এক্সপ্লোর

Transfer: বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটে যোগ, প্রত্যন্ত এলাকায় বদলি, অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের

বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন বাংলার সীমানা ছাড়িয়ে রাজধানীতে পৌঁছে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। চলতি মাসে দিল্লির যন্তরমন্তরে দু'দিনের বিক্ষোভ অবস্থান পালন করেছে তাঁরা।

কলকাতা: বকেয়া ডিএ-র (DA) দাবিতে ধর্মঘটে যোগ দেওয়ায় কলকাতা থেকে দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত এলাকায় বদলি। নবান্নের ৬ কর্মীকেও ডিটেলমেন্ট। এমনই অভিযোগ তুলে সরব হল সংগ্রামী যৌথ মঞ্চ। তাঁদের অভিযোগ, ৬ মে মহামিছিলের আগে মনোবল ভেঙে দিতেই এই ব্যবস্থা। যে কোনও স্তরের কর্মীকে সরকার চাইলেই বদলি করতে পারে। এটা সার্ভিস রুলেই রয়েছে। দাবি নবান্ন সূত্রে।

প্রত্যন্ত এলাকায় বদলির অভিযোগ: বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন বাংলার সীমানা ছাড়িয়ে রাজধানীতে পৌঁছে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। চলতি মাসে দিল্লির যন্তরমন্তরে দু'দিনের বিক্ষোভ অবস্থান পালন করেছে তাঁরা। এই পরিস্থিতিতে আগামী ৬ মে মহামিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু তার আগে বিস্ফোরক অভিযোগ তুলল সরকারি কর্মচারীদের এই সংগঠন। সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, শিক্ষক-শিক্ষিকা মিলিয়ে ৫৮০ জন সরকারি কর্মীকে কলকাতা থেকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকায় বদলি করে দেওয়া হয়েছে।

যাঁদের বদলি করা হয়েছে, তাঁদের প্রায় ৯০ শতাংশই গত ১০ মার্চ ধর্মঘটে সামিল ছিলেন।পাশাপাশি মঞ্চের দাবি, নবান্নে কর্মরত ৬ জন সরকারি কর্মীকে ডিটেলমেন্ট অর্থাৎ কম গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করা হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, বকেয়া ডিএ নিয়ে তাঁদের আন্দোলনকে মানসিকভাবে ধাক্কা দিতে ইচ্ছাকৃতভাবে এই পদক্ষেপ করেছে রাজ্য সরকার। যদিও বদলি ইস্যুতে নবান্নের এক পদস্থ কর্তা জানিয়েছেন, রাজ্য সরকারের যে কোনও স্তরের যে কোনও কর্মচারীকে সরকার চাইলেই বদলি করতে পারে। এটা রাজ্য সরকারি কর্মীদের সার্ভিস রুলেই রয়েছে। তারজন্য সুনির্দিষ্ট কারণ দেখানো হয় না।

চলতি মাসেই নবান্নে  হয় ডিএ-বৈঠক। সংগ্রামী যৌথ মঞ্চের ৫, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির ২ এবং তৃণমূল প্রভাবিত কর্মচারী ফেডারেশনের ২ জন। সবমিলিয়ে বিভিন্ন কর্মী সংগঠনের মোট ৯ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন এই বৈঠকে। রাজ্য সরকারের তরফে বৈঠকে অংশ নেন  মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা এবং অর্থসচিব মনোজ পন্থ। নবান্নে বৈঠক যখন চলছে, তখনও বকেয়া ডিএ নিয়ে সমাধান সূত্র মিলবে বলে আশা করে বসেছিলেন আন্দোলনকারীরা।

সূত্রের খবর, বৈঠকে আন্দোলনকারীদের বক্তব্য শোনার পরে মুখ্যসচিব বলেন, আমরা সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল। রাজ্য যে পুরস্কার পেয়েছে, তার মূল কারিগর আপনারাই। তখন আন্দোলনকারীরা প্রশ্ন তোলেন, আমরাই যদি কারিগর হই, তাহলে কেন আমাদের জেলে পাঠানো হচ্ছে? আমাদের দূরের জেলায় হয়রানিমূলক পোস্টিং কেন দেওয়া হচ্ছে?  অর্থসচিব বলেন, আমরা বিষয়টি দেখব। এরপর বলা হয়, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, শিক্ষক-সহ সমস্ত স্তরের কর্মচারীদের জন্য প্রযোজ্য হওয়া উচিত। অর্থসচিব বলেন, এটা আমরা সুপারিশ করে দিচ্ছি। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪২ শতাংশ হারে ডিএ পান। এরাজ্য়ের সরকারি কর্মীরা ডিএ পান ৬ শতাংশ হারে। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য়ের মধ্য়ে ডিএ-র ফারাক ৩৬ শতাংশ। সেকথা মনে করিয়েই, মুখ্যসচিবদের উদ্দেশে,আন্দোলনকারীরা বলেন, আপনি তো ৪২ শতাংশ পাচ্ছেন! আর আমরা ৬ শতাংশ!সূত্রের খবর, মুখ্যসচিব বলেন, আমরাও খারাপ লাগে। কর্মচারীদের প্রতি সহাভূতিশীল। তবে আমাদের তহবিল নেই। অর্থনৈতিক সঙ্কটের কারণে দিতে পারছি না। সঙ্কট কাটলে নিশ্চয়ই দেব।

আরও পড়ুন: Workout: শরীরচর্চার সময় আচমকাই 'অ্যাজমা অ্যাটাক'! এই সমস্যা এড়াতে কী কী নিয়ম মেনে চলবেন?

সেরা শিরোনাম

Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget