এক্সপ্লোর

Droho Karnival: পুজোর কার্নিভালের দিন কলকাতায় 'দ্রোহের কার্নিভাল'-এর ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের

Joint Platform Of Doctor: ১৫ অক্টোবর রেড রোডে পুজো কার্নিভালের দিনই রানি রাসমণি রোডে দ্রোহের কার্নিভালের ডাক দিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছে তারা।

কলকাতা: প্রতিবছরের মতো এবারও কলকাতায় পুজোর কর্নিভালের (puja carnival) আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের। আগামী ১৫ অক্টোবর এবার পুজোর কার্নিভাল হবে বলে আগে ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য বছরের মতো এবারও মূলত কলকাতা এবং শহরতলির একশোটির বেশি পুজো কমিটি এবার যোগ দেবে এই কার্নিভালে । সুসজ্জিত শোভাযাত্রায় নাচে-গানে বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হবে এই কার্নিভালে । ইতিমধ্যে রেড রোড জুড়ে কার্নিভালের শেষ লগ্নের প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, অন্যান্য বছরগুলোর তুলনায় অনেক বেশি সংখ্যক বিদেশি দর্শক উপস্থিত থাকবেন এবার রেড রোডে কার্নিভালে ।

আরও পড়ুন: Doctors Mass Resignation: ব্যক্তিগতভাবে ইস্তফা না দিলে গৃহীত নয়, চিকিৎসকদের গণ-ইস্তফা প্রসঙ্গে জানাল রাজ্য

এর মাঝেই শনিবারই পুজোর কার্নিভালের দিনই কলকাতায় 'দ্রোহের কার্নিভাল'(droho Karnival)-এর ডাক দেওয়া হল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের (joint platform of doctors)। আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে দ্রোহের কার্নিভালের ডাক দেওয়া হয়েছে। আগামী ১৫ তারিখ বিকাল চারটের সময় রানি রাসমণি অ্যাভিনউ-তে 'দ্রোহের কার্নিভাল'ডাক দিয়েছে তারা। কলকাতায় পুজোর কার্নিভ্যালের দিন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের দ্রোহের কার্নিভালের এই আহ্বান নতুন করে বিতর্কের সৃষ্টি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: RG Kar News: 'যদি ওঁদের দাবি না মানা হয়...', জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে চরম সতর্কবার্তা !

প্রসঙ্গত উল্লেখ্য, আরজি কাণ্ডের প্রতিবাদে কলকাতার ধর্মতলায় গত শনিবার রাত সাড়ে আটটা থেকে আমরণ অনশনে বসেছেন বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। এদের মধ্যে শুক্রবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে নিয়ে গিয়ে ভর্তি করা হয় আরজি কর মেডিক্যাল হাসপাতালে। রাজ্যজুড়ে যখন আরজি কর কাণ্ড নিয়ে প্রায় প্রতিদিনই প্রতিবাদ ও আন্দোলন সংগঠিত হচ্ছে। সেই আরজি কর ঘটনাকে উপেক্ষা করে কীভাবে রাজ্য সরকার এবছর পুজোর কার্নিভাল করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিনিয়র চিকিৎসকরা। এরই প্রতিবাদে পুজোর কার্নিভালের দিনটিকেই বেছে নেওয়া হয়েছে দ্রোহের কার্নিভালের জন্য। যাতে বিদেশ থেকে আসা অতিথিরাও কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে ও হাসপাতালে কর্মরত অবস্থায় একজন জুনিয়র চিকিৎসক ধর্ষণের পর খুনের ঘটনা ঘটেছে তা সম্পর্কে জানতে পারেন।

আরও পড়ুন:

 

সেরা শিরোনাম

West Bengal News Live : হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?

ভিডিও

Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমিক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Sougata on Abhishek |
SFI Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে না পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget