এক্সপ্লোর

JU Student Death: 'বিধানসভায় শিক্ষামন্ত্রীর কাছে হিসেব বুঝে নেব', ছাত্রে মৃত্যুতে তৃণমূলকে নিশানা শুভেন্দুর

JU student Death: কলকাতা থেকে জেলা, যাদবপুরের আঁচে কার্যত ফুটছে রাজ্য-রাজনীতি। এবার কোনও কলরব নয়! ছাত্রের মৃত্যুর ঘটনায় কার্যত তোলপাড় শুরু হয়েছে! কার দোষ, কার দায়, তা নিয়ে অব্যাহত চাপানউতোর!

কলকাতা: 'যাদবপুরের (Jadavpur University Student Death) ৩-৪টি সংগঠন নো ভোট টু বিজেপি প্রচার করেছিল। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বি-টিম'। বৃহস্পতিবার যাদবপুর চত্বরে এসে ফের সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ দিন তিনি বলেন, 'কাশ্মীর থেকে যে দল ৩৭০ ধারা তুলে দিয়েছে, সেই দল এই দেশবিরোধী দলগুলিকে তুলে ফেলে দেবে। পুলিশে কোনও আস্থা নেই, অত্যাচারীদের কঠোর সাজা চাই'। 

মৃত ছাত্রের বাবার আবেদনই সার, যাদবপুর আছে যাদবপুরেই! ছাত্রমৃত্যুর প্রতিবাদে শুভেন্দুর সভার পর ফের রণক্ষেত্রে পরিণত হয় যাদবপুর। সভা থেকে বাম-অতিবামকেও এদিন নিশানা করেন শুভেন্দু অধিকারী, প্রতিবাদে কালো পতাকা দেখানো হয়। (JU Student death)

ফুটছে রাজ্য-রাজনীতি: কলকাতা (Kolkata) থেকে জেলা, যাদবপুরের আঁচে কার্যত ফুটছে রাজ্য-রাজনীতি। এবার কোনও কলরব নয়! ছাত্রের মৃত্যুর ঘটনায় কার্যত তোলপাড় শুরু হয়েছে! কার দোষ, কার দায়, তা নিয়ে অব্যাহত চাপানউতোর! কার্যত ক্যাম্পাস দখলের লড়াই শুরু হয়েছে বলেও অভিযোগ অনেকের! গতকালও দুই দলের সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আজ ফের রাজনৈতির চাপানউতরের আঁচ দেখা গেল বিশ্ববিদ্যালয় চত্বরে। 

যাদবপুরে শুভেন্দু: এ দিন যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছন শুভেন্দু (Suvendu Adhikari)। সুর চড়িয়ে ছাত্র মৃত্যুর দায় কার্যত শাসকদলের ওপরেই চাপালেন বিরোধী দলনেতা। এদিন শুভেন্দু অধিকারীর প্রশ্ন, 'কেন সিসিটিভি লাগানো হয়নি, কেন অভিজিৎ চক্রবর্তীকে তাড়ানো হয়েছিল? এটা যেন বাংলায় শেষ ঘটনা হয়, মঙ্গলবার এর উত্তর শিক্ষামন্ত্রীকে দিতে হবে। বিধানসভায় শিক্ষামন্ত্রীর কাছে হিসেব বুঝে নেব। এর শেষে দেখে ছাড়ব, এদের উপড়ে ফেলব, আগামীর লড়াই চলছে, চলবে'। উল্লেখ্য, আগামীকাল মৃত ছাত্রের বাড়িতে বিজেপি যাবে বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, 'কাল মৃত পড়ুয়ার বাড়িতে যাব, সঙ্গে যাবেন ১৫ জন বিজেপির বিধায়ক। এই মামলা রাজ্যের কোনও সংস্থা নয়, কোনও নিরপেক্ষ সংস্থা তদন্ত করুক। পরিবারের অনুমতি থাকলে আইনি লড়াই লড়বে বিজেপি'। 

এদিন বিরোধী দলনেতা আরও বলেন, 'কাল মৃত পড়ুয়ার বাড়িতে যাব, সঙ্গে যাবেন ১৫ জন বিজেপির বিধায়ক। এই মামলা রাজ্যের কোনও সংস্থা নয়, কোনও নিরপেক্ষ সংস্থা তদন্ত করুক। পরিবারের অনুমতি থাকলে আইনি লড়াই লড়বে বিজেপি'। পাশাপাশি তিনি আরও বলেন, 'কালিয়াগঞ্জ, রামপুরহাটে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনকে পাওয়া যায় না। শিক্ষামন্ত্রী যাদবপুরের মৃত পড়ুয়ার নাম বলেছেন, ব্রাত্য বসুকে নোটিস দেবে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন?'

আরও পড়ুন: JU Student Death:'মাথা গামছা দিয়ে বাঁধা, মুখে আঘাত', যাদবপুরের পড়ুয়াকে যে অবস্থায় দেখেন হলুদ ট্যাক্সি চালক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Election Commission:
"বাদ পড়া ভোটারদের..", জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের, জানানো হয়েছে...
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
Municipal Election 2026: পুরভোটে NCPI-কে আসন ছাড়বে কি বিজেপি ? এবার মুখ খুললেন কাকলি, নিজের প্রতিক্রিয়া জানালেন তথাগত রায়
পুরভোটে NCPI-কে আসন ছাড়বে কি বিজেপি ? এবার মুখ খুললেন কাকলি, নিজের প্রতিক্রিয়া জানালেন তথাগত রায়
Suvendu Adhikari: 'এরা সব 4G, 3G, 2G, মোদিজির কোনও G নেই', কাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর ? প্রধানমন্ত্রীর কাজ নিয়েও দিলেন বার্তা
'এরা সব 4G, 3G, 2G, মোদিজির কোনও G নেই', কাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর ? প্রধানমন্ত্রীর কাজ নিয়েও দিলেন বার্তা

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget