এক্সপ্লোর

Junior Doctors Hunger Strike: অনশনরত জুনিয়র ডাক্তারদের ধর্মতলা থেকে উঠে যেতে ফের চিঠি পুলিশের

Junior DoctorsProtest: ধর্নামঞ্চ ছেড়ে জুনিয়র ডাক্তারদের অন্যত্র চিকিৎসা করাতে পরামর্শ দেওয়া হয়েছে।

কলকাতা: অনশনরত জুনিয়র ডাক্তারদের ধর্মতলা থেকে উঠে যেতে ফের চিঠি পুলিশের। প্রত্যেক অনশনরত জুনিয়র ডাক্তারকে (Junior Doctors Hunger Strike) আলাদা ভাবে চিঠি দিয়েছে হেয়ার স্ট্রিট থানা।                                

ফের চিঠি পুলিশের : আর জি কর কাণ্ডে প্রেক্ষিতে ১০ দফা দাবি আদায়ে উৎসবের মরশুমে জীবন বাজি রেখেছেন জুনিয়র ডাক্তাররা। গত শনিবার থেকে আমরণ অনশনের রাস্তায় হেঁটেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। এই অনশনকারীদের মধ্যে রয়েছেন কলকাতা মেডিক্য়াল কলেজের ৩ জন, এনআরএস মেডিক্য়াল কলেজের ১জন, এসএসকেএম মেডিক্য়ালের কলেজের ১ জন এবং কেপিসি মেডিক্য়াল কলেজের ১ জন জুনিয়র চিকিৎসক। পরে এই অনশনে যোগ দেন অনিকেত মাহাতো। আর এই অনশনের প্রথম দিন থেকেই বায়ো টয়লেট, চৌকি, জলের গাড়ি আনতেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। ফের অনশনরত জুনিয়র ডাক্তারদের ধর্মতলা থেকে উঠে যেতে চিঠি দিল পুলিশ। অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতির কথা উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। ধর্নামঞ্চ ছেড়ে জুনিয়র ডাক্তারদের অন্যত্র চিকিৎসা করাতে পরামর্শ দেওয়া হয়েছে। বেআইনি ভাবে ধর্মতলা চত্বরে ধর্না চালানো হচ্ছে বলেও উল্লেখ চিঠিতে। 

এর আগে গত ৫ অক্টোবর ধর্মতলায় অবস্থানরত জুনিয়র ডাক্তারদের মেল করে কলকাতা পুলিশ জানায়, পুজোর সময় ধর্মতলায় অবস্থানে বসলে সাধারণ মানুষের সমস্যা হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গুরুতর সমস্যা দেখা দিতে পারে।এর আগে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে পুলিশকে চিঠি লিখে মেট্রো চ্যানেলে অনির্দিষ্টকালের অবস্থান ও অনশনে বসার জন্য অনুমতি চাওয়া হয়। জুনিয়র ডাক্তারকে শারীরিক নিগ্রহের অভিযোগে নিঃশর্ত কলকাতা পুলিশকে ক্ষমা চাইতেও বলা হয় চিঠিতে। পাল্টা মেলে পুলিশ জানায়, আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে কেনাকাটা করতে বহু মানুষ ভিড় করছেন। বিভিন্ন মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে জুনিয়র ডাক্তাররা অবস্থানে বসলে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গুরুতর সমস্যা হতে পারে। মেল করে জুনিয়র ডাক্তারদের জানাল কলকাতা পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Junior Doctors Hunger Strike: টানা অনশনের জের, অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতি

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget