রীকে ডিগ্রি দেওয়া হয়েছিল।  যদিও যে শংসাপত্র দেওয়া হয়েছে, তাতে সদ্য অপসারিত উপাচার্য বুদ্ধদেব সাউয়েরই সই ছিল। প্রশ্ন ওঠে, এটা নিয়ে কি ভবিষ্যতে কোনও আইনি জটিলতা হতে পারে? এই আবহেই এবার সমাবর্তনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এবার আদালতের যাওয়ার ভাবনা রাজভবনের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: BJP Meeting: বঙ্গ সফরে অমিত শাহ-জে পি নাড্ডা, দিনভর একগুচ্ছ কর্মসূচি

সেরা শিরোনাম

Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget